সরকারি চাকরিতে ক্যারিয়ার গড়তে ইচ্ছুক প্রার্থীদের জন্য বাংলাদেশ সরকারী কর্ম কমিশন নন-ক্যাডার নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ (BPSC Non Cadre Job Circular 2026) প্রকাশিত হয়েছে। সম্প্রতি বিপিএসসি সচিবালয় ২টি পৃথক নিয়োগ বিজ্ঞপ্তিতে (বিজ্ঞপ্তি নম্বর ৭০-৭১/২০২৬ ও ৭২-৭৭/২০২৬) মোট ০৮টি ক্যাটাগরির ৬ষ্ঠ থেকে ৯ নম্বর গ্রেডের পদে সর্বমোট ৫০ জন জনবল নিয়োগের একটি বড় বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আপনি চাইলে আমাদের ওয়েবসাইটে চলমান অন্যান্য সরকারি চাকরি-র খবরও দেখে নিতে পারেন।
অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী, আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আগামী ২৬ জুলাই ২০২৬, দুপুর ১২:০০ টা থেকে ২৫ আগস্ট ২০২৬, সন্ধ্যা ০৬:০০ টা পর্যন্ত অনলাইনে বিপিএসসি ফরম-5A পূরণ করে আবেদন করতে পারবেন। নিচে বিপিএসসি নন-ক্যাডার চাকরির বিজ্ঞপ্তি ২০২৬-এর বিস্তারিত তথ্য, পদের বিবরণ, শিক্ষাগত যোগ্যতা এবং আবেদনের সঠিক নিয়মাবলি বিস্তারিতভাবে আলোচনা করা হলো।
এক নজরে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন (নন-ক্যাডার) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ জব সামারি
💡 কেন এই চাকরিতে আবেদন করবেন?
- ০৮ টি ক্যাটাগরির পদে মোট ৫০ জনকে নিয়োগ দেওয়া হবে।
- স্নাতক, স্নাতকোত্তর, এমবিবিএস বা বিএসসি ইঞ্জিনিয়ারিং পাস পাসে আবেদন করা যাবে।
- সকল জেলা আবেদন করতে পারবেন।
| প্রতিষ্ঠানের নাম | বাংলাদেশ সরকারী কর্ম কমিশন (নন-ক্যাডার) |
|---|---|
| জব লোকেশন | বাংলাদেশের যেকোনো স্থান |
| পদের ক্যাটাগরি | ০৮ টি |
| মোট শূন্যপদ | ৫০ জন |
| চাকরির ধরন | সরকারি চাকরি |
| বয়সসীমা | অনূর্ধ্ব ৩২ বছর (নৌ-স্থপতি পদে অনূর্ধ্ব ৩৫ বছর) |
| শিক্ষাগত যোগ্যতা | স্নাতক, স্নাতকোত্তর, এমবিবিএস বা বিএসসি ইঞ্জিনিয়ারিং পাস |
| জেলা | সকল জেলা |
| বেতন/গ্রেড | গ্রেড-০৬ থেকে গ্রেড-০৯ |
| আবেদনের ফি | ৫০/- থেকে ২০০/- টাকা |
| বিজ্ঞপ্তির সোর্স | অফিসিয়াল ওয়েবসাইট |
| বিজ্ঞপ্তি জারির তারিখ | |
| বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ | |
| আবেদন শুরুর তারিখ | দুপুর ১২:০০ টা |
| আবেদনের শেষ তারিখ | সন্ধ্যা ০৬:০০ টা |
| আবেদন পদ্ধতি | অনলাইন (bpsc.teletalk.com.bd) |
কোম্পানি বা প্রতিষ্ঠানের পরিচিতি
বাংলাদেশ সরকারী কর্ম কমিশন (Bangladesh Public Service Commission – BPSC) হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাংবিধানিক প্রতিষ্ঠান। এটি বিসিএস ক্যাডার ছাড়াও সরকারি বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও অধিদপ্তরের গুরুত্বপূর্ণ নন-ক্যাডার পদসমূহে স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় কর্মকর্তা নিয়োগের দায়িত্ব পালন করে থাকে।
| অফিশিয়াল ওয়েবসাইট | www.bpsc.gov.bd |
|---|---|
| হেড অফিসের ঠিকানা | বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয়, আগারগাঁও, শেরে বাংলা নগর, ঢাকা-১২০৭ |
| ফোন নাম্বার | ১২১, ০১৫০০১২১১২১, ৫৫০০৬৬৫৬ |
বাংলাদেশ সরকারী কর্ম কমিশন (নন-ক্যাডার) পদের সংক্ষিপ্ত বিবরণ
সার্কুলার ০১: বিজ্ঞপ্তি নম্বর (৭০-৭১)/২০২৬ (উচ্চতর বেতন স্কেল)
| ক্রমিক | পদের নাম | পদ সংখ্যা | বেতনস্কেল/গ্রেড |
|---|---|---|---|
| ১ | নৌ-স্থপতি (৬ষ্ঠ গ্রেড) | ০১টি | গ্রেড-০৬, ৩৫,৫০০-৬৭,০১০/- |
| ২ | সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার (৭ম গ্রেড) | ১৫টি | গ্রেড-০৭, ২৯,০০০-৬৩,৪১০/- |
সার্কুলার ০২: বিজ্ঞপ্তি নম্বর (৭২-৭৭/২০২৬) (সমন্বিত)
| ক্রমিক | পদের নাম | পদ সংখ্যা | বেতনস্কেল/গ্রেড |
|---|---|---|---|
| ১ | বিজ্ঞাপন আধিকারিক | ০১টি | গ্রেড-০৯, ২২,০০০-৫৩,০৬০/- |
| ২ | টেলিভিশন প্রকৌশলী | ০৩টি | গ্রেড-০৯, ২২,০০০-৫৩,০৬০/- |
| ৩ | অডিয়েন্স রিসার্চ অফিসার/স্ক্রীপ্ট এন্ড মনিটরিং এডিটর | ০১টি | গ্রেড-০৯, ২২,০০০-৫৩,০৬০/- |
| ৪ | প্রযোজক (বার্তা) | ০২টি | গ্রেড-০৯, ২২,০০০-৫৩,০৬০/- |
| ৫ | প্রযোজক | ০৩টি | গ্রেড-০৯, ২২,০০০-৫৩,০৬০/- |
| ৬ | মেডিক্যাল অফিসার | ২৪টি | গ্রেড-০৯, ২২,০০০-৫৩,০৬০/- |
বাংলাদেশ সরকারী কর্ম কমিশন (নন-ক্যাডার) পদভিত্তিক শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
সার্কুলার ০১: বিজ্ঞপ্তি নম্বর (৭০-৭১)/২০২৬ (উচ্চতর বেতন স্কেল)
১. নৌ-স্থপতি (৬ষ্ঠ গ্রেড) (০১ টি পদ)
বেতনস্কেল
গ্রেড
- কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে নেভাল আর্কিটেকচারে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ-তে স্নাতক ডিগ্রি;
- শিপিং বা বাণিজ্যিক নৌ-প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট বিষয়ে ৯ম গ্রেড বা সমমানের পদে অন্যূন ৫ বছরের অথবা অন্য কোনো বিষয়ে ৯ম গ্রেড বা সমমানের পদে অন্যূন ৭ বছরের চাকরির অভিজ্ঞতা।
২. সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার (৭ম গ্রেড) (১৫ টি পদ)
বেতনস্কেল
গ্রেড
- সমাজবিজ্ঞান, মনোবিজ্ঞান, পরিসংখ্যান, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান বা সমাজকল্যাণ বিষয়ে ১ম শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি অথবা ২য় শ্রেণির সম্মানসহ ২য় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি; এবং
- স্বাস্থ্য শিক্ষায় এম.পি.এইচ বা ডি.পি.এইচ বা ডি.এইচ.ই ডিগ্রি।
সার্কুলার ০২: বিজ্ঞপ্তি নম্বর (৭২-৭৭/২০২৬) (সমন্বিত)
১. বিজ্ঞাপন আধিকারিক (০১ টি পদ)
বেতনস্কেল
গ্রেড
- কোনো স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় হতে ১ম শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি অথবা ২য় শ্রেণির সম্মানসহ ২য় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি।
২. টেলিভিশন প্রকৌশলী (০৩ টি পদ)
বেতনস্কেল
গ্রেড
- কোনো স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় হতে ইলেকট্রিক্যাল/ইলেকট্রনিক্স/মাইক্রোওয়েভ ইঞ্জিনিয়ারিং-এ ডিগ্রি অথবা পদার্থ বিদ্যা/ফলিত পদার্থ বিদ্যায় ১ম শ্রেণির স্নাতকোত্তর বা ২য় শ্রেণির সম্মানসহ ২য় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি।
৩. অডিয়েন্স রিসার্চ অফিসার/স্ক্রীপ্ট এন্ড মনিটরিং এডিটর (০১ টি পদ)
বেতনস্কেল
গ্রেড
- কোনো স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় হতে কমপক্ষে ১ম শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি অথবা ২য় শ্রেণির সম্মানসহ ২য় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি।
৪. প্রযোজক (বার্তা) (০২ টি পদ)
বেতনস্কেল
গ্রেড
- কোনো স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় হতে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ে কমপক্ষে ১ম শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি অথবা ২য় শ্রেণির সম্মানসহ ২য় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি।
৫. প্রযোজক (০৩ টি পদ)
বেতনস্কেল
গ্রেড
- কোনো স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় হতে কমপক্ষে ১ম শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি অথবা ২য় শ্রেণির সম্মানসহ ২য় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি।
৬. মেডিক্যাল অফিসার (২৪ টি পদ)
বেতনস্কেল
গ্রেড
- কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে এমবিবিএস বা সমমানের ডিগ্রি; এবং
- বিএমডিসি কর্তৃক হালনাগাদ রেজিস্ট্রেশনপ্রাপ্ত হতে হবে।
আবেদনের বয়সসীমা (Age Limit)
এই বিজ্ঞপ্তিতে আবেদনের জন্য প্রার্থীদের বয়স ০১ জুলাই ২০২৬ তারিখে অনূর্ধ্ব ৩২ বছরের মধ্যে হতে হবে। তবে ৬ষ্ঠ গ্রেডের নৌ-স্থপতি পদের জন্য বয়সসীমা অনূর্ধ্ব ৩৫ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। আপনার বর্তমান বয়স কত তা খুব সহজেই হিসাব করতে আমাদের Age Calculator টুলটি ব্যবহার করতে পারেন।
কোন কোন জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন?
এই নিয়োগ বিজ্ঞপ্তিতে সমগ্র বাংলাদেশের সকল জেলার যোগ্য প্রার্থীরা আবেদন করার সুযোগ পাবেন। জেলা কোটার কারণে কোনো যোগ্য প্রার্থীকে আবেদন থেকে বঞ্চিত হতে হবে না।
আবেদনকারীদের জন্য বিশেষ নির্দেশাবলি
- রেজিস্ট্রেশন সম্পূর্ণ করার পর BPSC Form-5A (Applicant’s Copy) ডাউনলোড করে প্রয়োজনীয় সকল সনদপত্রের সত্যায়িত কপি সহ আগামী ১৩ সেপ্টেম্বর ২০২৬ থেকে ২৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখের মধ্যে বিপিএসসি সচিবালয়ে ডাকযোগে বা সরাসরি জমা প্রদান করতে হবে।
- সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার (বিজ্ঞপ্তি নং ৭১) পদে যারা ৩১ মার্চ ২০২৪ তারিখের বিজ্ঞপ্তিতে আবেদন করেছেন এবং BPSC Form-5A জমা দিয়েছেন, তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই।
- ছবি (৩০০×৩০০ পিক্সেল, সর্বোচ্চ 100KB) এবং স্বাক্ষর (৩০০×৮০ পিক্সেল, সর্বোচ্চ 60KB) সঠিক মাপে আপলোড করতে হবে। ভুল তথ্য প্রদান বা বিষয় কোডের অসঙ্গতি পাওয়া গেলে প্রার্থিতা বাতিল করা হবে।
কিভাবে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন (নন-ক্যাডার) নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করবেন? (How to Apply)
বাংলাদেশ সরকারী কর্ম কমিশন (BPSC) নন-ক্যাডার নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে ইচ্ছুক যোগ্য প্রার্থীদের অনলাইনে বিপিএসসি ফরম-5A পূরণ করতে হবে। আবেদনের নিয়ম নিচে ধাপে ধাপে উল্লেখ করা হলো:
আবেদন ফি জমাদান পদ্ধতি (SMS)
অনলাইনে সফলভাবে BPSC Form-5A সাবমিট করার পর প্রাপ্ত User ID ব্যবহার করে আগামী ৭২ ঘণ্টার মধ্যে যেকোনো Teletalk pre-paid মোবাইল নম্বর থেকে ২টি SMS পাঠিয়ে ফি জমা দিতে হবে। বিজ্ঞপ্তির বর্ণিত পদসমূহের জন্য পরীক্ষা ফি ২০০/- টাকা এবং অনগ্রসর নাগরিকদের জন্য ফি ৫০/- টাকা পরিশোধ করতে হবে।
বি.দ্র: টেলিটক ফি জমার সঠিক SMS কোডের জন্য আবেদনপত্রের Applicant’s Copy-তে দেওয়া নির্দেশনা অনুসরণ করুন। ফি জমা না দেওয়া পর্যন্ত আবেদনপত্র গৃহীত হবে না।
প্রস্তুতি ও এক্সপার্ট টিপস
- সতর্কতা: কোনো তথ্য গোপন করে বা ভুল তথ্য প্রদান করে চাকরিতে নিয়োগপ্রাপ্ত হলে এবং পরবর্তীতে তা প্রমাণিত হলে নিয়োগ বাতিলসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
- চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে: সরকারি/আধা-সরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার বোর্ডে কর্তৃপক্ষের অনাপত্তিপত্র দাখিল করতে হবে।
বাংলাদেশ সরকারী কর্ম কমিশন (নন-ক্যাডার) Job Circular 2026 Images / PDFs
আপনি কি বাংলাদেশ সরকারী কর্ম কমিশন নন-ক্যাডার নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ বা BPSC Non Cadre Job Circular 2026 PDF এর অফিশিয়াল ছবি খুঁজছেন? আপনার সুবিধার্থে নিচে আমরা অফিশিয়াল জব সার্কুলারের ইমেজ যুক্ত করেছি। সংযুক্ত ইমেজে পদের বিবরণ, আবেদনের নিয়মাবলি ও পরীক্ষার ফি প্রদানসহ চাকরির সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য বিস্তারিত দেওয়া আছে।
নিয়োগ বিজ্ঞপ্তি ০১
বিজ্ঞপ্তি নম্বর (৭০-৭১)/২০২৬ (উচ্চতর বেতন স্কেল)







বিজ্ঞপ্তির সোর্সঃ অফিশিয়াল ওয়েবসাইট, ২৩ জুলাই ২০২৬
আবেদন শুরুর সময়ঃ ২৬ জুলাই ২০২৬ দুপুর ১২:০০ টা
আবেদনের শেষ সময়ঃ ২৫ আগস্ট ২০২৬ সন্ধ্যা ০৬:০০ টা
আবেদনের পদ্ধতিঃ অনলাইন
আবেদনের লিংকঃ https://bpsc.teletalk.com.bd
নিয়োগ বিজ্ঞপ্তি ০২
বিজ্ঞপ্তি নম্বর (৭২-৭৭/২০২৬) (সমন্বিত)








বিজ্ঞপ্তির সোর্সঃ অফিশিয়াল ওয়েবসাইট, ২৩ জুলাই ২০২৬
আবেদন শুরুর সময়ঃ ২৬ জুলাই ২০২৬ দুপুর ১২:০০ টা
আবেদনের শেষ সময়ঃ ২৫ আগস্ট ২০২৬ সন্ধ্যা ০৬:০০ টা
আবেদনের পদ্ধতিঃ অনলাইন
আবেদনের লিংকঃ https://bpsc.teletalk.com.bd
BPSC Job Circular 2026 PDF Download
নিয়োগ বিজ্ঞপ্তি নম্বর (৭২-৭৭)/২০২৬ (সমন্বিত)
নিয়োগ বিজ্ঞপ্তি নম্বর (৭০-৭১)/২০২৬ (উচ্চতর বাতন স্কেল)
সাধারণ জিজ্ঞাসা (FAQ)
১. BPSC Non Cadre Job Circular 2026-এ আবেদনের শেষ তারিখ কবে?
বিপিএসসি নন-ক্যাডার নিয়োগ বিজ্ঞপ্তিতে অনলাইনে BPSC Form-5A পূরণ ও আবেদনের শেষ তারিখ হলো ২৫ আগস্ট ২০২৬, সন্ধ্যা ০৬:০০ টা।
২. বিপিএসসি নন-ক্যাডার পদের জন্য আবেদন ফি কত?
পরীক্ষার ফি বাবদ ২০০/- টাকা এবং অনগ্রসর নাগরিক প্রার্থীদের জন্য ৫০/- টাকা টেলিটক প্রিপেইড মোবাইলের মাধ্যমে জমা দিতে হবে।
৩. আবেদনের পর BPSC Form-5A কি জমা দিতে হবে?
হ্যাঁ, অনলাইনে রেজিস্ট্রেশনের পর BPSC Form-5A (Applicant’s Copy) ডাউনলোড করে প্রয়োজনীয় সকল সনদপত্র সহ আগামী ১৩ সেপ্টেম্বর ২০২৬ থেকে ২৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখের মধ্যে বিপিএসসি সচিবালয়ে ডাকযোগে বা সরাসরি জমা দিতে হবে।
৪. সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার পদে আগের আবেদনকারীদের কি আবার আবেদন করতে হবে?
না, বিজ্ঞপ্তির ৭১ নম্বর ক্রমিকের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার পদে যারা ৩১ মার্চ ২০২৪ তারিখের বিজ্ঞপ্তিতে আবেদন করেছেন এবং Applicant’s Copy জমা দিয়েছেন, তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই।
৫. কোন কোন কেন্দ্রে পরীক্ষা দেওয়া যাবে?
প্রার্থী অনলাইন আবেদনের সময় ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্র নির্বাচন করতে পারবেন। তবে পরীক্ষা ঢাকায় অনুষ্ঠিত হতে পারে।
৬. BPSC নন-ক্যাডার নিয়োগের জন্য আবেদনের বয়সসীমা কত?
সাধারণ প্রার্থীদের জন্য ০১ জুলাই ২০২৬ তারিখে বয়স অনূর্ধ্ব ৩২ বছর হতে হবে। তবে ৬ষ্ঠ গ্রেডের নৌ-স্থপতি পদের জন্য বয়সসীমা অনূর্ধ্ব ৩৫ বছর।
পরীক্ষার ধাপ ও এডমিট কার্ড
অনলাইনে সফলভাবে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি প্রদান সম্পন্ন করার পর প্রার্থীরা BPSC Form-5A (Applicant’s Copy) ডাউনলোড করতে পারবেন। পরবর্তীতে বিজ্ঞপ্তিতে উল্লেখিত নির্ধারিত সময়ে প্রয়োজনীয় সকল শিক্ষাগত যোগ্যতার সনদ, অভিজ্ঞতার সনদ ও অন্যান্য কাগজপত্র বিপিএসসি সচিবালয়ে জমা প্রদান করতে হবে।
ভাইভা পরীক্ষার প্রয়োজনীয় কাগজপত্র
- সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র (মূল কপি)।
- নাগরিকত্ব সনদ বা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/পৌরসভা মেয়র কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র।
- জাতীয় পরিচয়পত্র (NID) এর মূল কপি।
- প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সদ্য তোলা রঙিন ছবি।
- মুক্তিযোদ্ধা বা অন্যান্য কোটার ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দেওয়া মূল সনদ।
আশা করি, আমরা BPSC নন-ক্যাডার নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ সংক্রান্ত যাবতীয় খুঁটিনাটি তথ্য খুব সহজভাবে আপনার সামনে উপস্থাপন করতে পেরেছি। আবেদন করার আগে অবশ্যই অফিশিয়াল সার্কুলারের ছবিটি আরও একবার ভালোভাবে পড়ে ও বুঝে নেওয়ার অনুরোধ রইল। চাকরির প্রস্তুতি বা আবেদন সংক্রান্ত যেকোনো জিজ্ঞাসা বা কনফিউশন থাকলে নিচে কমেন্ট করে আমাদের জানাতে পারেন। নিয়মিত সব সরকারি চাকরির আপডেট পেতে আমাদের সাথেই থাকুন, ধন্যবাদ!