১৩ পদে স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ এ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ প্রকাশিত

পদের ক্যাটাগরি
০৭
মোট পদের সংখ্যা
১৩
লোড হচ্ছে...
4.7/5 - (29 votes)

স্পেশাল সিকিউরিটি ফোর্স নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ (SSF Job Circular 2026) ১৪ জুন ২০২৬ তারিখে দৈনিক ইত্তেফাক পত্রিকায় প্রকাশ করা হয়েছে এবং এটি অফিশিয়ালভাবে ১০ জুন ২০২৬ তারিখে জারি করা হয়েছে। যার স্মারক নম্বর: ০৩.১৩.২৬৯০.৫৬৫.১১.০১৫.২৬-৬৩১। প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ)-এর নিম্নোক্ত রাজস্বখাতভূক্ত পদসমূহে সরাসরি নিয়োগের জন্য প্রকৃত বাংলাদেশি নাগরিকগণের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহবান করা যাচ্ছে।

আকর্ষণীয় এই সরকারি চাকরিতে সর্বমোট ০৭টি ক্যাটাগরির পদে মোট ১৩ জনকে নিয়োগ দেওয়া হবে। এই চাকরিগুলোতে নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। আপনি চাইলে আমাদের সাইটে চলমান অন্যান্য সরকারি চাকরি বা সকল চাকরি-র খবর দেখতে পারেন।

আপনি যদি এসএসএফ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬-এ আবেদন করতে আগ্রহী হন, তবে আগামী ১৫ জুন ২০২৬ সকাল ১০.০০ টা থেকে ০৫ জুলাই ২০২৬ বিকাল ৫.০০ টা-এর মধ্যে অনলাইনে টেলিটকের মাধ্যমে আপনার আবেদনপত্রটি সফলভাবে সাবমিট করতে হবে। নিচে স্পেশাল সিকিউরিটি ফোর্স চাকরির বিজ্ঞপ্তির বিস্তারিত বিবরণ, শিক্ষাগত যোগ্যতা এবং আবেদনের সঠিক নিয়মাবলি তুলে ধরা হলো।

এক নজরে স্পেশাল সিকিউরিটি ফোর্স চাকরি ২০২৬

প্রতিষ্ঠানের নামস্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ), প্রধানমন্ত্রীর কার্যালয়
জব লোকেশনঢাকা
পদের ক্যাটাগরি০৭ টি
মোট শূন্যপদ১৩ জন
চাকরির ধরনসরকারি চাকরি
বয়সসীমা১৮ থেকে ৩২ বছর
শিক্ষাগত যোগ্যতাঅষ্টম শ্রেণি, এসএসসি, এইচএসসি এবং স্নাতক
জেলাবাংলাদেশের সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন
বেতন/গ্রেড৮,২৫০ – ২৬,৫৯০/- টাকা (গ্রেড-২০ থেকে গ্রেড-১৩)
আবেদনের ফি১১২/- এবং ৫৬/- টাকা
বিজ্ঞপ্তির সোর্সদৈনিক ইত্তেফাক, ১৪ জুন ২০২৬
বিজ্ঞপ্তি জারির তারিখ১০ জুন ২০২৬
বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ১৪ জুন ২০২৬
আবেদন শুরুর তারিখ১৫ জুন ২০২৬ সকাল ১০.০০ টা
আবেদনের শেষ তারিখ০৫ জুলাই ২০২৬ বিকাল ৫.০০ টা
আবেদন পদ্ধতিঅনলাইন
(ssf.teletalk.com.bd)

প্রতিষ্ঠান পরিচিতি

স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) হলো বাংলাদেশের একটি বিশেষ নিরাপত্তা বাহিনী, যা প্রধানত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং অন্যান্য অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের (ভিভিআইপি) নিরাপত্তা প্রদানের দায়িত্বে নিয়োজিত।

অফিশিয়াল ওয়েবসাইটwww.ssf.gov.bd
হেড অফিসের ঠিকানাস্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ), প্রধানমন্ত্রীর কার্যালয়, তেজগাঁও, ঢাকা-১২১৫, বাংলাদেশ।
ফোন নাম্বার+৮৮০-২-৫৫০২৯৪৬০
ইমেইল[email protected]

পদের সংক্ষিপ্ত বিবরণ

ক্রমিকপদের নামপদ সংখ্যাবেতনস্কেল/গ্রেড
উচ্চমান সহকারী০১ টি১১,০০০-২৬,৫৯০/- (গ্রেড-১৩)
সাঁট-লিপিকার-কাম-কম্পিউটার অপারেটর০১ টি১১,০০০-২৬,৫৯০/- (গ্রেড-১৩)
ড্রাফটসম্যান০২ টি১০,২০০-২৪,৬৮০/- (গ্রেড-১৪)
বাবুর্চি০১ টি৯,০০০-২১,৮০০/- (গ্রেড-১৭)
মেস ওয়েটার০২ টি৯,০০০-২১,৮০০/- (গ্রেড-১৭)
অফিস সহায়ক০৫ টি৮,২৫০-২০,০১০/- (গ্রেড-২০)
পরিচ্ছন্নতা কর্মী০১ টি৮,২৫০-২০,০১০/- (গ্রেড-২০)

পদভিত্তিক শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

১. উচ্চমান সহকারী

০১ টি পদ

বেতনস্কেল

১১,০০০-২৬,৫৯০/-

গ্রেড

১৩
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
  • কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রী।
  • কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে।
  • কম্পিউটার মুদ্রাক্ষর প্রতি মিনিটে বাংলা ২৫ টি শব্দ এবং ইংরেজিতে ৩০ টি শব্দের গতি থাকতে হবে।

২. সাঁট-লিপিকার-কাম-কম্পিউটার অপারেটর

০১ টি পদ

বেতনস্কেল

১১,০০০-২৬,৫৯০/-

গ্রেড

১৩
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
  • কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রী।
  • কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে।
  • সাঁটলিপি (Shorthand) প্রতি মিনিটে বাংলা ৫০টি শব্দ এবং ইংরেজিতে ৮০ শব্দের গতি।
  • কম্পিউটার মুদ্রাক্ষর প্রতি মিনিটে বাংলা ২৫ টি শব্দ এবং ইংরেজিতে ৩০ টি শব্দের গতি।

৩. ড্রাফটসম্যান

০২ টি পদ

বেতনস্কেল

১০,২০০-২৪,৬৮০/-

গ্রেড

১৪
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
  • কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং সরকার কর্তৃক কোন অনুমোদিত প্রতিষ্ঠান হইতে ড্রাফটসম্যানশীপ সার্টিফিকেট প্রাপ্ত।

৪. বাবুর্চি

০১ টি পদ

বেতনস্কেল

৯,০০০-২১,৮০০/-

গ্রেড

১৭
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
  • কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ বাবুর্চির কাজে বাস্তব অভিজ্ঞতা।

৫. মেস ওয়েটার

০২ টি পদ

বেতনস্কেল

৯,০০০-২১,৮০০/-

গ্রেড

১৭
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
  • কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং ফুড এন্ড বেভারেজ সার্ভিস সনদ প্রাপ্ত। তবে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হইবে।

৬. অফিস সহায়ক

০৫ টি পদ

বেতনস্কেল

৮,২৫০-২০,০১০/-

গ্রেড

২০
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
  • কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। তবে প্রার্থীদেরকে শারীরিক যোগ্যতাসম্পন্ন হইতে হইবে।

৭. পরিচ্ছন্নতা কর্মী

০১ টি পদ

বেতনস্কেল

৮,২৫০-২০,০১০/-

গ্রেড

২০
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
  • অষ্টম শ্রেণি উত্তীর্ণ। তবে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হইবে।

আবেদনের বয়সসীমা

এসএসএফ নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের জন্য সকল পদের প্রার্থীর ক্ষেত্রেই ০১ জুন ২০২৬ তারিখে বয়সসীমা ১৮-৩২ বছর হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য নয়।

জেলার যোগ্যতা

এই নিয়োগ বিজ্ঞপ্তিতে জেলার কোনো নির্দিষ্ট শর্ত বা কোটা উল্লেখ নেই, তাই বাংলাদেশের সকল জেলার যোগ্য প্রার্থীরাই আবেদন করতে পারবেন।

প্রস্তুতি ও এক্সপার্ট টিপস

  • শিক্ষাগত যোগ্যতা সতর্কতা: আবেদনকারীকে তার অর্জিত সঠিক (সর্বশেষ) শিক্ষাগত যোগ্যতা আবেদনপত্রে উল্লেখ করতে হবে। অর্জিত শিক্ষাগত যোগ্যতা গোপন রেখে পরবর্তীকালে তা প্রকাশ করে পদোন্নতি বা অন্য কোনো বৈধ সুযোগ-সুবিধা দাবি করলে তা গ্রহণযোগ্য হবে না।
  • বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে: সরকারি, আধা-সরকারি ও অন্যান্য স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে।

SSF Job Circular 2026 Images / PDFs

স্পেশাল সিকিউরিটি ফোর্স নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ বা Special Security Force Job Circular 2026 PDF-এর অফিশিয়াল ছবি নিচে যুক্ত করা হয়েছে। সংযুক্ত ইমেজে পদের বিবরণ, আবেদনের নিয়মাবলি ও পরীক্ষার ফি প্রদানসহ চাকরির সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য বিস্তারিত দেওয়া আছে। আপনি চাইলে এখান থেকে খুব সহজেই সার্কুলারটি দেখতে বা ডাউনলোড করে নিতে পারেন।

Special Security Force SSF Job Circular 2026

বিজ্ঞপ্তির সোর্সঃ দৈনিক ইত্তেফাক, ১৪ জুন ২০২৬

এক নজরে স্পেশাল সিকিউরিটি ফোর্স চাকরি ২০২৬
এক নজরে স্পেশাল সিকিউরিটি ফোর্স চাকরি ২০২৬
এক নজরে স্পেশাল সিকিউরিটি ফোর্স চাকরি ২০২৬
এক নজরে স্পেশাল সিকিউরিটি ফোর্স চাকরি ২০২৬
এক নজরে স্পেশাল সিকিউরিটি ফোর্স চাকরি ২০২৬

আবেদন শুরুর সময়ঃ ১৫ জুন ২০২৬ সকাল ১০.০০ টা

আবেদনের শেষ সময়ঃ ০৫ জুলাই ২০২৬ বিকাল ৫.০০ টা

আবেদনের পদ্ধতিঃ অনলাইন

আবেদনের লিংকঃ ssf.teletalk.com.bd

অনলাইনে আবেদন করার পদ্ধতি

স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ)-এর এই নিয়োগ বিজ্ঞপ্তিতে শুধুমাত্র অনলাইনে টেলিটকের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার বিস্তারিত পদ্ধতি নিচে ধাপে ধাপে দেওয়া হলো:
প্রথমে টেলিটকের অফিশিয়াল ওয়েবসাইট ssf.teletalk.com.bd-এ প্রবেশ করুন।
সেখানে Application Form অপশনে ক্লিক করে আপনি যে পদে আবেদন করতে চান তা নির্বাচন করুন।
সঠিক তথ্য দিয়ে আবেদনপত্রের প্রতিটি ফিল্ড সতর্কতার সাথে পূরণ করুন।
আবেদনপত্রের নির্ধারিত স্থানে আপনার একটি রঙিন ছবি (৩০০ × ৩০০ পিক্সেল, সর্বোচ্চ ১০০ কেবি) এবং একটি স্বাক্ষর (৩০০ × ৮০ পিক্সেল, সর্বোচ্চ ৬০ কেবি) আপলোড করুন।
সবশেষে, তথ্যগুলো আরেকবার চেক করে ফর্ম সাবমিট করুন। সফলভাবে সাবমিট হলে আপনি একটি User ID সহ Applicant’s Copy পাবেন, যা পরবর্তীতে ডাউনলোড করে প্রিন্ট করে সংরক্ষণ করবেন।

আবেদন ফি জমাদান পদ্ধতি (SMS)

অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পর টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে ২ টি এসএমএস করে পরীক্ষার ফি জমা দিতে হবে। পদের ফি এর পরিমাণ নিচে দেওয়া হলো (সার্ভিস চার্জসহ):

  • ১ থেকে ৩ নং ক্রমিকের পদের জন্য সর্বমোট ১১২/- টাকা
  • ৪ থেকে ৭ নং ক্রমিকের পদের জন্য সর্বমোট ৫৬/- টাকা
  • সকল গ্রেডের পদের ক্ষেত্রে অনগ্রসর শ্রেণির (ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীগণ) প্রার্থীদের জন্য সর্বমোট ৫৬/- টাকা

এসএমএস করার নিয়ম:

প্রথম SMS:
SSF <space> User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে।
উদাহরণ: SSF ABCDEF
দ্বিতীয় SMS:
SSF <space> YES <space> PIN Code লিখে Send করতে হবে 16222 নম্বরে।
উদাহরণ: SSF YES 12345678

বি.দ্র: টেলিটক ফি জমার সঠিক SMS কোডের জন্য আবেদনপত্রের Applicant’s Copy-তে দেওয়া নির্দেশনা অনুসরণ করুন।

সাধারণ জিজ্ঞাসা (FAQ)

১. এসএসএফ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ কবে প্রকাশ করা হয়েছে?

এই বিজ্ঞপ্তিটি ১৪ জুন ২০২৬ তারিখে দৈনিক ইত্তেফাক পত্রিকায় প্রকাশ করা হয়েছে এবং এটি ১০ জুন ২০২৬ তারিখে জারি করা হয়েছে।

২. আবেদন করার শেষ সময় কবে?

স্পেশাল সিকিউরিটি ফোর্সে অনলাইনে আবেদন করার সর্বশেষ সময় হলো আগামী ০৫ জুলাই ২০২৬ বিকাল ৫.০০ টা পর্যন্ত।

৩. কীভাবে এই চাকরির জন্য আবেদন করতে হবে?

আগ্রহী প্রার্থীদের টেলিটকের জব পোর্টাল (ssf.teletalk.com.bd) ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হবে।

প্রবেশপত্র ও পরীক্ষার প্রস্তুতি

প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি ssf.teletalk.com.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে (শুধু যোগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানো হবে।

মৌখিক পরীক্ষার প্রয়োজনীয় কাগজপত্র

মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত সনদ/প্রমাণপত্রের মূলকপি প্রদর্শন পূর্বক প্রতিটির ০১টি করে সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে:

  • সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র (প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতার সনদপত্রসহ)।
  • জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন (প্রযোজ্য ক্ষেত্রে) এর সত্যায়িত অনুলিপি।
  • সংশ্লিষ্ট জনপ্রতিনিধি কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র।
  • কোটা দাবির সমর্থনে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ/প্রমাণপত্র।
  • উপযুক্ত কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র।
  • Online-এ পূরণকৃত আবেদনপত্রের কপি (Applicant’s Copy) এবং লিখিত পরীক্ষার প্রবেশপত্র।

আমরা স্পেশাল সিকিউরিটি ফোর্স নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ (SSF Job Circular 2026) সম্পর্কিত প্রয়োজনীয় সব তথ্য এখানে তুলে ধরেছি। এ বিষয়ে কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করতে পারেন। নিয়মিত সরকারি ও বেসরকারি চাকরির আপডেট পেতে আমাদের সরকারি চাকরির খবর ক্যাটাগরিটি ভিজিট করুন।

Leave a Comment