DKNVAT Job Circular 2026 কাস্টমস্, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা উত্তর নিয়োগ ২০২৬

পদের ক্যাটাগরি
০৯
মোট পদের সংখ্যা
২০
লোড হচ্ছে...
5/5 - (1 vote)

কাস্টমস্, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা (উত্তর) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ (DKNVAT Job Circular 2026) ০৪ জুন ২০২৬ তারিখে অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে এবং এটি অফিশিয়ালভাবে ০৪ জুন ২০২৬ তারিখে জারি করা হয়েছে। যার স্মারক নম্বর: ৫(৩)/ঢাকা উত্তর/জঃ প্রঃ/সদর/১৩/২০২৪/২৪৪। সম্প্রতি অর্থ মন্ত্রণালয়, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, শুল্ক-১ শাখার পত্র অনুযায়ী কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা (উত্তর), ঢাকা-এর ১১-২০তম গ্রেডের রাজস্বখাতভুক্ত শূন্য পদে নতুন জনবল নিয়োগ দেওয়া হবে।

নতুন এই Customs, Excise & VAT Commissionerate, Dhaka (North) Job Circular 2026 অনুযায়ী, প্রতিষ্ঠানটি ০৯টি ক্যাটাগরির পদে সর্বমোট ২০ জনকে নিয়োগ দেবে। এই সরকারি চাকরিটিতে যোগ্যতাসম্পন্ন ঢাকা জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন। আপনি চাইলে আমাদের সাইটে চলমান অন্যান্য সরকারি চাকরি বা সকল চাকরি-র খবর দেখতে পারেন।

আপনি যদি কাস্টমস্, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা উত্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬-এ আবেদন করতে আগ্রহী হন, তবে আগামী ০৮ জুন ২০২৬ সকাল ১০:০০ টা থেকে ২৮ জুন ২০২৬ বিকাল ০৫:০০ টা-এর মধ্যে অনলাইনে টেলিটকের মাধ্যমে আপনার আবেদনপত্রটি সফলভাবে সাবমিট করতে হবে। নিচে কাস্টমস্, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা উত্তর (DKNVAT) চাকরির বিজ্ঞপ্তির বিস্তারিত বিবরণ, শিক্ষাগত যোগ্যতা এবং আবেদনের সঠিক নিয়মাবলি তুলে ধরা হলো।

প্রতিষ্ঠান পরিচিতি

কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা (উত্তর) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের আওতাধীন জাতীয় রাজস্ব বোর্ডের একটি গুরুত্বপূর্ণ দপ্তর। এটি নির্ধারিত এলাকার মধ্যে শুল্ক, আবগারি এবং মূল্য সংযোজন কর (ভ্যাট) আদায় এবং সরকারি রাজস্ব বৃদ্ধিতে কাজ করে থাকে।

অফিশিয়াল ওয়েবসাইটwww.dknvat.gov.bd
হেড অফিসের ঠিকানাকাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা (উত্তর) ঢাকা, হাউজ নং-২১, রোড: ২৭ সেক্টর:৭, উত্তরা, ঢাকা-১২৩০।
ফোন নাম্বার02-48958115
ফ্যাক্স নাম্বার02-48958115
ইমেইল[email protected]

এক নজরে DKNVAT চাকরি ২০২৬

প্রতিষ্ঠানের নামকাস্টমস্, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা (উত্তর) (DKNVAT)
জব লোকেশনঢাকা
পদের ক্যাটাগরি০৯ টি
মোট শূন্যপদ২০ জন
চাকরির ধরনসরকারি চাকরি
বয়সসীমা১৮ থেকে ৩২ বছর
শিক্ষাগত যোগ্যতাএইচএসসি, স্নাতক ও স্নাতকোত্তর পাস
জেলাঢাকা জেলার স্থায়ী বাসিন্দা
বেতন/গ্রেড৮,৮০০-২৭,৩০০/- (গ্রেড ১২ থেকে ১৮)
আবেদনের ফি৫৬/-, ১১২/- ও ১৬৮/- টাকা
বিজ্ঞপ্তির সোর্সঅফিশিয়াল ওয়েবসাইট
বিজ্ঞপ্তি জারির তারিখ০৪ জুন ২০২৬
বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ০৪ জুন ২০২৬
আবেদন শুরুর তারিখ০৮ জুন ২০২৬ সকাল ১০:০০ টা
আবেদনের শেষ তারিখ২৮ জুন ২০২৬ বিকাল ০৫:০০ টা
আবেদন পদ্ধতিঅনলাইন
(dknvat.teletalk.com.bd)

পদের সংক্ষিপ্ত বিবরণ

ক্রমিকপদের নামপদ সংখ্যাবেতনস্কেল/গ্রেড
পরিসংখ্যান অনুসন্ধায়ক০১ টি১১,৩০০-২৭,৩০০/- (গ্রেড-১২)
কম্পিউটার অপারেটর০১ টি১১,০০০-২৬,৫৯০/- (গ্রেড-১৩)
সাঁটলিপিকার-কাম-কম্পিউটার অপারেটর০১ টি১১,০০০-২৬,৫৯০/- (গ্রেড-১৩)
উচ্চমান সহকারী০৬ টি১০,২০০-২৪,৬৮০/- (গ্রেড-১৪)
ক্যাশিয়ার০২ টি১০,২০০-২৪,৬৮০/- (গ্রেড-১৪)
সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর০৩ টি১০,২০০-২৪,৬৮০/- (গ্রেড-১৪)
ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর০১ টি৯,৩০০-২২,৪৯০/- (গ্রেড-১৬)
ডেসপাচ রাইডার০১ টি৮,৮০০-২১,৩১০/- (গ্রেড-১৮)
ফটোকপি অপারেটর০৪ টি৮,৮০০-২১,৩১০/- (গ্রেড-১৮)

পদভিত্তিক শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

নিচে প্রতিটি পদের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য অভিজ্ঞতার বিস্তারিত দেওয়া হলো:

১. পরিসংখ্যান অনুসন্ধায়ক (০১ টি পদ)

বেতনস্কেল: ১১,৩০০-২৭,৩০০/- (গ্রেড-১২)

শিক্ষাগত যোগ্যতা: অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান/অর্থনীতি/গণিত বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি/ ২য় শ্রেণী স্নাতক (সম্মান)।

২. কম্পিউটার অপারেটর (০১ টি পদ)

বেতনস্কেল: ১১,০০০-২৬,৫৯০/- (গ্রেড-১৩)

শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি।

অন্যান্য যোগ্যতা: কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে Standard Aptitude Test-এ উত্তীর্ণ হতে হবে।

৩. সাঁটলিপিকার-কাম-কম্পিউটার অপারেটর (০১ টি পদ)

বেতনস্কেল: ১১,০০০-২৬,৫৯০/- (গ্রেড-১৩)

শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি।

অন্যান্য যোগ্যতা: কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে; সাঁটলিপি এর সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৮০ শব্দ ও বাংলায় ৫০ শব্দ; কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ শব্দ ও বাংলায় ২৫ শব্দ; এবং কম্পিউটারে Word Processing সহ ই-মেইল পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।

৪. উচ্চমান সহকারী (০৬ টি পদ)

বেতনস্কেল: ১০,২০০-২৪,৬৮০/- (গ্রেড-১৪)

শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি।

অন্যান্য যোগ্যতা: কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে; কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ শব্দ ও বাংলায় ২৫ শব্দ; এবং কম্পিউটারে Word Processing সহ ই-মেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।

৫. ক্যাশিয়ার (০২ টি পদ)

বেতনস্কেল: ১০,২০০-২৪,৬৮০/- (গ্রেড-১৪)

শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি।

অন্যান্য যোগ্যতা: কম্পিউটারে Word Processing সহ কম্পিউটার চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।

৬. সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর (০৩ টি পদ)

বেতনস্কেল: ১০,২০০-২৪,৬৮০/- (গ্রেড-১৪)

শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি।

অন্যান্য যোগ্যতা: কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে; সাঁটলিপি এর সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৭০ শব্দ ও বাংলায় ৪৫ শব্দ; কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ শব্দ ও বাংলায় ২৫ শব্দ; এবং কম্পিউটারে Word Processing সহ ই-মেইল পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।

৭. ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর (০১ টি পদ)

বেতনস্কেল: ৯,৩০০-২২,৪৯০/- (গ্রেড-১৬)

শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

অন্যান্য যোগ্যতা: কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে Standard Aptitude Test-এ উত্তীর্ণ হতে হবে।

৮. ডেসপাচ রাইডার (০১ টি পদ)

বেতনস্কেল: ৮,৮০০-২১,৩১০/- (গ্রেড-১৮)

শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

অন্যান্য যোগ্যতা: মোটর সাইকেল চালনায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত বৈধ লাইসেন্সধারী; এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা।

৯. ফটোকপি অপারেটর (০৪ টি পদ)

বেতনস্কেল: ৮,৮০০-২১,৩১০/- (গ্রেড-১৮)

শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হইতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ।

অন্যান্য যোগ্যতা: ফটোকপি মেশিন চালনায় বাস্তব অভিজ্ঞতা; এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা।

আবেদনের বয়সসীমা

সকল পদের প্রার্থীর ক্ষেত্রেই ০১ জুন ২০২৬ তারিখে বয়সসীমা ১৮-৩২ বছর হতে হবে। তবে, বর্ণিত ৩, ৪ ও ৬ নং ক্রমিকে উল্লিখিত পদের বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য নয়।

আপনার বর্তমান বয়স কত এবং আপনি এই চাকরির জন্য যোগ্য কিনা, তা সহজেই হিসাব করতে আমাদের বয়স ক্যালকুলেটর ব্যবহার করতে পারেন।

জেলার যোগ্যতা

বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদগুলোতে শুধুমাত্র ঢাকা জেলার স্থায়ী নাগরিকরা আবেদন করতে পারবেন।

প্রস্তুতি ও এক্সপার্ট টিপস

  • বিভাগীয় প্রার্থী: সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। আবেদন ফরম পূরণের সময় ‘Departmental Candidate’ এর ঘরে টিক চিহ্ন দিতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় অনাপত্তি/ছাড়পত্রের মূল কপি জমা দিতে হবে।
  • একাধিক পদের জন্য আবেদন: সকল পদের পরীক্ষা একই তারিখে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা থাকায় আবেদনকারীকে একাধিক পদে আবেদন না করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।
  • সতর্কতা: আবেদনকারীকে তাঁর সর্বশেষ অর্জিত শিক্ষাগত যোগ্যতার বিষয়টি আবেদনে উল্লেখ করতে হবে। কোনো তথ্য গোপন রাখলে প্রার্থিতা বাতিল হতে পারে।

DKNVAT Job Circular 2026 Image / PDF

কাস্টমস্, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা উত্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ বা DKNVAT Job Circular 2026 PDF এর অফিশিয়াল ছবি নিচে যুক্ত করা হয়েছে। সংযুক্ত ইমেজে পদের বিবরণ, আবেদনের নিয়মাবলি ও পরীক্ষার ফি প্রদানসহ চাকরির সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য বিস্তারিত দেওয়া আছে। আপনি চাইলে এখান থেকে খুব সহজেই সার্কুলারটি দেখতে বা ডাউনলোড করে নিতে পারেন।

DKNVAT Job Circular 2026
DKNVAT Job Circular
Customs, Excise & VAT Commissionerate, Dhaka North Job Circular 2026
কাস্টমস্, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা উত্তর (DKN VAT) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
কাস্টমস্, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা (উত্তর) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

বিজ্ঞপ্তির সোর্সঃ অফিশিয়াল ওয়েবসাইট, ০৪ জুন ২০২৬

অনলাইনে আবেদন শুরুর সময়ঃ ০৮ জুন ২০২৬ সকাল ১০:০০ টা

আবেদনের শেষ সময়ঃ ২৮ জুন ২০২৬ বিকাল ০৫:০০ টা

আবেদনের পদ্ধতিঃ অনলাইন

আবেদনের লিংকঃ dknvat.teletalk.com.bd

লোড হচ্ছে...

অনলাইনে আবেদন করার পদ্ধতি

কাস্টমস্, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা (উত্তর)-এর এই চাকরির জন্য প্রার্থীদের টেলিটকের ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করার সঠিক নিয়মাবলি নিচে দেওয়া হলো:

প্রথমে টেলিটকের অফিশিয়াল ওয়েবসাইট dknvat.teletalk.com.bd-এ প্রবেশ করুন।
সেখানে Application Form অপশনে ক্লিক করে আপনি যে পদে আবেদন করতে চান তা নির্বাচন করুন।
সঠিক তথ্য দিয়ে আবেদনপত্রের প্রতিটি ফিল্ড সতর্কতার সাথে পূরণ করুন।
আবেদনপত্রের নির্ধারিত স্থানে আপনার একটি রঙিন ছবি (৩০০ × ৩০০ পিক্সেল, সর্বোচ্চ ১০০ কেবি) এবং একটি স্বাক্ষর (৩০০ × ৮০ পিক্সেল, সর্বোচ্চ ৬০ কেবি) আপলোড করুন।
সবশেষে, তথ্যগুলো আরেকবার চেক করে “Submit” বাটনে ক্লিক করুন। সফলভাবে সাবমিট হলে আপনি একটি User ID সহ Applicant’s Copy পাবেন, যা পরবর্তীতে ডাউনলোড করে প্রিন্ট করে সংরক্ষণ করবেন।

আবেদন ফি জমাদান পদ্ধতি (SMS)

অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে ২ টি এসএমএস করে পরীক্ষার ফি জমা দিতে হবে। পদের ফি এর পরিমাণ নিচে দেওয়া হলো (সার্ভিস চার্জসহ):

  • ১ নং ক্রমিকের পদের জন্য মোট ১৬৮/- টাকা
  • ২ থেকে ৭ নং ক্রমিকের পদের জন্য মোট ১১২/- টাকা
  • ৮ ও ৯ নং ক্রমিকের পদের জন্য মোট ৫৬/- টাকা

এসএমএস করার নিয়ম:

প্রথম SMS:
DKNVAT <space> User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে।
উদাহরণ: DKNVAT ABCDEF
দ্বিতীয় SMS:
DKNVAT <space> YES <space> PIN লিখে Send করতে হবে 16222 নম্বরে।
উদাহরণ: DKNVAT YES 12345678

সাধারণ জিজ্ঞাসা (FAQ)

১. কাস্টমস্, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা (উত্তর) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ কবে প্রকাশ করা হয়েছে?

এই বিজ্ঞপ্তিটি ০৪ জুন ২০২৬ তারিখে অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে এবং এটি ০৪ জুন ২০২৬ তারিখে জারি করা হয়েছে।

২. আবেদন করার শেষ সময় কবে?

কাস্টমস্, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা উত্তর (DKNVAT) এ অনলাইনে আবেদন করার সর্বশেষ সময় হলো আগামী ২৮ জুন ২০২৬ বিকাল ০৫:০০ টা পর্যন্ত।

৩. কীভাবে এই চাকরির জন্য আবেদন করতে হবে?

আগ্রহী প্রার্থীদের টেলিটকের জব পোর্টাল (dknvat.teletalk.com.bd) ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হবে।

প্রবেশপত্র ও পরীক্ষার প্রস্তুতি

প্রাথমিকভাবে যোগ্য প্রার্থীদের প্রবেশপত্র ডাউনলোডের বিষয়টি পরবর্তীতে প্রার্থীর মোবাইল নম্বরে এসএমএস-এর মাধ্যমে জানানো হবে। এছাড়া পরীক্ষার তারিখ, সময় এবং কেন্দ্র সম্পর্কিত যেকোনো আপডেট অফিশিয়াল ওয়েবসাইটে (www.dknvat.gov.bd) পাওয়া যাবে।

মৌখিক পরীক্ষার প্রয়োজনীয় কাগজপত্র

মৌখিক পরীক্ষার সময় নিচে উল্লেখিত কাগজপত্রগুলোর মূল কপি প্রদর্শন এবং প্রতিটির ০১টি করে সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে:

  • সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র।
  • সদ্য তোলা ০৪ (চার) কপি রঙ্গিন ছবি (প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত)।
  • জাতীয় পরিচয়পত্র এবং চারিত্রিক সনদ।
  • সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বা পৌরসভার মেয়র কর্তৃক প্রদত্ত ঢাকা জেলার নাগরিকত্ব সনদপত্র।
  • Application Form-এর রঙ্গিন প্রিন্ট করা কপি।
  • কোটার ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র ও প্রমাণক (যদি থাকে)।

আমরা কাস্টমস্, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা (উত্তর) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ (DKNVAT Job Circular 2026) সম্পর্কিত প্রয়োজনীয় সব তথ্য এখানে তুলে ধরেছি। এ বিষয়ে কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করতে পারেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। নিয়মিত এ ধরনের আরো আপডেট পেতে আমাদের সরকারি চাকরির খবর ক্যাটাগরিটি ভিজিট করুন।

Leave a Comment