TICI Job Circular 2026 ট্রেনিং ইনস্টিটিউট ফর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ নিয়োগ ২০২৬

পদের ক্যাটাগরি
০৮
মোট পদের সংখ্যা
১৪
লোড হচ্ছে...
5/5 - (1 vote)

শিল্প মন্ত্রণালয়ের অধীনে ক্যারিয়ার গড়তে আগ্রহীদের জন্য ট্রেনিং ইনস্টিটিউট ফর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ (TICI) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ একটি চমৎকার সুযোগ নিয়ে এসেছে। সম্প্রতি প্রকাশিত এই পুনঃনিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে টিআইসিআই তাদের রাজস্ব খাতভুক্ত শূন্য পদে মোট ৮টি ক্যাটাগরিতে ১৪ জনকে নিয়োগ প্রদান করবে। আপনি চাইলে আমাদের সাইটে চলমান অন্যান্য সরকারি চাকরি-র খবরও দেখে নিতে পারেন।

অফিশিয়াল স্মারক নম্বর (৩৬.০১.৬৮৬৩.৭৩৬.০৩.০০২.২৬/৮৫৫) অনুযায়ী, যোগ্য ও আগ্রহী প্রার্থীরা আগামী ৩০ জুলাই ২০২৬ (অফিস চলাকালীন সময়)-এর মধ্যে সরাসরি বা ডাকযোগে তাদের আবেদনপত্র পাঠাতে পারবেন। নিচে TICI Job Circular 2026-এর বিস্তারিত তথ্য, পদের বিবরণ, শিক্ষাগত যোগ্যতা এবং ডাকযোগে আবেদন করার সঠিক নিয়মাবলি বিস্তারিতভাবে আলোচনা করা হলো।

এক নজরে ট্রেনিং ইনস্টিটিউট ফর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ (TICI) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ জব সামারি

💡 কেন এই চাকরিতে আবেদন করবেন?

  • ৮ টি ক্যাটাগরির পদে মোট ১৪ জনকে নিয়োগ দেওয়া হবে।
  • এসএসসি, এইচএসসি, স্নাতক ও স্নাতকোত্তর পাসে আবেদন করা যাবে।
  • সকল জেলা আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নামট্রেনিং ইনস্টিটিউট ফর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ (TICI)
জব লোকেশননরসিংদী (পলাশ)
পদের ক্যাটাগরি৮ টি
মোট শূন্যপদ১৪ জন
চাকরির ধরনসরকারি চাকরি
বয়সসীমা১৮-৩২ বছর
শিক্ষাগত যোগ্যতাএসএসসি, এইচএসসি, স্নাতক ও স্নাতকোত্তর
জেলাসকল জেলা
বেতন/গ্রেড৮,২৫০ – ২৭,৩০০ টাকা
আবেদনের ফি৫০/-, ১০০/- এবং ১৫০/- টাকা
বিজ্ঞপ্তির সোর্সঅফিসিয়াল ওয়েবসাইট
বিজ্ঞপ্তি জারির তারিখ
বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ
আবেদনের শেষ তারিখ (অফিস চলাকালীন সময়)
আবেদন পদ্ধতিডাকযোগে / অফলাইন

কোম্পানি বা প্রতিষ্ঠানের পরিচিতি

ট্রেনিং ইনস্টিটিউট ফর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ (TICI) হলো বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের (BCIC) একটি কেন্দ্রীয় প্রশিক্ষণ প্রতিষ্ঠান। নরসিংদীর পলাশে অবস্থিত এই প্রতিষ্ঠানটি দেশের শিল্প খাতের প্রযুক্তিগত উন্নয়ন এবং দক্ষ জনবল তৈরির জন্য বিভিন্ন যুগোপযোগী প্রশিক্ষণ ও গবেষণার কাজ করে থাকে।

অফিশিয়াল ওয়েবসাইটtici.gov.bd
হেড অফিসের ঠিকানাট্রেনিং ইনস্টিটিউট ফর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ (টিআইসিআই), পোস্টঃ সারকারখানা, থানাঃ পলাশ, পোস্ট কোডঃ ১৬১১, জেলাঃ নরসিংদী
ফোন নাম্বার+৮৮ ০২ ৯৪৬৬২৯৪
ফ্যাক্স নাম্বার+৮৮ ০২ ৯৪৬৬৪৭১

ট্রেনিং ইনস্টিটিউট ফর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ (TICI) পদের সংক্ষিপ্ত বিবরণ

ক্রমিকপদের নামপদ সংখ্যাবেতনস্কেল/গ্রেড
অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর০১ (এক) টিগ্রেড-১২, ১১,৩০০-২৭,৩০০/-
হিসাব সহকারী০১ (এক) টিগ্রেড-১২, ১১,৩০০-২৭,৩০০/-
ষ্টোর কীপার০১ (এক) টিগ্রেড-১২, ১১,৩০০-২৭,৩০০/-
এলডিএ কাম কম্পিউটার অপারেটর০৩ (তিন) টিগ্রেড-১৬, ৯৩০০-২২৪৯০/-
সহকারী নিরাপত্তা পরিদর্শক০১ (এক) টিগ্রেড-১৬, ৯৩০০-২২৪৯০/-
ফটোকপি অপারেটর০১ (এক) টিগ্রেড-১৮, ৮৮০০-২১৩১০/-
এমএলএসএস০১ (এক) টিগ্রেড-২০, ৮২৫০-২০০১০/-
নিরাপত্তা প্রহরী০৫ (পাঁচ) টিগ্রেড-২০, ৮২৫০-২০০১০/-

ট্রেনিং ইনস্টিটিউট ফর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ (TICI) পদভিত্তিক শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

১. অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর (০১ টি পদ)

বেতনস্কেল

১১,৩০০-২৭,৩০০/-

গ্রেড

গ্রেড-১২
শিক্ষাগত যোগ্যতা:
  • সরকার স্বীকৃত কোন বিশ্ববিদ্যালয় হতে অন্যূন স্নাতক/মাস্টার্স/সমমান পরীক্ষায় উত্তীর্ণসহ স্ব-স্ব ক্ষেত্রে ৩ বছরের অভিজ্ঞতা।
২. হিসাব সহকারী (০১ টি পদ)

বেতনস্কেল

১১,৩০০-২৭,৩০০/-

গ্রেড

গ্রেড-১২
শিক্ষাগত যোগ্যতা:
  • সরকার স্বীকৃত কোন বিশ্ববিদ্যালয় হতে অন্যূন স্নাতক/মাস্টার্স/সমমান পরীক্ষায় উত্তীর্ণসহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ০৩ (তিন) বছরের অভিজ্ঞতা।
৩. ষ্টোর কীপার (০১ টি পদ)

বেতনস্কেল

১১,৩০০-২৭,৩০০/-

গ্রেড

গ্রেড-১২
শিক্ষাগত যোগ্যতা:
  • সরকার স্বীকৃত কোন বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক/মাস্টার্স/সমমান পরীক্ষায় উত্তীর্ণসহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ০৩ (তিন) বছরের চাকুরীর অভিজ্ঞতা।
৪. এলডিএ কাম কম্পিউটার অপারেটর (০৩ টি পদ)

বেতনস্কেল

৯৩০০-২২৪৯0/-

গ্রেড

গ্রেড-১৬
শিক্ষাগত যোগ্যতা:
  • কোন স্বীকৃত বোর্ড হতে এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ।
  • সংশ্লিষ্ট পদের জন্য প্রতি মিনিটে ইংরেজিতে ২০ এবং বাংলায় ২০ শব্দের গতি থাকতে হবে।
৫. সহকারী নিরাপত্তা পরিদর্শক (০১ টি পদ)

বেতনস্কেল

৯৩০০-২২৪৯0/-

গ্রেড

গ্রেড-১৬
শিক্ষাগত যোগ্যতা:
  • উচ্চ মাধ্যমিক/সমমান পাশসহ নিরাপত্তা হাবিলদার বা সংশ্লিষ্ট কাজে ৩ বছরের অভিজ্ঞতা। অথবা অনুরূপ যোগ্যতাসম্পন্ন সামরিক/আধা সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য।
  • উচ্চতা অন্যূন ৫ ফুট ৫ ইঞ্চি; সুঠাম দেহ ও সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।
  • কম্পিউটারে ব্যবহারে দক্ষতা থাকতে হবে।
৬. ফটোকপি অপারেটর (০১ টি পদ)

বেতনস্কেল

৮৮০০-২১৩১০/-

গ্রেড

গ্রেড-১৮
শিক্ষাগত যোগ্যতা:
  • কোন স্বীকৃত বোর্ড হতে এসএসসি/সমমান পরীক্ষায় উর্ত্তীনসহ ০৩ (তিন) বছরের চাকুরীর অভিজ্ঞতা।
৭. এমএলএসএস (০১ টি পদ)

বেতনস্কেল

৮২৫০-২০০১০/-

গ্রেড

গ্রেড-২০
শিক্ষাগত যোগ্যতা:
  • কোন স্বীকৃত বোর্ড হতে এসএসসি/সমমান পরীক্ষায় উত্তীণ।
৮. নিরাপত্তা প্রহরী (০৫ টি পদ)

বেতনস্কেল

৮২৫০-২০০১০/-

গ্রেড

গ্রেড-২০
শিক্ষাগত যোগ্যতা:
  • কোন স্বীকৃত বোর্ড হতে এসএসসি/সমমান পরীক্ষায় উর্ত্তীনসহ সেনাবাহিনী/পুলিশ বাহিনী/ আনসার বাহিনীর চাকুরীর অভিজ্ঞতা।

আবেদনের বয়সসীমা (Age Limit)

টিআইসিআই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের জন্য সাধারণ প্রার্থীদের বয়সসীমা ২৮ এপ্রিল ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। তবে সহকারী নিরাপত্তা পরিদর্শক পদে অনূর্ধ্ব ৩৩ বছর এবং সামরিক/আধা সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের জন্য ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়সের প্রমাণ হিসেবে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। আপনার বর্তমান বয়স কত তা খুব সহজেই হিসাব করতে আমাদের Age Calculator টুলটি ব্যবহার করতে পারেন।

কোন কোন জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন?

এই নিয়োগ বিজ্ঞপ্তিতে সমগ্র বাংলাদেশের সকল জেলার প্রার্থীরাই আবেদন করার সুযোগ পাবেন। অর্থাৎ, জেলা কোটার কোনো বাধ্যবাধকতা নেই, আপনি দেশের যেকোনো প্রান্ত থেকেই এই চাকরিতে নিশ্চিন্তে আবেদন করতে পারবেন।

বিশেষ সতর্কতা ও ঘোষণা

  • এটি একটি পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি। গত ২৮.০৪.২০২৬ তারিখে প্রকাশিত পূর্ববর্তী বিজ্ঞপ্তির (সূত্র নং-৩৬.০১.৬৮৬৩.৭৩৬.০৩.০০২.২৬/৬১৮) আওতায় যে সকল আবেদনকারীর যোগ্যতা সামঞ্জস্যপূর্ণ, তাদের নতুন করে আবেদন করার কোনো প্রয়োজন নেই।

কিভাবে ট্রেনিং ইনস্টিটিউট ফর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ (TICI) নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করবেন? (How to Apply)

ট্রেনিং ইনস্টিটিউট ফর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ (TICI) এর এই নিয়োগ বিজ্ঞপ্তিতে শুধুমাত্র ডাকযোগে বা সরাসরি আবেদন গ্রহণ করা হবে। কোনো প্রকার অনলাইন আবেদন গ্রহণযোগ্য নয়। সঠিক নিয়মে আবেদন করার জন্য নিচের ধাপগুলো মনোযোগ দিয়ে অনুসরণ করুন:

প্রথমে একটি সাদা কাগজে বা ফুলস্ক্যাপ কাগজে স্বহস্তে বা কম্পিউটারে টাইপ করে আবেদনপত্র লিখতে হবে।
আবেদনপত্রে প্রার্থীর নাম, পিতার নাম, মাতার নাম, ঠিকানা, জন্ম তারিখ, ২৮.০৪.২০২৬ তারিখে বয়স, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার বিস্তারিত বিবরণ উল্লেখ করতে হবে।
আবেদনপত্রের সাথে প্রথম শ্রেণির গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত ৩ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদের কপি এবং জাতীয় পরিচয়পত্র ও নাগরিকত্ব সনদের সত্যায়িত কপি সংযুক্ত করতে হবে।
আবেদন ফি বাবদ টিআইসিআই-এর অনুকূলে গ্রেড ১২ পদের জন্য ১৫০/- টাকা, গ্রেড-১৬ এর জন্য ১০০/- টাকা এবং গ্রেড ১৭-২০ পদের জন্য ৫০/- টাকার ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার (অফেরতযোগ্য) যুক্ত করতে হবে।
সবশেষে, খামের উপর পদের নাম স্পষ্টভাবে লিখে তা ডাকযোগে “নির্বাহী পরিচালক, টিআইসিআই, সারকারখানা, পলাশ, নরসিংদী” এই ঠিকানায় প্রেরণ করতে হবে।

প্রস্তুতি ও এক্সপার্ট টিপস

  • সতর্কতা: কোনো তথ্য গোপন করে বা ভুল তথ্য প্রদান করে চাকরিতে নিয়োগপ্রাপ্ত হলে এবং পরবর্তীতে তা প্রমাণিত হলে নিয়োগ বাতিলসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
  • চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে: সরকারি/আধা-সরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার বোর্ডে কর্তৃপক্ষের অনাপত্তিপত্র দাখিল করতে হবে।

ট্রেনিং ইনস্টিটিউট ফর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ (TICI) Job Circular 2026 Images / PDFs

আপনি কি ট্রেনিং ইনস্টিটিউট ফর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬-এর মূল কপিটি খুঁজছেন? আপনার সুবিধার্থে নিচে আমরা অফিশিয়াল জব সার্কুলারটির হাই রেজোলিউশন ছবি বা ইমেজ যুক্ত করেছি। আপনি চাইলে খুব সহজেই এখান থেকে সম্পূর্ণ সার্কুলারটি পড়তে পারবেন অথবা প্রয়োজনে আপনার মোবাইল বা পিসিতে ডাউনলোড করে সংরক্ষণ করতে পারবেন।

ট্রেনিং ইনস্টিটিউট ফর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
TICI Job Circular 2026
ট্রেনিং ইনস্টিটিউট ফর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ (TICI) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

বিজ্ঞপ্তির সোর্সঃ অফিসিয়াল ওয়েবসাইট, ০৩ জুলাই ২০২৬

আবেদনের শেষ সময়ঃ ৩০ জুলাই ২০২৬ (অফিস চলাকালীন সময়)

আবেদনের পদ্ধতিঃ ডাকযোগে / অফলাইন

লোড হচ্ছে...

সাধারণ জিজ্ঞাসা (FAQ)

১. টিআইসিআই নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ কবে প্রকাশিত হয়েছে?

এই পুনঃনিয়োগ বিজ্ঞপ্তিটি গত ০৩ জুলাই ২০২৬ তারিখে তাদের অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে।

২. এই বিজ্ঞপ্তিতে মোট কতজনকে নিয়োগ দেওয়া হবে?

TICI জব সার্কুলারে মোট ৮টি ভিন্ন ভিন্ন পদে ১৪ জনকে নিয়োগ দেওয়া হবে।

৩. আবেদনের শেষ সময় কবে?

ডাকযোগে বা সরাসরি আবেদনপত্র জমাদানের শেষ তারিখ হলো ৩০ জুলাই ২০২৬ খ্রি.।

৪. আবেদন ফি কত টাকা?

পদের গ্রেড অনুযায়ী আবেদন ফি যথাক্রমে ১৫০/-, ১০০/- এবং ৫০/- টাকার ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার করতে হবে।

পরীক্ষার ধাপ ও এডমিট কার্ড

যথাযথ নিয়মে আবেদনপত্র পাঠানোর পর, কর্তৃপক্ষ যাচাই-বাছাই শেষে যোগ্য প্রার্থীদের শর্টলিস্ট করবে। এরপর শর্টলিস্টেড প্রার্থীদের লিখিত, ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) ও মৌখিক পরীক্ষার তারিখ ও সময় টিআইসিআই-এর নিজস্ব ওয়েবসাইট (www.tici.gov.bd) এবং ডাকযোগে পত্রের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

মৌখিক পরীক্ষার দিন প্রার্থীদের অবশ্যই সকল শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা এবং কোটার সনদের মূল কপি সঙ্গে নিয়ে উপস্থিত হতে হবে।

ভাইভা পরীক্ষার প্রয়োজনীয় কাগজপত্র

  • সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র (মূল কপি)।
  • নাগরিকত্ব সনদ বা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/পৌরসভা মেয়র কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র।
  • জাতীয় পরিচয়পত্র (NID) এর মূল কপি।
  • প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সদ্য তোলা রঙিন ছবি।
  • মুক্তিযোদ্ধা বা অন্যান্য কোটার ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দেওয়া মূল সনদ।

আশা করি, আমরা টিআইসিআই নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ সংক্রান্ত যাবতীয় খুঁটিনাটি তথ্য খুব সহজভাবে আপনার সামনে উপস্থাপন করতে পেরেছি। আবেদন করার আগে অবশ্যই অফিশিয়াল সার্কুলারটি আরও একবার ভালোভাবে পড়ে ও বুঝে নেওয়ার অনুরোধ রইল। চাকরির প্রস্তুতি বা আবেদন সংক্রান্ত যেকোনো জিজ্ঞাসা থাকলে নিচে কমেন্ট করে আমাদের জানাতে পারেন। নিয়মিত সব সরকারি চাকরির আপডেট পেতে আমাদের সাথেই থাকুন, ধন্যবাদ!

Leave a Comment