বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ (Bangladesh Army Sainik Job Circular 2026) প্রকাশিত হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে চাকরির বিজ্ঞপ্তি ০২ মার্চ ২০২৬ তারিখে দৈনিক নয়া দিগন্ত পত্রিকায় প্রকাশিত হয়।
মোট অনির্দিষ্ট জনকে সৈনিক পদে স্থায়ী ভাবে নিয়োগ দিবে বাংলাদেশ সেনাবাহিনী। যারা বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে যোগ দিতে চান, তাদের জন্য সৈনিক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ একটি দারুণ সুযোগ!
Sainik job circular 2026 অনুযায়ী, আবেদন শুরু হবে ০৮ মার্চ ২০২৬ থেকে এবং শেষ হবে ০৭ এপ্রিল ২০২৬। যোগ্য নারী ও পুরুষ প্রার্থীরা এসএমএস এর মাধ্যমে এবং Sainik Teletalk ওয়েবসাইট http://sainik.teletalk.com.bd এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন।
Sainik Job Circular 2026
বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ বা Bangladesh Army Sainik job circular 2026 এর খালি পদের তথ্য ও গুরুত্বপুর্ন তারিখগুলো এক নজরে দেখে নেয়া যাক-
শূন্যপদের তথ্যঃ
- পদের ক্যাটাগরিঃ ০১ (সৈনিক)
- সর্বমোট পদ সংখ্যাঃ অনির্দিষ্ট জন।
| ক্রমিক নং | পদের নাম | পদের সংখ্যা | শিক্ষাগত যোগ্যতা |
|---|---|---|---|
| ১ | সৈনিক ট্রেড-২ (বিশেষ পেশা) | অনির্দিষ্ট | এসএসসি/সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ-২.৫০ পেয়ে উত্তীর্ণ। জিপিএ-৩.০০ ও ততোধিক জিপিএ প্রাপ্ত প্রার্থীদের যোগ্যতার ভিত্তিতে ট্রেড-১ এ স্থানান্তরের সুযোগ রয়েছে |
গুরুত্বপূর্ণ তারিখ ও সময়সূচি
- বিজ্ঞপ্তি প্রকাশের তারিখঃ ০২ মার্চ ২০২৬।
- আবেদন শুরুর তারিখঃ ০৮ মার্চ ২০২৬।
- আবেদনের শেষ তারিখঃ ০৭ এপ্রিল ২০২৬।
২০২৬ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে ট্রেড-২ (বিশেষ পেশায়) পুরুষ ও মহিলা প্রার্থীদের ভর্তি কার্যক্রম নির্ধারিত সেনানিবাসে অনুষ্ঠিত হবে। সেনাবাহিনীতে যোগদানে আগ্রহী পুরুষ ও মহিলা প্রার্থীদের আবেদনের জন্য বিস্তারিত তথ্যাবলী নিম্নরূপঃ
একজন প্রার্থী যোগ্যতা সাপেক্ষে ট্রেড-২ (বিশেষ পেশায়)-এ আবেদন করতে পারবেন। এছাড়া সেনা সদস্যদের সন্তান (SS) পৃথকভাবে আবেদন করতে পারবেন। উল্লেখ্য, চাকরিরত/অবসরপ্রাপ্ত সেনাসন্তানের নাম রেকর্ডস কপি সীটরোলে লিপিবদ্ধ থাকা সাপেক্ষে সেনা সন্তান হিসেবে আবেদন করতে পারবে।
সকল ক্ষেত্রে এসএমএস ও অনলাইন এর মাধ্যমে আবেদন করতে হবে। প্রতি আবেদনের অনুকূলে সর্বমোট ৩০০/- টাকা (ভর্তি পরীক্ষার ফি বাবদ ২০০/- এবং অনলাইন রেজিস্ট্রেশন ফি বাবদ ১০০/-) কর্তন করা হবে।
ট্রেড-২ (বিশেষ পেশা) এর পেশা সমূহ কুক (মেস), কুক (ইউনিট), কুক (হাসপাতাল), ব্যান্ডসম্যান, পেইন্টার, পেইন্টার এন্ড ডেকোরেটর, কার্পেন্টার এবং টিন স্মিথ।
Sainik নিয়োগ ২০২৬ যোগ্যতা
- শিক্ষাগত যোগ্যতাঃ এসএসসি/সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ-২.৫০ পেয়ে উত্তীর্ণ। জিপিএ-৩.০০ ও ততোধিক জিপিএ প্রাপ্ত প্রার্থীদের যোগ্যতার ভিত্তিতে ট্রেড-১ এ স্থানান্তরের সুযোগ রয়েছে।।
- বয়সসীমাঃ ০১ ফেব্রুয়ারি ২০২৭ তারিখে ১৭ বছরের কম এবং ২২ বছরের বেশি হবে না (এফিডেভিট গ্রহণযোগ্য নয়)।।
- পেশা সংক্রান্ত যোগ্যতা সমূহ:
(১) কুক পেশায় যোগদানে আগ্রহী প্রার্থীদেরকে রান্নায় পারদর্শী হতে হবে।
(২) ব্যান্ডসম্যান পেশার ক্ষেত্রে বিভিন্ন বাদ্যযন্ত্রে (ড্রাম, ব্রাসব্যান্ড ক্ল্যারিনেট, ব্যাগ পাইপ, ট্রামপেট ইত্যাদি) পারদর্শী প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।
(৩) পেইন্টার/পেইন্টার এন্ড ডেকোরেটর পেশায় যোগদানে আগ্রহী প্রার্থীদেরকে পেইন্টিং কাজের উপর পারদর্শী হতে হবে।
(৪) কার্পেন্টার পেশায় যোগদানে আগ্রহী প্রার্থীদেরকে কাঠ মিস্ত্রির কাজে পারদর্শী হতে হবে।
(৫) টিন স্মিথ পেশায় যোগদানে আগ্রহী প্রার্থীদেরকে ঝালাই কাজে পারদর্শী হতে হবে। - স্বাস্থ্য পরীক্ষাঃ স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য (এইচবিএসএজি এবং ডোপ টেষ্টসহ)।
- সাঁতারঃ সাঁতার জানা অত্যাবশ্যক (ন্যূনতম ৩৫ মিটার)।
- বৈবাহিক অবস্থাঃ অবিবাহিত (বিবাহিত/বিপত্নীক/ডিভোর্সি এই সংক্রান্ত কোনো প্রকার ভুল বা মিথ্যা তথ্য প্রদান করা হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে)।
- জাতীয়তাঃ বাংলাদেশি নাগরিক।
সৈনিক পদে ভর্তির জন্য প্রয়োজনীয় শারীরিক যোগ্যতার মানদণ্ডঃ
| বিবরণ | পুরুষ প্রার্থী | মহিলা প্রার্থী |
|---|---|---|
| উচ্চতা (ন্যূনতম) | ১.৬৫ মিটার (৫ ফুট ৫ ইঞ্চি)। বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও সম্প্রদায়ের জন্য ১.৬৩ মিটার (৫ ফুট ৪ ইঞ্চি)। | ১.৫৫ মিটার (৫ ফুট ১ ইঞ্চি)। বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও সম্প্রদায়ের জন্য ১.৫২ মিটার (৫ ফুট ০ ইঞ্চি)। |
| ওজন (ন্যূনতম) | ৪৯.৯০ কেজি (১১০ পাউন্ড) সর্বনিম্ন উচ্চতার জন্য। | ৪৭ কেজি (১০৪ পাউন্ড) সর্বনিম্ন উচ্চতার জন্য। |
| বুক (ন্যূনতম) | স্বাভাবিক ০.৭৬ মিটার (৩০ ইঞ্চি), সম্প্রসারিত ০.৮১ মিটার (৩২ ইঞ্চি)। | স্বাভাবিক ০.৭১ মিটার (২৮ ইঞ্চি), সম্প্রসারিত ০.৭৬ মিটার (৩০ ইঞ্চি)। |
| চোখের মান | ৬/৬ স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন | |
নির্বাচন পদ্ধতিঃ
স্বাস্থ্য পরীক্ষা, শারীরিক পরীক্ষা (দৌড়, পুশআপ, সিটআপ, বীম (মহিলা প্রার্থীদের জন্য বীম প্রযোজ্য নয়) এ অংশগ্রহণ করতে হবে), লিখিত পরীক্ষা (বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা) ও সাক্ষাৎকারের মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে। প্রার্থীদের সংশ্লিষ্ট ট্রেড বিষয়ক ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
নিম্নেবর্ণিত ব্যক্তিগণ আবেদন করার জন্য উপযুক্ত বলে বিবেচিত হবে না
ক। সশস্ত্র বাহিনী এবং সরকারী চাকরি হতে বরখাস্তকৃত।
গ। সামরিক প্রশিক্ষণ প্রতিষ্ঠান হতে বরখাস্তকৃত/স্বেচ্ছায় অব্যাহতি প্রাপ্ত।
খ। ফৌজদারী মামলায় দণ্ড/সাজাপ্রাপ্ত।
ঘ। দ্বৈত নাগরিক।
প্রশিক্ষণঃ
সেনাসদরের সিদ্ধান্ত অনুযায়ী ৩৬ (ছত্রিশ) সপ্তাহ মেয়াদী মৌলিক সামরিক প্রশিক্ষণ গ্রহণ করতে হবে।
বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ বা Bangladesh Army Sainik job circular 2026 এর সকল গুরুত্বপুর্ন তথ্য গুলো টেবিল আকারে নিচে দেয়া হল।
| Sainik Job Circular 2026 | |
|---|---|
| প্রতিষ্ঠানের নামঃ | বাংলাদেশ সেনাবাহিনী Bangladesh Army. |
| জব লোকেশনঃ | পোস্টিং এর উপর নির্ভর করবে। |
| পদের ক্যাটাগরিঃ | ০১ (সৈনিক)। |
| মোট শূন্যপদঃ | অনির্দিষ্ট টি পদ। |
| চাকরির ধরনঃ | ফুল টাইম। |
| চাকরির ক্যাটাগরিঃ | সরকারি চাকরি। |
| জেন্ডারঃ | নারী ও পুরুষ। |
| বয়সসীমাঃ | ০১ ফেব্রুয়ারি ২০২৭ তারিখে ১৭ বছরের কম এবং ২২ বছরের বেশি হবে না (এফিডেভিট গ্রহণযোগ্য নয়)।। |
| শিক্ষাগত যোগ্যতাঃ | এসএসসি/সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ-২.৫০ পেয়ে উত্তীর্ণ। জিপিএ-৩.০০ ও ততোধিক জিপিএ প্রাপ্ত প্রার্থীদের যোগ্যতার ভিত্তিতে ট্রেড-১ এ স্থানান্তরের সুযোগ রয়েছে।। |
| অভিজ্ঞতাঃ | অভিজ্ঞতা ছাড়া আবেদন করা যাবে। |
| জেলাঃ | সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। |
| বেতন / গ্রেডঃ | ৮,৮০০-১৫,০০০ টাকা। |
| অন্যান্য সুযোগ-সুবিধাঃ | সরকারি চাকরির বিধি ও নিয়ম অনুযায়ী। |
| আবেদনের ফিঃ | ৩০০ টাকা। |
| বিজ্ঞপ্তির সোর্সঃ | দৈনিক নয়া দিগন্ত, ০২ মার্চ ২০২৬। |
| বিজ্ঞপ্তি প্রকাশের তারিখঃ | ০২ মার্চ ২০২৬। |
| আবেদন শুরুর তারিখঃ | ০৮ মার্চ ২০২৬। |
| আবেদনের শেষ তারিখঃ | ০৭ এপ্রিল ২০২৬। |
| আবেদন পদ্ধতিঃ | এসএমএস ও অনলাইন। |
| নিয়োগকারী প্রতিষ্ঠানের তথ্য | |
|---|---|
| প্রতিষ্ঠানের নামঃ | বাংলাদেশ সেনাবাহিনী Bangladesh Army . |
| প্রতিষ্ঠানের ধরনঃ | সরকারি প্রতিষ্ঠান। |
| ফোন নম্বরঃ | . |
| ফ্যাক্স নম্বরঃ | . |
| ইমেইল ঠিকানাঃ | [email protected]. |
| প্রধান কার্যালয়ের ঠিকানাঃ | সেনা সদর দপ্তর, ঢাকা সেনানিবাস, ঢাকা। |
| অফিসিয়াল ওয়েবসাইটঃ | www.army.mil.bd। |
Sainik Job Circular 2026 PDF / Image
বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে জব সার্কুলার ২০২৬ পিডিএফ অফিসিয়াল ওয়েবসাইট www.army.mil.bd এবং sainik.teletalk.com.bd থেকে ডাউনলোড করা যাবে। আমরা আর্মি সৈনিক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ বা Sainik Job Circular 2026 PDF এর ছবি এখানে যুক্ত করেছি।
নিচে সংযুক্ত Sainik circular 2026 এর ইমেজে চাকরির সমস্ত তথ্য রয়েছে, যেমন পদসমুহের বিবরন, আবেদন প্রক্রিয়া, পরীক্ষার ফি প্রদান, নিয়োগ পরীক্ষা এবং আরও অনেক তথ্য। আপনি এখান থেকে সহজেই সৈনিক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ বা সৈনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর ছবি দেখতে বা ডাউনলোড করতে পারেন।
সৈনিক নিয়োগ বিজ্ঞপ্তি ট্রেড-২ (বিশেষ পেশা)





বিজ্ঞপ্তির সোর্সঃ দৈনিক নয়া দিগন্ত, ০২ মার্চ ২০২৬
অনলাইনে আবেদন শুরুর সময়ঃ ০৮ মার্চ ২০২৬
আবেদনের শেষ সময়ঃ ০৭ এপ্রিল ২০২৬
আবেদনের পদ্ধতিঃ এসএমএস ও অনলাইন
আবেদনের লিংকঃ sainik.teletalk.com.bd
Sainik Job Circular 2026 PDF Download
আরও পড়ুন
- সরকারি চাকরির খবর ২০২৬
- ব্যাংক চাকরির খবর ২০২৬
- বেসরকারি চাকরির খবর ২০২৬
- এনজিও চাকরির খবর ২০২৬
- সকল চাকরির খবর ২০২৬
- ঔষধ কোম্পানি চাকরির খবর ২০২৬
- বিশ্ববিদ্যালয় চাকরির খবর ২০২৬
এসএমএস ও অনলাইন এর মাধ্যমে আবেদনের নিয়মাবলী- পুরুষ ও মহিলা
১ম ধাপ
ভর্তিচ্ছুক প্রার্থীকে প্রথমে টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে আবেদন (এসএমএস) করতে হবে। এক্ষেত্রে মেসেজ অপশনে গিয়ে সৈনিক পদে ভর্তির জন্য নিম্নলিখিত তথ্যগুলো টাইপ করে ১৬২২২ নম্বরে এসএমএস প্রেরণ করতে হবেঃ
১। প্রথম এসএমএসঃ
ক। সকল প্রার্থীঃ SAINIK<space>1ST THREE LETTERS OF SSC BOARD <space> ROLL <space> PASSING YEAR <space> DISTRICT CODE <space> T2 <space> TRADE CODE
উদাহরণঃ SAINIK DHA 236098 2019 40 T2 101 (ঢাকা বোর্ডের জন্য DHA, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের জন্য BOU, কারিগরি শিক্ষা বোর্ডের জন্য TEC ইত্যাদি এছাড়াও স্ব স্ব জেলার সামনে উল্লিখিত জেলা কোড এবং ক্রমিক-৮’ এ উল্লিখিত ট্রেড কোড অনুযায়ী)।
খ। সেনাসন্তান (SS) প্রার্থীঃ SAINIK<space>15T THREE LETTERS OF SSC BOARD <space> ROLL <space> PASSING YEAR <space> DISTRICT CODE <space> SST2 <space> TRADE CODE
উদাহরণঃ SAINIK DHA 236098 2019 40 SST2 101 (ঢাকা বোর্ডের জন্য DHA, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের জন্য BOU, কারিগরি শিক্ষা বোর্ডের জন্য TEC ইত্যাদি এছাড়াও স্ব স্ব জেলার সামনে উল্লিখিত জেলা কোড এবং ক্রমিক-৮’ এ উল্লিখিত ট্রেড কোড অনুযায়ী)।
২য় ধাপ
২। দ্বিতীয় এসএমএসঃ প্রথম এসএমএস প্রেরণের পর প্রার্থীর তথ্য যাচাই বাছাই করতঃ টেলিটক কর্তৃক যোগ্য প্রার্থীকে একটি পিন নম্বর সম্বলিত এসএমএস প্রদান করা হবে। পিন নম্বর প্রাপ্তি সাপেক্ষে সংশ্লিষ্ট প্রার্থী আবেদন করতে ইচ্ছুক হলে পুনরায় নিম্নবর্ণিতভাবে ২য় এসএমএস প্রেরণ করতে হবে। উল্লেখ্য, ২য় এসএমএস প্রেরণের সময় সর্বমোট ৩০০/- টাকা (ভর্তি পরীক্ষার ফি বাবদ ২০০/- এবং অনলাইন রেজিস্ট্রেশন ফি বাবদ ১০০/-) কর্তন করা হবে বিধায় মোবাইল ব্যালেন্স ৩০০/- টাকার অধিক থাকা আবশ্যক।
দ্বিতীয় এসএমএস: SAINIK<space>YES<space>PIN NUMBER<space>CONTACT MOBILE NUMBER and send to 16222
উদাহরণ: SAINIK YES 894098 01xxxxxxxxx and send to 16222
মহিলা প্রার্থীদের ক্ষেত্রে SAINIK এর পরিবর্তে FSAINIK টাইপ করে প্রথম ও দ্বিতীয় এসএমএস প্রেরণ করতে হবে।
৩য় ধাপ
৩। ২য় এসএমএস প্রেরণের পর প্রার্থীকে টেলিটক কর্তৃক একটি USER ID ও Password প্রদান করা হবে। উক্ত USER ID ও Password দ্বারা http://sainik.teletalk.com.bd এ লগইন করে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদনের ক্ষেত্রে প্রার্থীর ৩০০X৩০০ (দৈর্ঘ্য ও প্রন্থ) pixel এর রঙিন ছবি আপলোড করতে হবে। ফাইল সাইজ সর্বোচ্চ ১০০ কেবি (kb) এর মধ্যে হতে হবে।
প্রবেশপত্র
৪। অনলাইনে আবেদন ফরম পূরণের পর প্রার্থীকে প্রবেশপত্র প্রিন্ট করতে হবে। উল্লেখ্য, আবেদনের ৭ দিনের মধ্যে প্রবেশপত্র প্রিন্ট করতে ব্যর্থ হলে পরবর্তীতে প্রিন্ট করা যাবে না।
৫। প্রার্থী কর্তৃক পূরণকৃত সকল তথ্যই প্রবেশপত্রে প্রদর্শিত হবে। প্রবেশপত্রসহ পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। প্রবেশপত্র ছাড়া পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ প্রদান করা হবে না। প্রতারক চক্র থেকে দূরে থাকার
জন্য গোপনীয়তা রক্ষার লক্ষ্যে পরীক্ষার স্থান ও তারিখ প্রবেশপত্রে উল্লেখ করা হবে না।
৬। প্রত্যেক প্রার্থীকে নিজ নিজ ভর্তি পরীক্ষার ৭২ ঘন্টা পূর্বে টেলিটক কর্তৃক এসএমএস এর মাধ্যমে পরীক্ষার স্থান ও তারিখ জানানো হবে।
হেল্প লাইন
৭। প্রার্থীর USER ID ও Password হারিয়ে/ ভুলে গেলে পুনরায় পাওয়ার জন্য নিম্নলিখিত তথ্যগুলি টাইপ করে শুধুমাত্র টেলিটক মোবাইল হতে ৬৫৯৬ নম্বরে প্রেরণ করতে হবে এক্ষেত্রে চার্জ অপ্রযোজ্য। তবে, পরীক্ষার ৭২ ঘন্টা পূর্বে প্রার্থীকে তার পরীক্ষার স্থান ও তারিখ টেলিটক এর ০১৫৫২১৪৬০৬০/০১৫৫০১৫৫৫৫৫ নম্বর থেকে স্বয়ংক্রিয়ভাবে ৩/৪ টি এসএমএস এর মাধ্যমে জানানো হবে:
SAINIK<space>HELP<space>SSC BOARD<space>ROLL<space>PASSING YEAR<space>DISTRICT CODE অথবা SAINIK<space>HELP<space>PIN<space> PIN NUMBER and send to 6596
উদাহরণ: SAINIK HELP DHA 236098 2019 34 অথবা SAINIK HELP PIN 894098 and send to 6596
৮। জরুরী প্রয়োজনে কল করুন ১২১ এ শুধুমাত্র টেলিটক নম্বর থেকে (Call 121, Then press 8, then press 1) যে কোন অপারেটর থেকে সরাসরি কল করুন ০১৫০০১২১১২১ এই নম্বরে অথবা ই- মেইল করুন: [email protected]
বিঃ দ্রঃ সেনাবাহিনীতে স্বচ্ছতা ও যোগ্যতার ভিত্তিতেই নিয়োগ প্রদান করা হয়। যে কোন সুপারিশ প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে।
স্থায়ী স্বাস্থ্য সমস্যার জন্য একাধিকবার অযোগ্য বিবেচিত প্রার্থীগণকে আবেদন না করার জন্য অনুরোধ করা হলো।
আরও পড়ুন
- সকল সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
- ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
- প্রাইভেট কোম্পানি চাকরির খবর ২০২৬
- এনজিও চাকরির খবর ২০২৬
- সকল চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
- ফার্মাসিউটিক্যালস চাকরির খবর ২০২৬
- সকল বিশ্ববিদ্যালয় চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
ভর্তির সময় নিম্নেবর্ণিত সনদপত্র/ছবি/লেখার সামগ্রী অবশ্যই সঙ্গে আনতে হবে
ক। শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র/মার্কশীট, ফটোকপি হলে সত্যায়িত হতে হবে, তবে পরবর্তীতে মূল সনদপত্র উপস্থাপন করতে হবে।
খ। সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক দেয়া স্থায়ী ঠিকানা ও জন্ম তারিখ সম্বলিত মূল প্রশংসাপত্র এবং এসএসসি পরীক্ষার প্রবেশপত্র।
গ। অভিভাবকের সম্মতিসূচক সনদপত্র যা সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক সত্যায়িত হতে হবে।
ঘ। সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক দেয়া জন্মসূত্রে বাংলাদেশের নাগরিকত্ব ও চারিত্রিক সনদপত্রের মূল কপি।
৬। নিজ জন্ম নিবন্ধন সনদপত্র এবং জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত ফটোকপি যদি থাকে।
চ। পিতা ও মাতা এর জাতীয় পরিচয়পত্র/স্মার্ট কার্ড এর সত্যায়িত ফটোকপি।
ছ। সদ্য তোলা পাসপোর্ট সাইজের (৫ সেঃ মিঃ X৪ সেঃ মি) ০৬ কপি এবং ষ্ট্যাম্প সাইজের (২.৫ সেঃ মিঃ X ২ সেঃ মি) ০২ কপি সত্যায়িত ছবি। ছবির পটভূমি নীল/আকাশী রং এবং পরিধেয় পোশাক হালকা রং এর হতে হবে।
জ। সাঁতার পরীক্ষা দেয়ার জন্য প্রয়োজনীয় পোশাক (সাঁতার পরীক্ষার নির্ধারিত দিনে)।
ঝ। লিখিত পরীক্ষার জন্য কলম, জ্যামিতি বক্স, পেন্সিল, স্কেল ও ক্লিপবোর্ড ইত্যাদি।
ঞ। বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও সম্প্রদায়ের ক্ষেত্রে প্রমাণ স্বরূপ নৃ-গোষ্ঠী অথবা সম্প্রদায় প্রধান/রাজা/ইউপি চেয়ারম্যান/সিটি কর্পোরেশন এর সনদপত্র।
ট। অনলাইন আবেদনের প্রবেশপত্র।
আমরা বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ (Bangladesh Army Sainik job circular 2026) সম্পর্কে প্রয়োজনীয় সব তথ্য এখানে তুলে ধরেছি। বাংলাদেশ আর্মি সৈনিক নিয়োগ ২০২৬ বা Sainik circular 2026 সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব।
আরও সরকারি চাকরির বিজ্ঞপ্তি দেখতে চাইলে আমাদের সরকারি চাকরির খবর ২০২৬ ক্যাটাগরি ভিজিট করুন। এছাড়াও সাম্প্রতিক ব্যাংক জব সার্কুলার ২০২৬ ও প্রাইভেট জব সার্কুলার ২০২৬ এর আপডেটও আমাদের BD Govt Job ওয়েবসাইটে পেয়ে যাবেন।