চাকরিপ্রার্থীদের প্রয়োজনীয় ফ্রি টুলস

সরকারি ও বেসরকারি চাকরির আবেদনে প্রয়োজনীয় সব টুল এক জায়গায়: বয়স হিসাব, ছবি ও স্বাক্ষর রিসাইজ, সিভি, আবেদন ফরম ও আবেদনপত্র তৈরি এবং GPA/CGPA হিসাব। সম্পূর্ণ ফ্রি, কোনো রেজিস্ট্রেশন লাগবে না।

আপনার প্রয়োজনীয় টুলটি বেছে নিন

সম্পূর্ণ ফ্রি, ব্যবহার সহজ — আপনার তথ্য আপনার ডিভাইসেই থাকে।

চাকরির আবেদনের আগে যা যা প্রস্তুত রাখবেন

  1. বয়সসীমা যাচাই করুনবিজ্ঞপ্তিতে উল্লেখিত তারিখে আপনার বয়স সীমার মধ্যে আছে কিনা, বয়স ক্যালকুলেটর দিয়ে দেখে নিন।
  2. ছবি ও স্বাক্ষর তৈরি রাখুনঅনলাইন আবেদনের মাপে ছবি (৩০০×৩০০) ও স্বাক্ষর (৩০০×৮০) রিসাইজার দিয়ে তৈরি করুন।
  3. সিভি হালনাগাদ করুনচাকরির ধরন অনুযায়ী টেমপ্লেটে সিভি তৈরি করে PDF সংরক্ষণ করুন।
  4. আবেদন ফরম বা আবেদনপত্র তৈরি করুনবিজ্ঞপ্তিতে নির্ধারিত ফরমে আবেদন করতে বললে আবেদন ফরম পূরণ করুন; সাদা কাগজে আবেদন চাইলে আবেদনপত্র তৈরি করুন।

সব টুল আপনার ব্রাউজারেই কাজ করে। আপনার ছবি, সিভি বা ব্যক্তিগত তথ্য কোনো সার্ভারে পাঠানো হয় না।