WZPDCL (ওজোপাডিকো) চাকরির মৌখিক পরীক্ষার সময়সূচী প্রকাশ

5/5 - (1 vote)

ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড WZPDCL (ওজোপাডিকো) চাকরির মৌখিক পরীক্ষার সময়সূচীর ২টি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নিচে বিজ্ঞপ্তি ২টির তথ্য দেয়া হলো।

পদের নাম ও মৌখিক পরীক্ষার তারিখ

বিভিন্ন পদের মৌখিক পরীক্ষার সময়সূচী নিচে সংক্ষেপে দেওয়া হলো:

  • সুইচ বোর্ড এ্যাটেনডেন্ট (এসবিএ): ৩ এপ্রিল থেকে ৭ এপ্রিল ২০২৬ পর্যন্ত ।
  • জুনিয়র সহকারী ব্যবস্থাপক (হিসাব/অর্থ) ও (এইচআর): ১৭ এপ্রিল থেকে ২০ এপ্রিল ২০২৬ পর্যন্ত ।
  • জুনিয়র শিক্ষক (হাই স্কুল ও প্রাইমারী): ২১ এপ্রিল ২০২৬ ।

WZPDCL (ওজোপাডিকো) চাকরির মৌখিক পরীক্ষার সময়সূচী প্রকাশ

সোর্সঃ দৈনিক ফিন্যান্সিয়াল এক্সপ্রেস, ০১ এপ্রিল ২০২৬

 

বিজ্ঞপ্তি ০১

 

সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো)-তে জুনিয়র সহকারী ব্যবস্থাপক (হিসাব/অর্থ), জুনিয়র সহকারী ব্যবস্থাপক (এইচআর), জুনিয়র শিক্ষক (হাই স্কুল) ও জুনিয়র শিক্ষক (প্রাইমারী) পদে নিয়োগের লক্ষ্যে গত ২৩/০১/২০২৬ তারিখ রোজ শুক্রবার খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনায় অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের তালিকা ও মৌখিক পরীক্ষা ওজোপাডিকো লিয়াজোঁ অফিস, বিদ্যুৎ ভবন (৫ম তলা), ১, আব্দুল গণি রোড, ঢাকা-১০০০ এ নিম্নে সংযুক্ত পিডিএফ ফাইলে উল্লেখিত তারিখ ও সময়ে অনুষ্ঠিত হবে:

লোড হচ্ছে...

 

বিজ্ঞপ্তি ০২

সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো)-তে সুইচ বোর্ড এ্যাটেনডেন্ট (এসবিএ)-এ (শিক্ষানবিস) পদে নিয়োগের লক্ষ্যে গত ০৯/০১/২০২৬ তারিখ রোজ শুক্রবার খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট), খুলনায় অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের তালিকা ও মৌখিক পরীক্ষা ওজোপাডিকো লিয়াজোঁ অফিস, বিদ্যুৎ ভবন (৫ম তলা), ১, আব্দুল গণি রোড, ঢাকা- ১০০০ এ নিম্নে সংযুক্ত পিডিএফ ফাইলে উল্লেখিত তারিখ ও সময়ে অনুষ্ঠিত হবে:

লোড হচ্ছে...

 

মৌখিক পরীক্ষার জন্য প্রয়োজনীয় কাগজপত্র

মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সময় প্রার্থীদের নির্দিষ্ট কিছু কাগজপত্র সঙ্গে আনতে হবে:

  • অনলাইন আবেদনপত্রের কপি (Applicant’s Copy) এবং লিখিত ও মৌখিক পরীক্ষার রঙিন প্রবেশপত্র ।
  • ০২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি ।
  • সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার মূল সনদপত্র এবং এক সেট ফটোকপি ।
  • জাতীয় পরিচয়পত্রের মূল কপি ও এক সেট ফটোকপি ।
  • চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে স্ব স্ব প্রতিষ্ঠান থেকে অনাপত্তি পত্র (NOC) অবশ্যই জমা দিতে হবে ।

গুরুত্বপূর্ণ কিছু লিংক

চাকরি সংক্রান্ত নিয়মিত আপডেট ও ফলাফল দ্রুত পেতে আমাদের সাইটের নিচের ক্যাটাগরিগুলো ভিজিট করতে পারেন:

ওজোপাডিকো-র এই নিয়োগ সংক্রান্ত পরবর্তী যেকোনো আপডেট বা চূড়ান্ত ফলাফলের জন্য আমাদের সাথেই থাকুন। পরীক্ষার জন্য সকল প্রার্থীর প্রতি শুভকামনা রইল।

Leave a Comment