সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এসডিএফ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

পদের ক্যাটাগরি
১১
মোট পদের সংখ্যা
অনির্দিষ্ট
লোড হচ্ছে...
5/5 - (10 votes)

সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এসডিএফ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ (SDF Job Circular 2026) ১৯ জুন ২০২৬ তারিখে দৈনিক নয়া দিগন্ত পত্রিকায় প্রকাশ করা হয়েছে এবং এটি অফিশিয়ালভাবে ১৮ জুন ২০২৬ তারিখে জারি করা হয়েছে। যার স্মারক নম্বর: এসডিএফ/বি-স্ট্রং/এইচআর/এইচকিউ/রিক্রুট/২০২৬/১৬৪৯। সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ অনুযায়ী, বিশ্বব্যাংকের ঋণে এবং বাংলাদেশ সরকারের আর্থিক সহায়তায় ৫ বছর মেয়াদি ‘B-STRONG’ প্রকল্পের জন্য বর্ণিত পদসমূহে জনবল নিয়োগের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহবান করা যাচ্ছে।

আকর্ষণীয় এই চাকরিতে সর্বমোট ১১টি ক্যাটাগরির পদে বেশ কিছু জনবল নিয়োগ দেওয়া হবে (বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট পদের সংখ্যা উল্লেখ নেই)। এই চাকরিগুলোতে নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। আপনি চাইলে আমাদের সাইটে চলমান অন্যান্য সরকারি চাকরি বা সকল চাকরি-র খবর দেখতে পারেন।

আপনি যদি Social Development Foundation Job Circular 2026-এ আবেদন করতে আগ্রহী হন, তবে আগামী ২৫ জুন ২০২৬ সকাল ১০.০০ ঘটিকা থেকে ১৫ জুলাই ২০২৬ বিকাল ৫.০০ ঘটিকা-এর মধ্যে অনলাইনে টেলিটকের মাধ্যমে আপনার আবেদনপত্রটি সফলভাবে সাবমিট করতে হবে। নিচে এস ডি এফ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর বিস্তারিত বিবরণ, শিক্ষাগত যোগ্যতা এবং সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (SDF) চাকরির বিজ্ঞপ্তি ২০২৬-এর আবেদনের সঠিক নিয়মাবলি তুলে ধরা হলো।

এক নজরে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) চাকরি ২০২৬

প্রতিষ্ঠানের নামসোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (SDF)
জব লোকেশনপ্রধান কার্যালয়, আঞ্চলিক কার্যালয় ও ক্লাস্টার অফিস (চট্টগ্রাম ও সিলেট বিভাগ)
পদের ক্যাটাগরি১১ টি
মোট শূন্যপদঅনির্দিষ্ট (বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই)
চাকরির ধরনসরকারি চাকরি (প্রকল্পের অধীনে)
বয়সসীমাসাধারণত ৪০ থেকে ৪৫ বছর (পদের ভিত্তিতে ভিন্ন)
শিক্ষাগত যোগ্যতাএসএসসি, ডিপ্লোমা এবং স্নাতক/স্নাতকোত্তর পাস
জেলাবাংলাদেশের সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন
বেতন৩৫,৩০০ – ১৬০,৯০০/- টাকা (সাকুল্যে)
আবেদনের ফি২২৩/-, ১৬৮/- এবং ৫৬/- টাকা
বিজ্ঞপ্তির সোর্সদৈনিক নয়া দিগন্ত, ১৯ জুন ২০২৬
বিজ্ঞপ্তি জারির তারিখ১৮ জুন ২০২৬
বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ১৯ জুন ২০২৬
আবেদন শুরুর তারিখ২৫ জুন ২০২৬ সকাল ১০.০০ টা
আবেদনের শেষ তারিখ১৫ জুলাই ২০২৬ বিকাল ৫.০০ টা
আবেদন পদ্ধতিঅনলাইন
(sdfbd.teletalk.com.bd)

প্রতিষ্ঠান পরিচিতি

সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (Social Development Foundation – SDF) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অধীনস্থ একটি স্বায়ত্তশাসিত সংস্থা। এটি ২০০০ সাল থেকে গ্রামীণ জনগোষ্ঠীর দারিদ্র্য বিমোচনে বিভিন্ন ধরনের প্রকল্প বাস্তবায়ন করে আসছে।

অফিশিয়াল ওয়েবসাইটwww.sdfbd.org
হেড অফিসের ঠিকানাসোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ), বিএনএফ ভবন (লেভেল ৮-১১), এফ-২০-ডি, আগারগাঁও, শের-ই-বাংলা নগর, ঢাকা-১২০৭, বাংলাদেশ।
ফোন নাম্বার+৮৮০-২-২২৩৩১৫৪২০-৪
ইমেইল[email protected]

পদের সংক্ষিপ্ত বিবরণ

ক্রমিকপদের নামপদ সংখ্যাবেতন (সর্বসাকূল্যে)
স্পেশালিষ্ট (কমিউনিটি ফিন্যান্স অ্যান্ড লাইভলীহুড)অনির্দিষ্ট১৬০,৯০০/- টাকা
রিজিওনাল ম্যানেজার (কমিউনিটি ফিন্যান্স অ্যান্ড লাইভলীহুড)অনির্দিষ্ট৯৯,০০০/- টাকা
রিজিওনাল ম্যানেজার (ফিন্যান্স অ্যান্ড একাউন্টস)অনির্দিষ্ট৯৯,০০০/- টাকা
রিজিওনাল ম্যানেজার (এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল)অনির্দিষ্ট৯৯,০০০/- টাকা
রিজিওনাল ম্যানেজার টিম লিডার (অ্যাপ্রাইজাল অ্যান্ড মনিটরিং)অনির্দিষ্ট৯৯,০০০/- টাকা
অ্যাসিসটেন্ট রিজিওনাল ম্যানেজার (অ্যাপ্রাইজাল অ্যান্ড মনিটরিং)অনির্দিষ্ট৮৩,৩০০/- টাকা
ক্লাস্টার কো-অর্ডিনেটরঅনির্দিষ্ট৬০,৯০০/- টাকা
ক্লাস্টার ফ্যাসিলিটেটর (সাধারণ)অনির্দিষ্ট৪৯,৬০০/- টাকা
ক্লাস্টার ফ্যাসিলিটেটর (এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল)অনির্দিষ্ট৪৯,৬০০/- টাকা
১০ক্লাস্টার ফ্যাসিলিটেটর (এমইএল অ্যান্ড এমআইএস)অনির্দিষ্ট৪৯,৬০০/- টাকা
১১পিওন/গার্ডঅনির্দিষ্ট৩৫,৩০০/- টাকা

পদভিত্তিক শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

১. স্পেশালিষ্ট (কমিউনিটি ফিন্যান্স অ্যান্ড লাইভলীহুড)

বেতন: ১৬০,৯০০/- টাকা (সর্বসাকূল্যে) | বয়স: সর্বোচ্চ ৪৫ বছর

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:

  • বাণিজ্য/ব্যবসায় শিক্ষা/ব্যবসায় প্রশাসন/অর্থনীতি/ডেভেলপমেন্ট স্টাডিস বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি।
  • উন্নয়ন প্রকল্পে লাইভলীহুড বিষয়ক কাজে ৬ (ছয়) বছরের অভিজ্ঞতাসহ কমিউনিটি ফিন্যান্স অ্যান্ড লাইভলীহুড সংক্রান্ত কাজে ন্যূনতম ১০ (দশ) বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।
২. রিজিওনাল ম্যানেজার (কমিউনিটি ফিন্যান্স অ্যান্ড লাইভলীহুড)

বেতন: ৯৯,০০০/- টাকা (সর্বসাকূল্যে) | বয়স: সর্বোচ্চ ৪২ বছর

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:

  • বাণিজ্য/ব্যবসায় শিক্ষা/ব্যবসায় প্রশাসন/অর্থনীতি/ডেভেলপমেন্ট স্টাডিস বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি।
  • উন্নয়ন প্রকল্পে লাইভলীহড বিষয়ক কাজে ৪ (চার) বছরের অভিজ্ঞতাসহ কমিউনিটি ফিন্যান্স অ্যান্ড লাইভলীহুড সংক্রান্ত কাজে ন্যূনতম ৭ (সাত) বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।
৩. রিজিওনাল ম্যানেজার (ফিন্যান্স অ্যান্ড একাউন্টস)

বেতন: ৯৯,০০০/- টাকা (সর্বসাকূল্যে) | বয়স: সর্বোচ্চ ৪২ বছর

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:

  • হিসাব বিজ্ঞান/ফিন্যান্স/ব্যবসায় প্রশাসনে স্নাতকোত্তর ডিগ্রি।
  • উন্নয়ন প্রকল্পে হিসাব ব্যবস্থাপনা বিষয়ক কাজে ৪ (চার) বছরের অভিজ্ঞতাসহ হিসাব সংক্রান্ত কাজে ন্যূনতম ৭ (সাত) বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।
৪. রিজিওনাল ম্যানেজার (এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল)

বেতন: ৯৯,০০০/- টাকা (সর্বসাকূল্যে) | বয়স: সর্বোচ্চ ৪২ বছর

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:

  • বিএসসি ইঞ্জিনিয়ারিং (সিই/সিইই) ডিগ্রি।
  • উন্নয়ন প্রকল্পে নির্মাণ, পরিবেশ ও সামাজিক সুরক্ষা বিষয়ক কাজে ৪ (চার) বছরের অভিজ্ঞতাসহ পরিবেশ ও সামাজিক সুরক্ষা ও উন্নয়ন কাজে ন্যূনতম ৭ (সাত) বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।
৫. রিজিওনাল ম্যানেজার টিম লিডার (অ্যাপ্রাইজাল অ্যান্ড মনিটরিং)

বেতন: ৯৯,০০০/- টাকা (সর্বসাকূল্যে) | বয়স: সর্বোচ্চ ৪২ বছর

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:

  • যে কোন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি।
  • উন্নয়ন প্রকল্পে মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন বিষয়ক কাজে ৪ (চার) বছরের অভিজ্ঞতাসহ এ সংক্রান্ত কাজে ন্যূনতম ৭ (সাত) বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।
৬. অ্যাসিসটেন্ট রিজিওনাল ম্যানেজার (অ্যাপ্রাইজাল অ্যান্ড মনিটরিং)

বেতন: ৮৩,৩০০/- টাকা (সর্বসাকূল্যে) | বয়স: সর্বোচ্চ ৪২ বছর

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:

  • যে কোন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি।
  • উন্নয়ন প্রকল্পে মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন সংক্রান্ত কাজে ন্যূনতম ৫ (পাঁচ) বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।
৭. ক্লাস্টার কো-অর্ডিনেটর

বেতন: ৬০,৯০০/- টাকা (সর্বসাকূল্যে) | বয়স: সর্বোচ্চ ৪০ বছর

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:

  • যে কোন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি।
  • উন্নয়ন প্রকল্পে অতিদরিদ্র ও দরিদ্র জনগোষ্ঠী অর্থাৎ প্রকল্পের উপকারভোগী চিহ্নিতকরণ, দল গঠন ও সংগঠন উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, ঋণ কার্যক্রম, জীবিকা উন্নয়ন ইত্যাদি কার্যক্রম বাস্তবায়নে কমপক্ষে ৫ (পাঁচ) বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
৮. ক্লাস্টার ফ্যাসিলিটেটর (সাধারণ)

বেতন: ৪৯,৬০০/- টাকা (সর্বসাকূল্যে) | বয়স: সর্বোচ্চ ৪০ বছর

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:

  • যে কোন বিষয়ে স্নাতক ডিগ্রি।
  • উন্নয়ন প্রকল্পে গ্রাম পর্যায়ে দরিদ্র ও অতিদরিদ্র জনগোষ্ঠী চিহ্নিতকরণ, সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ প্রদান ও দক্ষতা উন্নয়নসহ কর্মসংস্থান সৃষ্টিতে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে।
৯. ক্লাস্টার ফ্যাসিলিটেটর (এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল)

বেতন: ৪৯,৬০০/- টাকা (সর্বসাকূল্যে) | বয়স: সর্বোচ্চ ৪০ বছর

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:

  • কমপক্ষে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং (সিভিল) ডিগ্রি/বিএসসি ইঞ্জিনিয়ারিং (সিই/সিইই) ডিগ্রি।
  • নির্মাণ, পরিবেশ ও সামাজিক সুরক্ষার কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে।
১০. ক্লাস্টার ফ্যাসিলিটেটর (এমইএল অ্যান্ড এমআইএস)

বেতন: ৪৯,৬০০/- টাকা (সর্বসাকূল্যে) | বয়স: সর্বোচ্চ ৪০ বছর

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:

  • যে কোন বিষয়ে স্নাতক ডিগ্রি/কম্পিউটারে ডিপ্লোমা এবং কম্পিউটার অপারেশনে কমপক্ষে ৬ (ছয়) মাসের কোর্স সম্পন্ন থাকতে হবে।
  • উন্নয়ন প্রকল্পে এমইএল অ্যান্ড এমআইএস/সফটওয়্যারে ডাটা এন্ট্রির কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে।
১১. পিওন/গার্ড

বেতন: ৩৫,৩০০/- টাকা (সর্বসাকূল্যে) | বয়স: সর্বোচ্চ ৪০ বছর

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:

  • ন্যূনতম এসএসসি পাস।
  • গার্ড পদের জন্য প্রার্থীর শারীরিক সক্ষমতা থাকতে হবে।
  • পিওন পদের জন্য অফিস পরিস্কার-পরিচ্ছন্নতা বিষয়ে বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে।

আবেদনের বয়সসীমা

এসডিএফ নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের জন্য প্রার্থীর বয়স ০১ জুন ২০২৬ তারিখে প্রতিটি পদের বিপরীতে উল্লেখিত বয়সসীমার (সাধারণত ৪০ থেকে ৪৫ বছর) মধ্যে থাকতে হবে। এসডিএফ-এর বর্তমান স্টাফদের ক্ষেত্রে সকল পদের জন্য সর্বোচ্চ বয়সসীমা ৫৭ (সাতান্ন) বছর পর্যন্ত শিথিলযোগ্য।

জেলার যোগ্যতা

এই নিয়োগ বিজ্ঞপ্তিতে জেলার কোনো নির্দিষ্ট শর্ত বা কোটা উল্লেখ নেই, তাই বাংলাদেশের সকল জেলার যোগ্য প্রার্থীরাই আবেদন করতে পারবেন।

প্রস্তুতি ও এক্সপার্ট টিপস

  • শিক্ষাগত যোগ্যতার সতর্কতা: ক্রমিক নম্বর ১১ (পিওন/গার্ড) ব্যতীত অন্য কোনো পদে শিক্ষাগত যোগ্যতার কোনো পর্যায়ে ৩য় শ্রেণি/সমমান গ্রহণযোগ্য হবে না।
  • যোগ্যতার শর্ত: এসডিএফ-এর সকল প্রকল্পের স্টাফ (বি-স্ট্রং প্রকল্প ব্যতীত) এবং বিজ্ঞপ্তিতে বর্ণিত শর্তাবলি অনুযায়ী যোগ্যতাসম্পন্ন ব্যক্তিগণ আবেদন করার যোগ্য হবেন।
  • অযোগ্যতা: এসডিএফ থেকে পূর্বে বরখাস্ত ও চাকরিচ্যুত প্রার্থীরা আবেদন করার অযোগ্য হিসেবে গণ্য হবেন।

SDF Job Circular 2026 Images / PDFs

সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এসডিএফ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ বা SDF Job Circular 2026 PDF-এর অফিশিয়াল ছবি নিচে যুক্ত করা হয়েছে। সংযুক্ত ইমেজে পদের বিবরণ, আবেদনের নিয়মাবলি ও পরীক্ষার ফি প্রদানসহ চাকরির সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য বিস্তারিত দেওয়া আছে। আপনি চাইলে এখান থেকে খুব সহজেই সার্কুলারটি দেখতে বা ডাউনলোড করে নিতে পারেন।

SDF Job Circular 2026
সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এসডিএফ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
Social Development Foundation SDF Job Circular 2026

বিজ্ঞপ্তির সোর্সঃ দৈনিক নয়া দিগন্ত, ১৯ জুন ২০২৬

আবেদন শুরুর সময়ঃ ২৫ জুন ২০২৬ সকাল ১০.০০ টা

আবেদনের শেষ সময়ঃ ১৫ জুলাই ২০২৬ বিকাল ৫.০০ টা

আবেদনের পদ্ধতিঃ অনলাইন

আবেদনের লিংকঃ sdfbd.teletalk.com.bd

পিডিএফ লোড হচ্ছে...

অনলাইনে আবেদন করার পদ্ধতি

সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (SDF)-এর এই নিয়োগ বিজ্ঞপ্তিতে শুধুমাত্র অনলাইনে টেলিটকের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার বিস্তারিত পদ্ধতি নিচে ধাপে ধাপে দেওয়া হলো:
প্রথমে টেলিটকের অফিশিয়াল ওয়েবসাইট sdfbd.teletalk.com.bd-এ প্রবেশ করুন।
সেখানে Application Form অপশনে ক্লিক করে আপনার কাঙ্ক্ষিত পদের নাম নির্বাচন করুন।
সঠিক তথ্য দিয়ে আবেদনপত্রের প্রতিটি ফিল্ড সতর্কতার সাথে পূরণ করুন।
আবেদনপত্রের নির্ধারিত স্থানে আপনার রঙিন ছবি (৩০০ × ৩০০ পিক্সেল, সর্বোচ্চ ১০০ কেবি) এবং স্বাক্ষর (৩০০ × ৮০ পিক্সেল, সর্বোচ্চ ৬০ কেবি) স্ক্যান করে আপলোড করুন।
সবশেষে, তথ্যগুলো আরেকবার চেক করে ফর্ম সাবমিট করুন। সফলভাবে সাবমিট হলে আপনি একটি User ID সহ Applicant’s Copy পাবেন, যা পরবর্তীতে ডাউনলোড করে রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন।

আবেদন ফি জমাদান পদ্ধতি (SMS)

অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পর টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে ২ টি এসএমএস করে পরীক্ষার ফি জমা দিতে হবে। পদের ফি এর পরিমাণ নিচে দেওয়া হলো (সার্ভিস চার্জসহ):

  • ১নং হতে ৬নং পদের জন্য সর্বমোট ২২৩/- টাকা
  • ৭নং হতে ১০নং পদের জন্য সর্বমোট ১৬৮/- টাকা
  • ১১নং পদের জন্য সর্বমোট ৫৬/- টাকা
  • সকল গ্রেডের পদের ক্ষেত্রে অনগ্রসর শ্রেণির (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীগণ) প্রার্থীদের জন্য সর্বমোট ৫৬/- টাকা

এসএমএস করার নিয়ম:

প্রথম SMS:
SDFBD <space> User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে।
উদাহরণ: SDFBD ABCDEF
দ্বিতীয় SMS:
SDFBD <space> YES <space> PIN Code লিখে Send করতে হবে 16222 নম্বরে।
উদাহরণ: SDFBD YES 12345678

বি.দ্র: টেলিটক ফি জমার সঠিক SMS কোডের জন্য আবেদনপত্রের Applicant’s Copy-তে দেওয়া নির্দেশনা অনুসরণ করুন। ফি জমা না দেওয়া পর্যন্ত আবেদনপত্র গৃহীত হবে না।

সাধারণ জিজ্ঞাসা (FAQ)

১. সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এসডিএফ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ কবে প্রকাশ করা হয়েছে?

এই বিজ্ঞপ্তিটি ১৯ জুন ২০২৬ তারিখে দৈনিক নয়া দিগন্ত পত্রিকায় প্রকাশ করা হয়েছে।

২. আবেদন করার শেষ সময় কবে?

এসডিএফ-এ অনলাইনে আবেদন করার সর্বশেষ সময় হলো আগামী ১৫ জুলাই ২০২৬ বিকাল ৫.০০ টা পর্যন্ত।

৩. কীভাবে এই চাকরির জন্য আবেদন করতে হবে?

আগ্রহী প্রার্থীদের টেলিটকের জব পোর্টাল (sdfbd.teletalk.com.bd) ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হবে।

প্রবেশপত্র ও পরীক্ষার প্রস্তুতি

প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি sdfbd.teletalk.com.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে (শুধু যোগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানো হবে।

মৌখিক পরীক্ষার প্রয়োজনীয় কাগজপত্র

মৌখিক পরীক্ষার সময় প্রার্থীদের অবশ্যই নিম্নবর্ণিত সনদ সমূহের মূলকপি প্রদর্শন করতে হবে এবং এক সেট ফটোকপি দাখিল করতে হবে:

  • অভিজ্ঞতাসহ সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের মূলকপি এবং একসেট সত্যায়িত ফটোকপি।
  • এডমিট কার্ড বা প্রবেশপত্রের কপি।
  • জাতীয় পরিচয়পত্রের ফটোকপি।
  • সদ্য তোলা ০২ (দুই) কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি।

আমরা সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এসডিএফ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ (SDF Job Circular 2026) সম্পর্কিত প্রয়োজনীয় সব তথ্য এখানে তুলে ধরেছি। এ বিষয়ে কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করতে পারেন। নিয়মিত সরকারি ও বেসরকারি চাকরির আপডেট পেতে আমাদের সরকারি চাকরির খবর ক্যাটাগরিটি ভিজিট করুন।

Leave a Comment