বাংলাদেশ পুলিশ অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ (Bangladesh Police Assistant Sub-Inspector ASI Job Circular 2026) প্রকাশিত হয়েছে। বাংলাদেশ পুলিশের ক্যাডেট অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) ASI চাকরির বিজ্ঞপ্তি ২০ এপ্রিল ২০২৬ তারিখে জারি করা হয় এবং ২০ এপ্রিল ২০২৬ তারিখে দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত হয়।
অনির্দিষ্ট জনকে এএসআই (ASI) পদে নিয়োগ দিবে বাংলাদেশ পুলিশ। যারা বাংলাদেশ পুলিশে চাকরির সন্ধান করছেন, তাদের জন্য বাংলাদেশ পুলিশ বাহিনীতে সহকারী উপপরিদর্শক (এএসআই) পদের নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ একটি দারুণ সুযোগ!
Police ASI job circular 2026 অনুযায়ী, আবেদন শুরু হবে ২৮ এপ্রিল ২০২৬ সকাল ১০:০০ টা থেকে এবং শেষ হবে ২৭ মে ২০২৬ রাত ১১:৫৯ টায়। যোগ্যতা ও অভিজ্ঞতা স্বয়ং সম্পন্ন নারী ও পুরুষ প্রার্থীরা Police ASI Teletalk ওয়েবসাইট http://police.teletalk.com.bd এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন।
Police ASI Job Circular 2026
বাংলাদেশ পুলিশ এএসআই নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ বা Bangladesh Police Assistant Sub-Inspector ASI job circular 2026 এর খালি পদের তথ্য ও গুরুত্বপুর্ন তারিখগুলো এক নজরে দেখে নেয়া যাক-
শূন্যপদের তথ্যঃ
- পদের ক্যাটাগরিঃ ০১ (এএসআই)
- সর্বমোট পদ সংখ্যাঃ অনির্দিষ্ট জন।
| ক্রমিক নং | পদের নাম ও বেতন | পদের সংখ্যা | বেতন / গ্রেড |
|---|---|---|---|
| ১ | ক্যাডেট এএসআই (নিরস্ত্র) Cadet Assistant Sub-Inspector ASI (Unarmed) ১০,২০০-২৪,৬৮০ টাকা (১৪তম গ্রেড) | অনির্দিষ্ট | ক) এসএসসি অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ (কমপক্ষে জিপিএ ৩.৫/সমমান); খ) এইচএসসি অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ (কমপক্ষে জিপিএ ৩.৫/সমমান); গ) কম্পিউটার ব্যবহারে দক্ষতা ও অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। |
গুরুত্বপূর্ণ তারিখ ও সময়সূচি
- বিজ্ঞপ্তি জারির তারিখঃ ২০ এপ্রিল ২০২৬।
- বিজ্ঞপ্তি প্রকাশের তারিখঃ ২০ এপ্রিল ২০২৬।
- আবেদন শুরুর তারিখঃ ২৮ এপ্রিল ২০২৬ সকাল ১০:০০ টা।
- আবেদনের শেষ তারিখঃ ২৭ মে ২০২৬ রাত ১১:৫৯ টায়।
Police ASI নিয়োগ ২০২৬ যোগ্যতা ও শর্তাবলি
- শিক্ষাগত যোগ্যতাঃ ক) এসএসসি অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ (কমপক্ষে জিপিএ ৩.৫/সমমান) এবং খ) এইচএসসি অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ (কমপক্ষে জিপিএ ৩.৫/সমমান)।
- বয়সসীমাঃ যে সকল প্রার্থীর বয়স ১ লা সেপ্টেম্বর ২০২৬ তারিখে ১৮ বছর থেকে ২২ বছর বয়সসীমার মধ্যে থাকবে তারা আবেদনের যোগ্য মর্মে বিবেচিত হবে (বাংলাদেশ পুলিশে কর্মরত কনস্টেবল এবং নায়েক পদের প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা সর্বোচ্চ ২৫ বছর)। মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২ বছর। উল্লেখ্য যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন নং-০৫.০০.০০০০.১৭০.১১.০১৪.২৪-১৪১ তারিখ-২৩.০৭.২০২৪ অনুযায়ী কোটা পদ্ধতি অনুসৃত হবে।।
- অভিজ্ঞতাঃ কম্পিউটার ব্যবহারে দক্ষতা ও অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে।
- জাতীয়তাঃ প্রার্থীদের অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে।
- বৈবাহিক অবস্থাঃ প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে (তালাকপ্রাপ্ত/তালাকপ্রাপ্তা গ্রহণযোগ্য নয়) এবং শিক্ষানবিশকাল শেষ না হওয়া পর্যন্ত অবশ্যই অবিবাহিত থাকতে হবে।
পুলিশের এএসআই নিয়োগে প্রার্থীদের শারীরিক মাপ
| বিবরণ | পুরুষ প্রার্থী | নারী প্রার্থী |
|---|---|---|
| উচ্চতা | কমপক্ষে ৫ ফুট ৬ ইঞ্চি বা ১.৬৭৬৪ মিটার | কমপক্ষে ৫ ফুট ৪ ইঞ্চি বা ১.৬২৫৬ মিটার |
| বুকের মাপ | স্বাভাবিক অবস্থায় কমপক্ষে ৩২ ইঞ্চি বা ০.৮১২১ মিটার এবং সম্প্রসারিত অবস্থায় ৩৪ ইঞ্চি বা ০.৮৬৩৬ মিটার | প্রযোজ্য নয় |
| ওজন | বয়স ও উচ্চতার সাথে ওজন অনুমোদিত পরিমাপের হতে হবে | |
| দৃষ্টিশক্তি | ৬/৬ | |
বাংলাদেশ পুলিশ অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
সম্প্রতি প্রকাশিত Police ASI নতুন চাকরির বিজ্ঞপ্তিতে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে চাকরির আবেদনপত্র আহ্বান করেছে বাংলাদেশ পুলিশ।
বাংলাদেশ পুলিশ অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ অনুযায়ী, ১৪তম বেতন গ্রেডে সহকারী উপ পরিদর্শক এএসআই (ASI) পদে অনির্দিষ্ট জন প্রার্থীকে নিয়োগ দিবে বাংলাদেশ পুলিশ।
Police ASI নিয়োগ ২০২৬ এ সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। সরকারি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশের আমাদের অভিজ্ঞতার ভিত্তিতে Police ASI Job Circular 2026 বর্তমানে চলমান আকর্ষণীয় সরকারি চাকরির বিজ্ঞপ্তিগুলোর মধ্যে একটি।
বাংলাদেশ পুলিশ এএসআই নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ সম্পর্কিত সকল তথ্য এক নজরে
বাংলাদেশ পুলিশ অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ বা Bangladesh Police Assistant Sub-Inspector ASI job circular 2026 এর সকল গুরুত্বপুর্ন তথ্য গুলো টেবিল আকারে নিচে দেয়া হল।
| Police ASI Job Circular 2026 | |
|---|---|
| প্রতিষ্ঠানের নামঃ | বাংলাদেশ পুলিশ Bangladesh Police. |
| জব লোকেশনঃ | পোস্টিং এর উপর নির্ভর করবে। |
| পদের ক্যাটাগরিঃ | ০১ (এএসআই)। |
| মোট শূন্যপদঃ | অনির্দিষ্ট টি পদ। |
| চাকরির ধরনঃ | ফুল টাইম। |
| চাকরির ক্যাটাগরিঃ | সরকারি চাকরি। |
| জেন্ডারঃ | নারী ও পুরুষ। |
| বয়সসীমাঃ | যে সকল প্রার্থীর বয়স ১ লা সেপ্টেম্বর ২০২৬ তারিখে ১৮ বছর থেকে ২২ বছর বয়সসীমার মধ্যে থাকবে তারা আবেদনের যোগ্য মর্মে বিবেচিত হবে (বাংলাদেশ পুলিশে কর্মরত কনস্টেবল এবং নায়েক পদের প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা সর্বোচ্চ ২৫ বছর)। মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২ বছর। উল্লেখ্য যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন নং-০৫.০০.০০০০.১৭০.১১.০১৪.২৪-১৪১ তারিখ-২৩.০৭.২০২৪ অনুযায়ী কোটা পদ্ধতি অনুসৃত হবে।। |
| শিক্ষাগত যোগ্যতাঃ | ক) এসএসসি অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ (কমপক্ষে জিপিএ ৩.৫/সমমান) এবং খ) এইচএসসি অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ (কমপক্ষে জিপিএ ৩.৫/সমমান)। |
| অভিজ্ঞতাঃ | কম্পিউটার ব্যবহারে দক্ষতা ও অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। |
| জেলাঃ | সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। |
| বেতন / গ্রেডঃ | ১০,২০০-২৪,৬৮০ টাকা (১৪তম গ্রেড)। |
| অন্যান্য সুযোগ-সুবিধাঃ | সরকারি চাকরির বিধি ও নিয়ম অনুযায়ী। |
| আবেদনের ফিঃ | ৪৮ টাকা। |
| বিজ্ঞপ্তির সোর্সঃ | দৈনিক যুগান্তর, ২০ এপ্রিল ২০২৬। |
| বিজ্ঞপ্তি জারির তারিখঃ | ২০ এপ্রিল ২০২৬। |
| বিজ্ঞপ্তি প্রকাশের তারিখঃ | ২০ এপ্রিল ২০২৬। |
| আবেদন শুরুর তারিখঃ | ২৮ এপ্রিল ২০২৬ সকাল ১০:০০ টা। |
| আবেদনের শেষ তারিখঃ | ২৭ মে ২০২৬ রাত ১১:৫৯ টায়। |
| আবেদন পদ্ধতিঃ | অনলাইন। |
| নিয়োগকারী প্রতিষ্ঠানের তথ্য | |
|---|---|
| প্রতিষ্ঠানের নামঃ | বাংলাদেশ পুলিশ Bangladesh Police. |
| প্রতিষ্ঠানের ধরনঃ | সরকারি প্রতিষ্ঠান। |
| ফোন নম্বরঃ | . |
| ফ্যাক্স নম্বরঃ | . |
| ইমেইল ঠিকানাঃ | . |
| প্রধান কার্যালয়ের ঠিকানাঃ | Bangladesh Police Headquarters, Dhaka. 6 Phoenix Rd, Dhaka 1000, Bangladesh। |
| অফিসিয়াল ওয়েবসাইটঃ | www.police.gov.bd। |
Police ASI Job Circular 2026 PDF / Image
বাংলাদেশ পুলিশ অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) পুলিশ এএসআই জব সার্কুলার ২০২৬ পিডিএফ অফিসিয়াল ওয়েবসাইট www.police.gov.bd এবং police.teletalk.com.bd থেকে ডাউনলোড করা যাবে। আমরা পুলিশ এ এস আই নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ বা Police ASI Job Circular 2026 PDF এর ছবি এখানে যুক্ত করেছি।
নিচে সংযুক্ত Police ASI circular 2026 এর ইমেজে চাকরির সমস্ত তথ্য রয়েছে, যেমন পদসমুহের বিবরন, আবেদন প্রক্রিয়া, পরীক্ষার ফি প্রদান, নিয়োগ পরীক্ষা এবং আরও অনেক তথ্য। আপনি এখান থেকে সহজেই Police Assistant Sub Inspector ASI নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ বা বাংলাদেশ পুলিশ এএসআই নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর ছবি দেখতে বা ডাউনলোড করতে পারেন।
বাংলাদেশ পুলিশ এএসআই নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
বাংলাদশ পুলিশের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
পুলিশ এ এস আই নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
Bangladesh Police ASI Job Circular 2026
Police ASI Circular 2026




বিজ্ঞপ্তির সোর্সঃ দৈনিক যুগান্তর, ২০ এপ্রিল ২০২৬
অনলাইনে আবেদন শুরুর সময়ঃ ২৮ এপ্রিল ২০২৬ সকাল ১০:০০ টায়
আবেদনের শেষ সময়ঃ ২৭ মে ২০২৬ রাত ১১:৫৯ টায়
আবেদনের পদ্ধতিঃ অনলাইন
আবেদনের লিংকঃ police.teletalk.com.bd
Police ASI Job Circular 2026 PDF Download (Size: 27 MB)
আরও পড়ুন
- সরকারি চাকরির খবর ২০২৬
- ব্যাংক চাকরির খবর ২০২৬
- বেসরকারি চাকরির খবর ২০২৬
- এনজিও চাকরির খবর ২০২৬
- সকল চাকরির খবর ২০২৬
- ঔষধ কোম্পানি চাকরির খবর ২০২৬
- বিশ্ববিদ্যালয় চাকরির খবর ২০২৬
বাংলাদেশ পুলিশ অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) নিয়োগে অনলাইন আবেদন পদ্ধতি
অনলাইনে আবেদনের নিয়মাবলি-
প্রথম ধাপঃ
- http://police.teletalk.com.bd-এ লগ-ইন করে আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদন ফরম সঠিকভাবে পূরণের লক্ষ্যে উক্ত লিংকে সহায়ক হিসেবে ভিডিও টিউটোরিয়াল এবং ফরম পূরণের নির্দেশিকা দেওয়া থাকবে। এছাড়া উক্ত লিংকের Help অপশন ব্যবহার করে ফরম পূরণের প্রয়োজনীয় সহায়তা নেয়া যাবে;
- অনলাইনে আবেদনের সময়সীমা ২৮ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১০.০০ ঘটিকা হতে ২৭ মে ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১১.৫৯ ঘটিকা পর্যন্ত বহাল থাকবে;
- আবেদন ফরম পূরণ করার অব্যবহিত পরে প্রত্যেক যোগ্য প্রার্থী একটি User ID পাবে। এক্ষেত্রে প্রার্থীকে আবেদন ফরম পূরণের ৪৮ ঘণ্টার মধ্যে যে কোনো টেলিটক প্রি-পেইড মোবাইল নম্বর হতে ৪৮/- (আটচল্লিশ টাকা) সার্ভিস চার্জ (অফেরতযোগ্য) বাবদ জমা করতে হবে;
- Online আবেদনপত্রে প্রার্থীর স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৮০ Pixel) ও রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৩০০ Pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করতে হবে;
- Online আবেদনপত্রে পূরণকৃত তথ্য পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে বিধায় Online-এ আবেদনপত্র Submit করার পূর্বে পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থীকে শতভাগ নিশ্চিত হতে হবে;
৩.১.৬ প্রার্থীকে Online-এ পূরণকৃত আবেদনপত্রের একটি রঙিন প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করতে হবে; - অনলাইনে আবেদন ফরমের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষা ফি জমা না দেয়া পর্যন্ত অনলাইন আবেদন কোন অবস্থাতেই গৃহীত হবে না।
দ্বিতীয় ধাপঃ
- প্রত্যেক প্রার্থীকে তার User ID ব্যবহার করে কমপক্ষে কমপক্ষে ৪৮/- (আটচল্লিশ টাকা) ব্যালেন্স রয়েছে এমন টেলিটক প্রি-পেইড মোবাইল নম্বর হতে ২ টি SMS send করতে হবে;
প্রথম এসএমএস (SMS): ASI<Space> User ID লিখে ১৬২২২ নম্বরে Send করতে হবে;
Example: ASI ABCDEF
Reply: Applicant’s Name, TK (48/-) will be charged as service charge for the application of Cadet ASI (Unarmed) Recruitment Exam 2026.
Your PIN is xxxxxxxxxx (10 digits). To pay service charge type ASI<Space>Yes<space>PIN and send to 16222.
দ্বিতীয় এসএমএস (SMS): ASI<Space> Yes<space>PIN Number লিখে ১৬২২২ নম্বরে Send করতে হবে;
Example: ASI YES 1234567890
Reply: Congrats! Applicant’s Name, Your payment has been successfully completed for the application of Cadet ASI (Unarmed) Recruitment Exam 2026. User ID is (xxxxxxxxxx) and Password is (xxxxxxxx).
হেল্পলাইন
- শুধু টেলিটক প্রি-পেইড মোবাইল নম্বর থেকে নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID এবং Password পুনরুদ্ধার করা যাবে;
ক. User ID জানা থাকলে ASI<space>Help<space>User<space>User ID & Send to 16222
Example: ASI Help User ABCDEF & Send to 16222
খ. PIN Number জানা থাকলে ASI<space>Help<space>PIN<space>PIN No & Send to 16222
Example: ASI Help PIN 1234567890 & Send to 16222
অনলাইনে আবেদন ফরম পূরণের ক্ষেত্রে যে কোনো টেলিটক মোবাইল নম্বর হতে ১২১ এ কল করে প্রথমে ৮, অতঃপর ১-এ প্রেস করে এজেন্টের সহযোগিতা নেওয়া যাবে।
প্রিলিমিনারী স্ক্রিনিং
- অনলাইনে আবেদনকারী প্রার্থীদের মধ্যে এসএসসি বা সমমান, এইচএসসি বা সমমান পরীক্ষার ফলাফল এবং উচ্চতার উপর ভিত্তি করে নির্ধারিত নিয়োগবিধি মোতাবেক প্রিলিমিনারি স্ক্রিনিং-এর মাধ্যমে নির্দিষ্ট সংখ্যক যোগ্য প্রার্থীদের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণসহ শারীরিক সক্ষমতা যাচাই বা Physical Endurance Test (PET)-এর জন্য বাছাই করা হবে;
- প্রিলিমিনারি স্ক্রিনিং-এ উত্তীর্ণ প্রার্থীদের আবেদনপত্রে উল্লিখিত মোবাইল নম্বরে নির্বাচন সংক্রান্ত তথ্য SMS এর মাধ্যমে প্রেরণ করা হবে। এ ক্ষেত্রে আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা ও SMS পড়াসহ প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করতে হবে;
- বাছাইকৃত প্রার্থীদের SMS-এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে http://police.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশকরত সিরিয়াল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও স্থান/কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সংবলিত Admit Card for Physical Endurance Test ডাউনলোড করে ০২ কপি প্রিন্ট করতে হবে।
শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষার প্রবেশপত্র বা Admit Card সংগ্রহ
- প্রিলিমিনারি স্ক্রিনিং-এ বাছাইকৃত প্রার্থীদের এসএমএস (SMS)-এ প্রেরিত USER ID এবং PASSWORD ব্যবহার করে http://police.teletalk.com.bd লিংকে প্রবেশ করত USER ID, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও পরীক্ষাকেন্দ্রের নামসহ অন্যান্য তথ্য সংবলিত Admit Card for Physical Endurance Test (PET) ডাউনলোড করে ০২ (দুই) কপি প্রিন্ট করতে হবে;
- শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণসহ শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষার সময় প্রার্থীদের অবশ্যই প্রবেশপত্রের ০২ (দুই) কপি সঙ্গে আনতে হবে।
শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণসহ শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা
- প্রিলিমিনারি স্ক্রিনিং এর মাধ্যমে বাছাইকৃত যোগ্য প্রার্থীদের স্ব-স্ব জেলার নির্ধারিত পরীক্ষাকেন্দ্রে, বিজ্ঞপ্তিতে উল্লিখিত তারিখ ও সময়ে Physical Endurance Test (PET) এর ৭টি ইভেন্ট, যথা- দৌড়, লং জাম্প, হাই জাম্প, পুশআপ, সিটআপ, ড্র্যাগিং ও রোপ ক্লাইম্বিং-এ অংশগ্রহণ করতে হবে; YouTube-এ Bangladesh Police-এর Official Channel, Bangladesh Police-এর Verified Facebook Page এবং Bangladesh Police Website http://www.police.gov.bd-এ Physical Endurance Test (PET) সংক্রান্ত একটি ভিডিও আপলোড করা হয়েছে। আগ্রহী প্রার্থীগণ ভিডিও দেখে প্রস্তুতি গ্রহণ করতে পারবে;
প্রার্থীর শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণসহ শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষায় অংশগ্রহণের জন্য নিম্নবর্ণিত কাগজপত্রসহ উপস্থিত থাকতে হবে-
- Admit Card for Physical Endurance Test-এর ০২ (দুই) কপি;
- শিক্ষাগত যোগ্যতার সনদপত্র/সাময়িক সনদপত্রের মূল কপি;
- সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্রের মূল কপি;
- জেলার স্থায়ী বাসিন্দা/জাতীয়তার প্রমাণস্বরূপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/সিটি কর্পোরেশনের মেয়র/পৌরসভার মেয়র/ওয়ার্ড কাউন্সিলর (যা প্রযোজ্য) কর্তৃক প্রদত্ত স্থায়ী নাগরিকত্ব সনদপত্রের মূল কপি;
- অনলাইন থেকে ডাউনলোডকৃত প্রার্থীর ইনডেমনিটি ঘোষণাপত্র ও পিতা-মাতা কিংবা আইনানুগ অভিভাবক কর্তৃক প্রদত্ত সম্মতিপত্র;
- প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের মূল কপি (যদি প্রার্থীর জাতীয় পরিচয়পত্র না থাকে তাহলে প্রার্থীর পিতা/মাতার জাতীয় পরিচয়পত্রের মূল কপি);
- সরকারি গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত ৩ (তিন) কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি;
- বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের ক্ষেত্রে মুক্তিযোদ্ধার নাম লাল মুক্তিবার্তায় থাকলে সত্যায়িত অনুলিপি/মুক্তিযোদ্ধার নাম ভারতীয় তালিকায় থাকলে সত্যায়িত অনুলিপি/মুক্তিযোদ্ধার নামে জারীকৃত গেজেটের মূল কপি;
- ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটার প্রার্থীদের ক্ষেত্রে প্রমাণকস্বরূপ তাদের রাজা/ক্ষুদ্র নৃ-গোষ্ঠী প্রধান অথবা জেলা প্রশাসক/উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক প্রদত্ত সনদপত্রের মূল কপি;
- শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে সুবর্ণ নাগরিক কার্ড (মূলকপি);
- তৃতীয় লিঙ্গের প্রার্থীর ক্ষেত্রে জেলা সিভিল সার্জন কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র;
- MS Office, Web Browsing এবং Troubleshooting-এর উপর ন্যূনতম ৩ (তিন) সপ্তাহ মেয়াদি কম্পিউটার প্রশিক্ষণের অভিজ্ঞতা সনদপত্রের মূল কপি; এবং ৬.২.১৩ সরকারি/আধা-সরকারি/স্বায়ত্তশাসিত সংস্থায় চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে আবশ্যিকভাবে যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্র। উল্লেখ্য, সংক্রামক ব্যাধি ও মাদকাসক্ত ব্যক্তি ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ পরীক্ষায় অযোগ্য বিবেচিত হবে।
পরবর্তী কার্যক্রমে অংশগ্রহণের নিমিত্ত অনলাইনে আবেদনের নিয়মাবলি
- শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা বা Physical Endurance Test (PET)-এ উত্তীর্ণ প্রার্থীদের পরবর্তী কার্যক্রমে অংশগ্রহণের নিমিত্ত অনলাইনে আবেদনফরম পূরণ করতে হবে;
১ম ধাপঃ
- http://police.teletalk.com.bd লিংকে প্রার্থীকে তার ব্যবহৃত USER ID এবং PASSWORD দিয়ে লগইন করে নির্ধারিত আবেদনফরম পূরণ করতে হবে;
- উক্ত আবেদন ফরম পূরণের ৪৮ ঘন্টার মধ্যে যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর হতে পরীক্ষা ফি ও চার্জ বাবদ ১১২/- (একশত বারো) টাকা অফেরতযোগ্য) জমা দিতে হবে;
- অনলাইন আবেদন ফরমে পূরণকৃত তথ্যাদি পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে বিধায় সাবমিট করার পূর্বে সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থীকে শতভাগ নিশ্চিত হতে হবে;
- প্রার্থীকে অনলাইনে পূরণকৃত আবেদন ফরমের একটি রঙিন/সাদা-কালো প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত প্রয়োজনে ব্যবহারের জন্য সংরক্ষণ করতে হবে; এবং
- উক্ত আবেদন ফরমের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষা ফি জমা না দেয়া পর্যন্ত অনলাইন আবেদন কোন অবস্থাতেই গৃহীত হবে না।
২য় ধাপঃ
- প্রত্যেক প্রার্থীকে তার USER ID ব্যবহার করে কমপক্ষে ১১২/- (একশত বারো) টাকা ব্যালেন্স রয়েছে এমন যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর হতে দুইটি এসএমএস (SMS) করতে হবে;
প্রথম এসএমএস (SMS): ASI<space>USER ID লিখে ১৬২২২ নম্বরে Send করতে হবে; Example: ASI ABCDEF
Reply: “Applicant’s Name”, TK 112/- will be charged as application fee with charge for Cadet ASI (Unarmed) Recruitment Application.
Your PIN NUMBER is xxxxxxxxxx (10 digits). To pay fee, type ASI<space>YES<space>PIN NUMBER & Send to 16222.
দ্বিতীয় এসএমএস (SMS): ASI<space>YES<space>PIN NUMBER লিখে ১৬২২২ নম্বরে Send করতে হবে;
Example: ASI YES XXXXXXXXXX
Reply: Congrats! “Applicant’s Name”, payment completed successfully for the application of Cadet ASI (Unarmed) Recruitment Examination 2026. USER ID is (ABCDEF) and PASSWORD is (xxxxxxxxxx).
- পরীক্ষার ফি ও চার্জ জমা প্রদানপূর্বক প্রার্থীদের অনলাইন হতে লিখিত ও মনস্তত্ত্বসহ কম্পিউটার দক্ষতা পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ করতে হবে।
লিখিত ও মনস্তত্ত্বসহ কম্পিউটার দক্ষতা পরীক্ষার প্রবেশপত্র বা Admit Card সংগ্রহকরণ
- শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা বা Physical Endurance Test-এ উত্তীর্ণ প্রার্থীদের এসএমএস (SMS)-এ প্রেরিত USER ID এবং PASSWORD ব্যবহার করে http://police.teletalk.com.bd লিংকে প্রবেশকরত রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও পরীক্ষাকেন্দ্রের নামসহ অন্যান্য তথ্যাদি সংবলিত Admit Card for Cadet ASI (Unarmed) Recruitment Examination, 2026 ডাউনলোডকরত এক কপি প্রিন্ট করতে হবে;
- লিখিত ও মনস্তত্ত্বসহ কম্পিউটার দক্ষতা পরীক্ষার সময় প্রার্থীদের অবশ্যই উক্ত প্রবেশপত্র সঙ্গে আনতে হবে;
- লিখিত ও মনস্তত্ত্বসহ কম্পিউটার দক্ষতা পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের পরবর্তীকালে বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষার প্রবেশপত্র প্রদান করা হবে।
লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষা
নির্ধারিত পরীক্ষাকেন্দ্রে লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষা নিম্নোক্ত ০৩ (তিন) টি বিষয়ে সর্বমোট ২৫০ নম্বরে অনুষ্ঠিত হবে-
| ক্রম | লিখিত পরীক্ষার বিষয় | পূর্ণমান | সময় |
| ০১ | ইংরেজি এবং বাংলা রচনা ও কম্পোজিশন | ১০০ | ৩ ঘন্টা |
| ০২ | সাধারণ জ্ঞান ও গণিত | ১০০ | ৩ ঘন্টা |
| ০৩ | মনস্তত্ত্ব | ৫০ | ১ ঘন্টা |
উক্ত পরীক্ষার সময়সূচি এবং পরীক্ষাকেন্দ্র সম্পর্কীয় তথ্যাদি বাংলাদেশ পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট (www.police.gov.bd) সহ প্রার্থীদের মোবাইল নম্বরে এসএমএস (SMS)-এর মাধ্যমে জানানো হবে।
কম্পিউটার দক্ষতা পরীক্ষা
লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক নির্ধারিত পরীক্ষাকেন্দ্র, তারিখ ও সময়সূচি অনুযায়ী কম্পিউটার দক্ষতা পরীক্ষায় (MS Office, Web Browsing And Troubleshooting) অংশগ্রহণ করতে হবে।
- বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহসহ ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পরীক্ষা কার্যক্রম:
- লিখিত ও মনস্তত্ত্বসহ কম্পিউটার দক্ষতা পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের নির্ধারিত পরীক্ষাকেন্দ্র, তারিখ ও সময়সূচি অনুযায়ী ২৫ নম্বরের বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এ ক্ষেত্রে উত্তীর্ণ প্রার্থীকে USER ID এবং PASSWORD ব্যবহার করে http://police.teletalk.com.bd লিংকে প্রবেশকরত বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ করতে হবে;
- লিখিত ও মনস্তত্ত্বসহ বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে সরকার কর্তৃক জারিকৃত বিদ্যমান কোটা পদ্ধতি অনুসরণ করে নিয়োগবিধি মোতাবেক প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের ফলাফল প্রকাশ করা হবে।
স্বাস্থ্য পরীক্ষা
প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। লিখিত, মনস্তত্ত্বসহ বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষায় প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, রাজারবাগ, ঢাকায় নির্ধারিত তারিখ ও সময়ে অনলাইনে পূরণকৃত চিকিৎসার ইতিবৃত্ত ফরম দাখিলপূর্বক স্বাস্থ্য পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। স্বাস্থ্য পরীক্ষা সংক্রান্তে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, রাজারবাগ, ঢাকার সংশ্লিষ্ট মেডিক্যাল বোর্ড কর্তৃক গৃহীত সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। স্বাস্থ্য পরীক্ষায় ০১ (এক) বার অযোগ্য ঘোষিত হলে পুনরায় স্বাস্থ্য পরীক্ষার কোনো আবেদন বিবেচিত হবে না।
মৌলিক প্রশিক্ষণের জন্য চূড়ান্ত মনোনয়ন
সিলেকশন বোর্ড কর্তৃক সুপারিশকৃত প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য ঘোষণা ও পুলিশ ভেরিফিকেশন সন্তোষজনক বিবেচনান্তে মৌলিক প্রশিক্ষণের জন্য চূড়ান্তভাবে মনোনীত করা হবে।
মৌলিক প্রশিক্ষণ
- ক্যাডেট এএসআই (নিরস্ত্র) হিসেবে নির্বাচিত প্রার্থীদের নির্ধারিত প্রশিক্ষণকেন্দ্রে ০১ (এক) বছর মেয়াদি মৌলিক প্রশিক্ষণে অংশগ্রহণ করতে হবে। প্রশিক্ষণের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের প্রশিক্ষণ কেন্দ্রে যোগদানের পর চূড়ান্ত বাছাই কমিটি কর্তৃক শারীরিক যোগ্যতাসহ অন্যান্য তথ্যাদি যাচাইয়ের পর চূড়ান্তভাবে প্রশিক্ষণে অন্তর্ভুক্ত করা হবে।
- ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নির্বাচিত প্রার্থীদের কেউ ০১ (এক) বছর মেয়াদী মৌলিক প্রশিক্ষণ গ্রহণের জন্য নির্ধারিত স্থান, তারিখ ও সময়ে উপস্থিত না হলে প্রার্থী চাকরিতে যোগদান করতে সম্মত নন বলে বিবেচিত হবে এবং পরবর্তীতে প্রশিক্ষণ গ্রহণ বা চাকরিতে প্রবেশের আর কোন সুযোগ থাকবে না;
- প্রশিক্ষণকালীন বা পরবর্তীকালে প্রার্থী প্রদত্ত যে কোন তথ্য অসম্পূর্ণ কিংবা ভুল বা মিথ্যা প্রমাণিত হলে তাকে প্রশিক্ষণ/চাকরি হতে বরখাস্তকরণসহ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রশিক্ষণকালীন সুযোগ-সুবিধা:
- ক্যাডেট এএসআই (নিরস্ত্র) হিসেবে প্রশিক্ষণকালীন বিনা মূল্যে পোশাক সামগ্রীসহ থাকা-খাওয়া ও চিকিৎসা সুবিধা প্রাপ্য হবে;
- প্রশিক্ষণকালীন সরকারি বিধি মোতাবেক প্রতি মাসে প্রশিক্ষণ ভাতা প্রাপ্য হবে।
নিয়োগ ও চাকরির সুবিধাদি:
- ১৬.১ সফলতার সাথে প্রশিক্ষণ সম্পন্নকারী প্রশিক্ষণার্থীদের ২০১৫ সালের জাতীয় বেতন স্কেলের ১৪তম গ্রেড ১০,২০০-২৪,৬৮০/- এবং বিধি মোতাবেক প্রাপ্য অন্যান্য বেতন-ভাতাদিসহ বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ প্রদান করা হবে;
- নিয়োগপ্রাপ্ত প্রার্থীরা বিনা মূল্যে পোশাক সামগ্রী, ঝুঁকি ভাতা, চিকিৎসা সুবিধা এবং নিজ ও পরিবারের নির্ধারিত সংখ্যক সদস্যদের জন্য প্রাপ্যতা অনুযায়ী পারিবারিক রেশন সামগ্রী স্বল্প মূল্যে প্রাপ্য হবে এবং
- নিয়োগপ্রাপ্তদের জন্য প্রচলিত নিয়মানুযায়ী উচ্চতর পদে পদোন্নতি এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যাওয়ার সুযোগ রয়েছে।
- নিয়োগপ্রাপ্তদের যে কোনো জেলা/ইউনিটের শূন্যপদের বিপরীতে বদলি করা হলে তারা উক্ত জেলা/ইউনিটে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) এর শূন্যপদে যোগদান করতে বাধ্য থাকবে;
- ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নির্বাচিত প্রার্থীর মৌলিক প্রশিক্ষণ সফলভাবে সমাপনান্তে জেলা/ইউনিটে যোগদানের তারিখ হতে সংশ্লিষ্ট জেলা/ইউনিট প্রধান কর্তৃক তার শিক্ষানবিশকাল ঘোষণা করা হবে। শিক্ষানবিশ ঘোষণার তারিখ হতে দুই বছর সন্তোষজনক চাকরি পূর্ণ হলে সংশ্লিষ্ট জেলা/ইউনিট প্রধান বা ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা কর্তৃক তাকে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে স্থায়ী করা হবে;
সাধারণ নির্দেশনাবলি
- কর্তৃপক্ষ সার্বিক অবস্থা বিবেচনায় নিয়োগযোগ্য পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধি করার অধিকার সংরক্ষণ করেন;
- কোনো কারণ দর্শানো ব্যতিরেকে কর্তৃপক্ষ নিয়োগ প্রক্রিয়া/যে কোনো প্রার্থীর নিয়োগ/আবেদনপত্র বাতিলের অধিকার সংরক্ষণ করেন। নিয়োগ সংক্রান্ত সকল বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে এবং
- শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য বিষয়ে প্রার্থী কর্তৃক প্রদত্ত তথ্যাদি সম্পর্কে তদন্তে কিংবা তদন্ত পরবর্তীকালে কোনো বিরূপ প্রতিবেদন পাওয়া গেলে উক্ত প্রার্থীকে প্রশিক্ষণ হতে অব্যাহতি/চাকরিচ্যুতি/চাকরি হতে বরখাস্তকরণসহ তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে;
- প্রযোজ্য ক্ষেত্রে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের ক্ষেত্রে পিতা/মাতা এর অনুকূলে ইস্যুকৃত প্রমাণকসমূহ যাচাইঅন্তে সঠিক পাওয়া না গেলে প্রশিক্ষণ হতে অব্যাহতি/চাকরিচ্যুতি/চাকরি হতে বরখাস্তকরণসহ তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। উল্লেখ্য, মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের জন্য নির্ধারিত কোটার প্রার্থী কর্তৃক দাখিলকৃত মুক্তিযোদ্ধা সনদ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় হতে একবার জাল প্রমাণিত হলে তা পুনরায় যাচাইয়ের কোনো সুযোগ থাকবে না;
- ত্রুটিপূর্ণ/অসম্পূর্ণ/ভুল তথ্য কিংবা মিথ্যা তথ্য সংবলিত আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। এ ক্ষেত্রে প্রশিক্ষণের জন্য চূড়ান্তভাবে নির্বাচিত/নিয়োগকৃত/প্রশিক্ষণরত/চাকরিরত অর্থাৎ যে কোনো পর্যায়ে দাখিলকৃত তথ্য মিথ্যা/ভুল অথবা প্রার্থীর কোনো প্রতারণা প্রমাণিত হলে তাকে নিয়োগের অযোগ্য/বহিষ্কার/চাকরিচ্যুতি/বরখাস্তকরণসহ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে;
- কোনো প্রার্থী পুলিশ বাহিনী/অন্য কোনো নিয়মিত বাহিনী/যে কোনো সরকারি চাকরি হতে বহিষ্কৃত/চাকরিচ্যুত/বরখাস্ত হয়ে থাকলে তাকে আবেদনের অযোগ্য মর্মে বিবেচনা করা হবে;
- নিয়োগপ্রাপ্ত প্রার্থীগণ সফলভাবে প্রশিক্ষণকাল সম্পন্ন করার পর কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী বাংলাদেশ পুলিশ বাহিনীর যে কোনো ইউনিটে যে কোনো সময় দায়িত্ব পালন করতে বাধ্য থাকবে;
- অনলাইন আবেদনফরমে উল্লিখিত প্রার্থীর মোবাইল নম্বরে নিয়োগ পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে। এ ক্ষেত্রে প্রার্থীর মোবাইল নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, পরীক্ষা সংশ্লিষ্ট এসএমএস (SMS) পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করতে হবে; এবং
- প্রার্থীদের PET, লিখিত পরীক্ষা, কম্পিউটার দক্ষতা পরীক্ষা, বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষাসহ স্বাস্থ্য পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার ভাতা প্রদান করা হবে না।
শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষার সময়সূচি
প্রার্থীদের নিম্নবর্ণিত তারিখ ও সময়ে স্ব-স্ব জেলার পুলিশ লাইনস্ মাঠে উপস্থিত থাকতে হবে:
| জেলার নাম | শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা বা Physical Endurance Test |
| মাদারীপুর, কিশোরগঞ্জ, রাঙ্গামাটি, ব্রাহ্মণবাড়িয়া, ঝিনাইদহ, নড়াইল, সিরাজগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, কুড়িগ্রাম, সুনামগঞ্জ, জামালপুর, ফরিদপুর, টাঙ্গাইল, কুমিল্লা, খাগড়াছড়ি এবং খুলনা। | ১৮, ১৯ ও ২০ জুন, ২০২৬ খ্রি. ০৮.০০ ঘটিকা |
| সাতক্ষীরা, নওগাঁ, জয়পুরহাট, পঞ্চগড়, হবিগঞ্জ, নেত্রকোণা, ঢাকা, রাজবাড়ী, ফেনী, লক্ষ্মীপুর, চুয়াডাঙ্গা, বগুড়া, দিনাজপুর, সিলেট, ঝালকাঠি এবং পটুয়াখালী। | ২১, ২২ ও ২৩ জুন, ২০২৬ খ্রি. ০৮.০০ ঘটিকা |
| নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, কব্বাজার, মেহেরপুর, নাটোর, লালমনিরহাট, গাইবান্ধা, শেরপুর, ভোলা, বরগুনা, ময়মনসিংহ, গাজীপুর, শরীয়তপুর, মানিকগঞ্জ, গোপালগঞ্জ এবং বান্দরবান। | ২৪, ২৫ ও ২৬ জুন, ২০২৬ খ্রি. ০৮.০০ ঘটিকা |
| নোয়াখালী, বাগেরহাট, যশোর, রাজশাহী, ঠাকুরগাঁও, নীলফামারী, মৌলভীবাজার, নরসিংদী, চাঁদপুর, চট্টগ্রাম, কুষ্টিয়া, মাগুরা, পাবনা, রংপুর, পিরোজপুর এবং বরিশাল। | ২৭, ২৮ ও ২৯ জুন, ২০২৬ খ্রি. ০৮.০০ ঘটিকা |
লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষা, কম্পিউটার দক্ষতা পরীক্ষা, বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষা এবং স্বাস্থ্য পরীক্ষা সংক্রান্ত তথ্যাদি বাংলাদেশ পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট (www.police.gov.bd), ভেরিফাইড ফেসবুক পেইজসহ প্রার্থীদের আবেদনে উল্লিখিত মোবাইল নম্বরে এসএমএস (SMS)-এর মাধ্যমে জানানো হবে।
আরও পড়ুন
- সকল সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
- ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
- প্রাইভেট কোম্পানি চাকরির খবর ২০২৬
- এনজিও চাকরির খবর ২০২৬
- সকল চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
- ফার্মাসিউটিক্যালস চাকরির খবর ২০২৬
- সকল বিশ্ববিদ্যালয় চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
আমরা বাংলাদেশ পুলিশ অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ (Bangladesh Police Assistant Sub-Inspector ASI job circular 2026) সম্পর্কে প্রয়োজনীয় সব তথ্য এখানে তুলে ধরেছি। বাংলাদেশ পুলিশ অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) পুলিশ এ এস আই নিয়োগ ২০২৬ বা Police ASI circular 2026 সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব।
আরও সরকারি চাকরির বিজ্ঞপ্তি দেখতে চাইলে আমাদের সরকারি চাকরির খবর ২০২৬ ক্যাটাগরি ভিজিট করুন। এছাড়াও সাম্প্রতিক ব্যাংক জব সার্কুলার ২০২৬ ও প্রাইভেট জব সার্কুলার ২০২৬ এর আপডেটও আমাদের BD Govt Job ওয়েবসাইটে পেয়ে যাবেন।