ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ (SFDF Job Circular 2026) অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠান ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন (এসএফডিএফ)-এর শূন্য পদসমূহে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে।
নতুন এই আকর্ষণীয় নিয়োগে সর্বমোট ০৪টি ক্যাটাগরির পদে মোট ৪৪ জনকে স্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। এই সরকারি চাকরিগুলোতে যোগ্যতাসম্পন্ন বাংলাদেশের যেকোনো প্রকৃত নাগরিক আবেদন করতে পারবেন। আপনি চাইলে আমাদের সাইটে চলমান অন্যান্য সরকারি চাকরি বা সকল চাকরি-র খবর দেখতে পারেন।
আপনি যদি SFDF Job Circular 2026-এ আবেদন করতে আগ্রহী হন, তবে বিজ্ঞপ্তি অনুসারে আগামী ২৮ জুন ২০২৬ সকাল ১০:০০ টা থেকে ২৭ জুলাই ২০২৬ বিকাল ৫:০০ টা-এর মধ্যে অনলাইনে আপনার আবেদনপত্রটি সফলভাবে সাবমিট করতে হবে। নিচে ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন চাকরির বিজ্ঞপ্তির বিস্তারিত বিবরণ, শিক্ষাগত যোগ্যতা এবং আবেদনের সঠিক নিয়মাবলি তুলে ধরা হলো।
এক নজরে ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন চাকরি ২০২৬
| প্রতিষ্ঠানের নাম | ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন (SFDF) |
|---|---|
| জব লোকেশন | বাংলাদেশের যেকোনো স্থানে |
| পদের ক্যাটাগরি | ০৪ টি |
| মোট শূন্যপদ | ৪৪ জন |
| চাকরির ধরন | সরকারি চাকরি (স্থায়ী) |
| বয়সসীমা | ১৮ থেকে ৩৫ বছর (বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে ৩৯ বছর) |
| শিক্ষাগত যোগ্যতা | অষ্টম শ্রেণি, এসএসসি, এইচএসসি এবং স্নাতক/স্নাতকোত্তর |
| জেলা | বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন |
| বেতন/গ্রেড | ১০,২০০ – ৩৮,৬৪০/- টাকা (গ্রেড-১৪ থেকে গ্রেড-১০) |
| আবেদনের ফি | ২২৩/-, ১১২/- এবং ৫৬/- টাকা |
| বিজ্ঞপ্তির সোর্স | অফিশিয়াল ওয়েবসাইট, ১১ জুন ২০২৬ |
| বিজ্ঞপ্তি জারির তারিখ | ১০ জুন ২০২৬ |
| বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ | ১১ জুন ২০২৬ |
| আবেদন শুরুর তারিখ | ২৮ জুন ২০২৬ সকাল ১০:০০ টা |
| আবেদনের শেষ তারিখ | ২৭ জুলাই ২০২৬ বিকাল ৫:০০ টা |
| আবেদন পদ্ধতি | অনলাইন (sfdf.teletalk.com.bd) |
প্রতিষ্ঠান পরিচিতি
ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন (SFDF) হলো স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আওতাধীন একটি প্রতিষ্ঠান, যা মূলত বাংলাদেশের গ্রামীণ অঞ্চলের দরিদ্র জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে কাজ করে। এই ফাউন্ডেশন দেশের ক্ষুদ্র কৃষক ও প্রান্তিক আয়ের মানুষদের স্বনির্ভর করতে বিভিন্ন কার্যক্রম ও ক্ষুদ্র ঋণ প্রদান করে থাকে।
| অফিশিয়াল ওয়েবসাইট | www.sfdf.gov.bd |
|---|---|
| হেড অফিসের ঠিকানা | পল্লী ভবন (৭ম তলা) ৫, কাওরান বাজার, ঢাকা-১২১৫। |
| ফোন নাম্বার | +৮৮০-২-৪১০১০৪৭২, +৮৮০-২-৪১০১০৪৭৩ |
| ফ্যাক্স নাম্বার | +৮৮০-২-৮১৮০১৫০ |
| ইমেইল | [email protected] |
পদের সংক্ষিপ্ত বিবরণ
| ক্রমিক | পদের নাম | পদ সংখ্যা | বেতনস্কেল/গ্রেড |
|---|---|---|---|
| ১ | উপজেলা ব্যবস্থাপক | ১০ টি | ১৬,০০০-৩৮,৬৪০/- (গ্রেড-১০) |
| ২ | মাঠ কর্মকর্তা | ২৫ টি | ১০,২০০-২৪,৬৮০/- (গ্রেড-১৪) |
| ৩ | অফিস সহকারী-কাম-ডাটা-এন্ট্রি অপারেটর | ০৭ টি | ১০,২০০-২৪,৬৮০/- (গ্রেড-১৪) |
| ৪ | ড্রাইভার | ০২ টি | ১০,২০০-২৪,৬৮০/- (গ্রেড-১৪) |
পদভিত্তিক শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
১. উপজেলা ব্যবস্থাপক
১০ টি পদ
বেতনস্কেল
গ্রেড
- কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোন বিষয়ে ২য় শ্রেণির স্নাতকোত্তর/সমমান ডিগ্রি।
- সরকারি/বেসরকারী সংস্থার দারিদ্র্য বিমোচন/ক্ষুদ্র ঋণ কার্যক্রম বাস্তবায়নের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে এবং কম্পিউটার পরিচালনায় অভিজ্ঞতা থাকতে হবে।
- সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতাসহ স্নাতক/সমমান ডিগ্রিধারী ০৩ বৎসরের অভিজ্ঞতা ও কম্পিউটার জ্ঞানসম্পন্ন বিভাগীয় প্রার্থীগণ আবেদন করতে পারবেন।
২. মাঠ কর্মকর্তা
২৫ টি পদ
বেতনস্কেল
গ্রেড
- উচ্চ মাধ্যমিক বা সমমান ডিগ্রি।
- সরকারি, আধা সরকারি, স্বায়ত্ত্বশাসিত ও বেসরকারি সংস্থায় ঋণ কার্যক্রম এবং কম্পিউটার পরিচালনায় অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।
৩. অফিস সহকারী-কাম-ডাটা-এন্ট্রি অপারেটর
০৭ টি পদ
বেতনস্কেল
গ্রেড
- উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষা পাস। তবে বিজ্ঞান বিভাগে উত্তীর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।
- ডাটা এন্ট্রি অপারেটর হিসাবে দক্ষতা নিরূপণ পরীক্ষায় (Aptitude Test) উত্তীর্ণ হতে হবে।
৪. ড্রাইভার
০২ টি পদ
বেতনস্কেল
গ্রেড
- কোন শিক্ষা বোর্ড কর্তৃক স্বীকৃত কোন স্কুল হইতে ন্যূনতম অষ্টম শ্রেণি পাস।
- বৈধ ড্রাইভিং লাইসেন্সসহ কমপক্ষে ০২ (দুই) বৎসরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
আবেদনের বয়সসীমা
ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি-তে আবেদনের জন্য প্রার্থীর বয়স ০১ জুন ২০২৬ তারিখে ১৮ থেকে ৩৫ বছর এর মধ্যে হতে হবে। তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩৯ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
জেলার যোগ্যতা
এসএফডিএফ নিয়োগ বিজ্ঞপ্তির পদগুলোতে বাংলাদেশের সকল জেলার যোগ্য প্রার্থীরাই আবেদন করতে পারবেন।
অনলাইনে আবেদন করার পদ্ধতি
আবেদনের ফি জমাদান প্রক্রিয়া
* ১০ম গ্রেডের পদের জন্য টেলিটকের সার্ভিস চার্জসহ ২২৩ টাকা।
* ১৪তম গ্রেডের পদের জন্য টেলিটকের সার্ভিস চার্জসহ ১১২ টাকা।
* অনগ্রসর নাগরিক (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ) প্রার্থীদের জন্য ৫৬ টাকা।
প্রস্তুতি ও এক্সপার্ট টিপস
- ডিক্লারেশন সতর্কতা: আবেদন ফরমে দেওয়া আপনার সমস্ত তথ্য পরবর্তীতে প্রমাণ করতে হবে। তাই কোনোভাবেই ভুল তথ্য দেওয়া থেকে বিরত থাকুন। আপনার দেয়া তথ্য ভুল প্রমাণিত হলে নিয়োগ বাতিল হতে পারে।
- Aptitude Test: অফিস সহকারী-কাম-ডাটা-এন্ট্রি অপারেটর পদে ডাটা এন্ট্রি অপারেটর হিসাবে দক্ষতা নিরূপণ পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তাই এখন থেকেই টাইপিং স্পিড এবং বেসিক কম্পিউটার পরিচালনায় জোর দিন।
- ফি জমা দেয়া: আবেদনপত্র অনলাইনে সাবমিট করলেও টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে ৭২ ঘণ্টার মধ্যে ফি জমা না দেয়া পর্যন্ত আবেদন কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না।
SFDF Job Circular 2026 Images / PDFs
ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ বা SFDF Job Circular 2026 PDF-এর অফিশিয়াল ছবি নিচে যুক্ত করা হয়েছে। সংযুক্ত ইমেজে পদের বিবরণ, আবেদনের নিয়মাবলি ও পরীক্ষার ফি প্রদানসহ চাকরির সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য বিস্তারিত দেওয়া আছে। আপনি চাইলে এখান থেকে খুব সহজেই সার্কুলারটি দেখতে বা ডাউনলোড করে নিতে পারেন।


বিজ্ঞপ্তির সোর্সঃ অফিশিয়াল ওয়েবসাইট, ১১ জুন ২০২৬
আবেদন শুরুর সময়ঃ ২৮ জুন ২০২৬ সকাল ১০:০০ টা
আবেদনের শেষ সময়ঃ ২৭ জুলাই ২০২৬ বিকাল ৫:০০ টা
আবেদনের পদ্ধতিঃ অনলাইন
আবেদনের লিংকঃ sfdf.teletalk.com.bd
সাধারণ জিজ্ঞাসা (FAQ)
১. SFDF-এ মোট কতজনকে নিয়োগ দেওয়া হবে?
নতুন এই নিয়োগ বিজ্ঞপ্তিতে ৪টি ভিন্ন ভিন্ন পদে সর্বমোট ৪৪ জনকে নিয়োগ দেওয়া হবে।
২. আবেদন করার জন্য বয়স কত হতে হবে?
প্রার্থীর বয়স ০১ জুন ২০২৬ তারিখে ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে। তবে বিভাগীয় প্রার্থীদের জন্য সর্বোচ্চ বয়সসীমা ৩৯ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
৩. আমি কি এই পদের জন্য অফলাইনে আবেদন করতে পারব?
না, ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনে শুধুমাত্র অনলাইনে টেলিটকের ওয়েবসাইট (sfdf.teletalk.com.bd) এর মাধ্যমে আবেদন করতে হবে। সরাসরি বা ডাকযোগে পাঠানো কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না।
প্রবেশপত্র ও পরীক্ষার প্রস্তুতি
যোগ্য প্রার্থীদের মোবাইল নম্বরে SMS-এর মাধ্যমে প্রবেশপত্র বা এডমিট কার্ড ডাউনলোডের বিষয়টি যথাসময়ে জানিয়ে দেওয়া হবে। এছাড়া পরীক্ষার তারিখ ও সময় SFDF-এর অফিশিয়াল ওয়েবসাইট থেকে জানা যাবে। তাই আবেদন ফরমে প্রদত্ত মোবাইল নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা অত্যন্ত জরুরি।
মৌখিক পরীক্ষার প্রয়োজনীয় কাগজপত্র
লিখিত বা ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় নিচে উল্লেখিত কাগজপত্রগুলোর মূল কপি প্রদর্শন করতে হবে এবং এক সেট সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে:
- সকল শিক্ষাগত যোগ্যতার মূল বা সাময়িক সনদপত্র।
- নাগরিকত্ব সনদপত্র এবং জন্মনিবন্ধন বা জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি।
- অভিজ্ঞতার সনদপত্র এবং সর্বশেষ কর্মস্থলের বেতন-ভাতার প্রমাণক (প্রযোজ্য ক্ষেত্রে)।
- অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের (Applicant’s Copy) রঙিন প্রিন্ট কপি এবং প্রবেশপত্রের কপি।
- সদ্য তোলা ৪ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
- চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের অনাপত্তিপত্র।
আমরা ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ (SFDF Job Circular 2026) সম্পর্কিত প্রয়োজনীয় সব তথ্য এখানে তুলে ধরেছি। এ বিষয়ে কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করতে পারেন। নিয়মিত সরকারি ও বেসরকারি চাকরির আপডেট পেতে আমাদের সরকারি চাকরির খবর ক্যাটাগরিটি ভিজিট করুন।