মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ (DPP Job Circular 2026) ১৭ জুন ২০২৬ তারিখে তাদের অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে এবং এটি অফিশিয়ালভাবে ১৬ জুন ২০২৬ তারিখে জারি করা হয়েছে। যার স্মারক নম্বর: ০৫.০৪.০০০০.০০৯.১১.০০২.২২(অংশ)/১০১৪। জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরের রাজস্বখাতভূক্ত নিম্নবর্ণিত শূন্য পদসমূহে সরাসরি নিয়োগের জন্য প্রকৃত যোগ্যতাসম্পন্ন বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।
আকর্ষণীয় এই সরকারি চাকরিতে সর্বমোট ২১টি ক্যাটাগরির পদে মোট ৪৩১ জনকে নিয়োগ দেওয়া হবে। এই চাকরিগুলোতে নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। আপনি চাইলে আমাদের সাইটে চলমান অন্যান্য সরকারি চাকরি বা সকল চাকরি-র খবর দেখতে পারেন।
আপনি যদি Department of Printing and Publications Job Circular 2026-এ আবেদন করতে আগ্রহী হন, তবে আগামী ১৮ জুন ২০২৬ সকাল ১০.০০ টা থেকে ১৭ জুলাই ২০২৬ বিকাল ৫.০০ টা-এর মধ্যে অনলাইনে টেলিটকের মাধ্যমে আপনার আবেদনপত্রটি সফলভাবে সাবমিট করতে হবে। নিচে মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর চাকরির বিজ্ঞপ্তির বিস্তারিত বিবরণ, শিক্ষাগত যোগ্যতা এবং আবেদনের সঠিক নিয়মাবলি তুলে ধরা হলো।
এক নজরে মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর চাকরি ২০২৬
| প্রতিষ্ঠানের নাম | মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর (DPP) |
|---|---|
| জব লোকেশন | তেজগাঁও, ঢাকা |
| পদের ক্যাটাগরি | ২১ টি |
| মোট শূন্যপদ | ৪৩১ জন |
| চাকরির ধরন | সরকারি চাকরি |
| বয়সসীমা | সাধারণত ১৮ থেকে ৩২ বছর |
| শিক্ষাগত যোগ্যতা | অষ্টম শ্রেণি, এসএসসি, এইচএসসি, ডিপ্লোমা এবং স্নাতক পাস |
| জেলা | বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন |
| বেতন/গ্রেড | ৮,২৫০ – ২৬,৫৯০/- টাকা (গ্রেড-২০ থেকে গ্রেড-১৩) |
| আবেদনের ফি | ১১২/- এবং ৫৬/- টাকা |
| বিজ্ঞপ্তির সোর্স | অফিশিয়াল ওয়েবসাইট, ১৭ জুন ২০২৬ |
| বিজ্ঞপ্তি জারির তারিখ | ১৬ জুন ২০২৬ |
| বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ | ১৭ জুন ২০২৬ |
| আবেদন শুরুর তারিখ | ১৮ জুন ২০২৬ সকাল ১০.০০ টা |
| আবেদনের শেষ তারিখ | ১৭ জুলাই ২০২৬ বিকাল ৫.০০ টা |
| আবেদন পদ্ধতি | অনলাইন (dpp.teletalk.com.bd) |
প্রতিষ্ঠান পরিচিতি
মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর (Department of Printing and Publications – DPP) হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনস্থ একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। এটি মূলত সরকারের বিভিন্ন মুদ্রণ সামগ্রী, গেজেট, ফর্ম এবং অন্যান্য প্রকাশনা মুদ্রণের কাজ করে থাকে।
| অফিশিয়াল ওয়েবসাইট | dpp.gov.bd |
|---|---|
| হেড অফিসের ঠিকানা | মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর, তেজগাঁও, ঢাকা। |
| ফোন নাম্বার | ২২৬৬০৩৯২০ |
| ইমেইল | [email protected] |
পদের সংক্ষিপ্ত বিবরণ
| ক্রমিক | পদের নাম | পদ সংখ্যা | বেতনস্কেল/গ্রেড |
|---|---|---|---|
| ১ | কম্পিউটার অপারেটর | ০১ টি | ১১,০০০-২৬,৫৯০/- (গ্রেড-১৩) |
| ২ | সাঁটলিপিকার-কাম-কম্পিউটার অপারেটর | ০২ টি | ১১,০০০-২৬,৫৯০/- (গ্রেড-১৩) |
| ৩ | সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর | ০৩ টি | ১০,২০০-২৪,৬৮০/- (গ্রেড-১৪) |
| ৪ | লাইব্রেরিয়ান (ইউ, ডি, এ) | ০১ টি | ১০,২০০-২৪,৬৮০/- (গ্রেড-১৪) |
| ৫ | সহকারী লাইব্রেরিয়ান (ইউ, ডি, এ) | ০১ টি | ১০,২০০-২৪,৬৮০/- (গ্রেড-১৪) |
| ৬ | গাড়িচালক | ০৪ টি | ৯,৭০০-২৩,৪৯০/- (গ্রেড-১৫) |
| ৭ | অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক | ৫৪ টি | ৯,৩০০-২২,৪৯০/- (গ্রেড-১৬) |
| ৮ | হিসাব সহকারী (এল, ডি, এ) | ৩১ টি | ৯,৩০০-২২,৪৯০/- (গ্রেড-১৬) |
| ৯ | সহকারী স্টোরকিপার | ১০ টি | ৯,৩০০-২২,৪৯০/- (গ্রেড-১৬) |
| ১০ | সেলসম্যান | ০১ টি | ৯,৩০০-২২,৪৯০/- (গ্রেড-১৬) |
| ১১ | পানি পাম্প চালক/পাম্প চালক | ০৩ টি | ৮,৮০০-২১,৩১০/- (গ্রেড-১৮) |
| ১২ | অফিস সহায়ক | ৩২ টি | ৮,২৫০-২০,০১০/- (গ্রেড-২০) |
| ১৩ | নিরাপত্তা প্রহরী | ০৩ টি | ৮,২৫০-২০,০১০/- (গ্রেড-২০) |
| ১৪ | পোর্টার | ৮৭ টি | ৮,২৫০-২০,০১০/- (গ্রেড-২০) |
| ১৫ | পরিচ্ছন্নতাকর্মী | ০১ টি | ৮,২৫০-২০,০১০/- (গ্রেড-২০) |
| ১৬ | কপিহোল্ডার | ২৫ টি | ৯,৩০০-২২,৪৯০/- (গ্রেড-১৬) |
| ১৭ | সহকারী চেকার | ০৬ টি | ৯,৩০০-২২,৪৯০/- (গ্রেড-১৬) |
| ১৮ | মেকানিক (মেকানিক্যাল) | ০১ টি | ৯,৩০০-২২,৪৯০/- (গ্রেড-১৬) |
| ১৯ | ইলেকট্রিশিয়ান | ০১ টি | ৯,৩০০-২২,৪৯০/- (গ্রেড-১৬) |
| ২০ | বাইন্ডার | ০২ টি | ৯,৩০০-২২,৪৯০/- (গ্রেড-১৬) |
| ২১ | কাউন্টার (প্রেসের জন্য) | ১৬২ টি | ৮,৫০০-২০,৫৭০/- (গ্রেড-১৯) |
পদভিত্তিক শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
১. কম্পিউটার অপারেটর (০১ টি পদ)
বেতন ও গ্রেড: ১১,০০০-২৬,৫৯০/- (গ্রেড-১৩)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
- কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি।
- কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে Standard Aptitude Test এ উত্তীর্ণ হতে হবে।
২. সাঁটলিপিকার-কাম-কম্পিউটার অপারেটর (০২ টি পদ)
বেতন ও গ্রেড: ১১,০০০-২৬,৫৯০/- (গ্রেড-১৩)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
- কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি।
- কম্পিউটার ব্যবহারে দক্ষতা।
- সাঁটলিপিতে প্রতি মিনিটে বাংলায় ৫০ শব্দ এবং ইংরেজিতে ৮০ শব্দের গতি সম্পন্ন হতে হবে।
- কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন প্রতি মিনিটে বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দের গতি সম্পন্ন হতে হবে।
- কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।
৩. সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর (০৩ টি পদ)
বেতন ও গ্রেড: ১০,২০০-২৪,৬৮০/- (গ্রেড-১৪)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
- কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি।
- কম্পিউটার ব্যবহারে দক্ষতা।
- সাঁটলিপিতে প্রতি মিনিটে বাংলায় ৪৫ শব্দ এবং ইংরেজিতে ৭০ শব্দের গতি সম্পন্ন হতে হবে।
- কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন প্রতি মিনিটে বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দের গতি সম্পন্ন হতে হবে।
- কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।
৪. লাইব্রেরিয়ান (ইউ, ডি, এ) (০১ টি পদ)
বেতন ও গ্রেড: ১০,২০০-২৪,৬৮০/- (গ্রেড-১৪)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
- লাইব্রেরি সায়েন্সে ডিপ্লোমাধারী হতে হবে।
৫. সহকারী লাইব্রেরিয়ান (ইউ, ডি, এ) (০১ টি পদ)
বেতন ও গ্রেড: ১০,২০০-২৪,৬৮০/- (গ্রেড-১৪)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
- লাইব্রেরি সায়েন্সে ডিপ্লোমাধারী হতে হবে।
৬. গাড়িচালক (০৪ টি পদ)
বেতন ও গ্রেড: ৯,৭০০-২৩,৪৯০/- (গ্রেড-১৫)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
- অষ্টম শ্রেণি পাস। হালকা ও ভারী গাড়ি চালনার বৈধ লাইসেন্সসহ যানবাহন চালনায় কমপক্ষে ০৩ (তিন) বৎসরের অভিজ্ঞতা সম্পন্ন।
৭. অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (৫৪ টি পদ)
বেতন ও গ্রেড: ৯,৩০০-২২,৪৯০/- (গ্রেড-১৬)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
- কোনো স্বীকৃত বোর্ড হতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
- কম্পিউটার ব্যবহারে দক্ষতা।
- কম্পিউটার টাইপিংয়ে সর্বনিম্ন প্রতি মিনিটে বাংলায় ২০ ও ইংরেজিতে ২০ শব্দের গতি সম্পন্ন হতে হবে।
- কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।
৮. হিসাব সহকারী (এল, ডি, এ) (৩১ টি পদ)
বেতন ও গ্রেড: ৯,৩০০-২২,৪৯০/- (গ্রেড-১৬)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
- কোন অনুমোদিত শিক্ষা বোর্ড হতে বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ; অথবা
- কর্মরত ৪র্থ শ্রেণির কর্মচারীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট পদে অন্যূন ০৩ (তিন) বৎসরের চাকুরীসহ কোন অনুমোদিত শিক্ষা বোর্ড হতে মাধ্যমিক অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ।
৯. সহকারী স্টোরকিপার (১০ টি পদ)
বেতন ও গ্রেড: ৯,৩০০-২২,৪৯০/- (গ্রেড-১৬)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
- স্টোর রক্ষণাবেক্ষণে অভিজ্ঞতাসহ কোন অনুমোদিত শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ।
১০. সেলসম্যান (০১ টি পদ)
বেতন ও গ্রেড: ৯,৩০০-২২,৪৯০/- (গ্রেড-১৬)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
- কোন অনুমোদিত শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ।
১১. পানি পাম্প চালক/পাম্প চালক (০৩ টি পদ)
বেতন ও গ্রেড: ৮,৮০০-২১,৩১০/- (গ্রেড-১৮)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
- অষ্টম শ্রেণি পাস। পাম্প চালনায় অভিজ্ঞতাসহ বৈদ্যুতিক বিষয়ে ট্রেড কোর্স সম্পন্ন।
১২. অফিস সহায়ক (৩২ টি পদ)
বেতন ও গ্রেড: ৮,২৫০-২০,০১০/- (গ্রেড-২০)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
- কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
১৩. নিরাপত্তা প্রহরী (০৩ টি পদ)
বেতন ও গ্রেড: ৮,২৫০-২০,০১০/- (গ্রেড-২০)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
- অন্যূন অষ্টম শ্রেণি পাস। শারীরিক যোগ্যতা সম্পন্ন হতে হবে।
১৪. পোর্টার (৮৭ টি পদ)
বেতন ও গ্রেড: ৮,২৫০-২০,০১০/- (গ্রেড-২০)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
- অন্যূন অষ্টম শ্রেণি পাস।
১৫. পরিচ্ছন্নতাকর্মী (০১ টি পদ)
বেতন ও গ্রেড: ৮,২৫০-২০,০১০/- (গ্রেড-২০)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
- অন্যূন অষ্টম শ্রেণি পাস। জাত হরিজন সম্প্রদায় এর জন্য শিথিলযোগ্য।
১৬. কপিহোল্ডার (২৫ টি পদ)
বেতন ও গ্রেড: ৯,৩০০-২২,৪৯০/- (গ্রেড-১৬)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
- কোন অনুমোদিত শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ।
- শুদ্ধ উচ্চারণসহ পান্ডুলিপি পাঠে সক্ষম হতে হবে।
১৭. সহকারী চেকার (০৬ টি পদ)
বেতন ও গ্রেড: ৯,৩০০-২২,৪৯০/- (গ্রেড-১৬)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
- কোনো অনুমোদিত শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ।
- কাগজ গণনায় পর্যাপ্ত জ্ঞান।
- খারাপ মুদ্রণ অথবা ভুল নাম্বারিং-এর জন্য বাতিল শীট পরীক্ষা করার সক্ষমতা।
১৮. মেকানিক (মেকানিক্যাল) (০১ টি পদ)
বেতন ও গ্রেড: ৯,৩০০-২২,৪৯০/- (গ্রেড-১৬)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
- কোন অনুমোদিত ভিটিআই/টিটিসি হতে সনদপত্র/প্রশিক্ষণ প্রাপ্ত; অথবা ভিটিআই/টিটিসি হতে সনদপত্র/প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থী না পাওয়া গেলে কোন অনুমোদিত শিক্ষা বোর্ড হতে মাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ।
- প্রিন্টিং, বাইন্ডিং ও অন্যান্য মেরামত ও ওভারহোলিং-এ পর্যাপ্ত জ্ঞান ও অভিজ্ঞতা।
১৯. ইলেকট্রিশিয়ান (০১ টি পদ)
বেতন ও গ্রেড: ৯,৩০০-২২,৪৯০/- (গ্রেড-১৬)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
- কোন অনুমোদিত শিক্ষা বোর্ড হতে মাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ।
- কোন অনুমোদিত প্রতিষ্ঠান/ইন্সটিটিউট হতে লাইসেন্সধারী/সনদধারী।
- যাবতীয় বৈদ্যুতিক কাজে পর্যাপ্ত জ্ঞান।
- যোগ্যতা পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
২০. বাইন্ডার (০২ টি পদ)
বেতন ও গ্রেড: ৯,৩০০-২২,৪৯০/- (গ্রেড-১৬)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
- কোন অনুমোদিত শিক্ষা বোর্ড হতে মাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ।
- যোগ্যতা পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
২১. কাউন্টার (প্রেসের জন্য) (১৬২ টি পদ)
বেতন ও গ্রেড: ৮,৫০০-২০,৫৭০/- (গ্রেড-১৯)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
- ৮ম শ্রেণি পাস। কাগজ গণনা ও প্যাকিং-এর কাজে পর্যাপ্ত জ্ঞান ও অভিজ্ঞতাসম্পন্ন।
- যোগ্যতা পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
আবেদনের বয়সসীমা
মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের জন্য প্রার্থীর বয়সসীমা ১ জুন ২০২৬ তারিখে সাধারণত ১৮-৩২ বছর হতে হবে। তবে, গাড়িচালক পদের জন্য বয়সসীমা ১৮-৩৩ বৎসর এবং সাঁটলিপিকার-কাম-কম্পিউটার অপারেটর ও সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীদের জন্য বয়স ৪০ বৎসর পর্যন্ত শিথিলযোগ্য। এছাড়াও, হিসাব সহকারী (এল, ডি, এ) পদে কর্মরত ৪র্থ শ্রেণীর কর্মচারীদের ক্ষেত্রে বয়স ৪০ বৎসর পর্যন্ত শিথিলযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
জেলার যোগ্যতা
এই নিয়োগ বিজ্ঞপ্তিতে জেলার কোনো নির্দিষ্ট শর্ত বা কোটা উল্লেখ নেই, তাই বাংলাদেশের সকল জেলার যোগ্য প্রার্থীরাই আবেদন করতে পারবেন।
প্রস্তুতি ও এক্সপার্ট টিপস
- সতর্কতা: ইতঃপূর্বে ২৩ অক্টোবর ২০২৩ তারিখে প্রকাশিত বিজ্ঞপ্তির বিপরীতে যেসকল প্রার্থী আবেদন করেছেন তাদের আবেদন বহাল থাকবে, তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই।
- শিক্ষাগত যোগ্যতা: আবেদনকারীকে তার অর্জিত সঠিক (সর্বশেষ) শিক্ষাগত যোগ্যতা আবেদনপত্রে উল্লেখ করতে হবে। অর্জিত শিক্ষাগত যোগ্যতা গোপন রেখে পরবর্তীতে কোনো বৈধ দাবি করলে তা গ্রহণযোগ্য হবে না।
- একাধিক পদের আবেদন: সমগ্রেডভুক্ত একাধিক পদের পরীক্ষা একই সময়ে এবং একই ভেন্যুতে অনুষ্ঠিত হতে পারে বিধায় একজন প্রার্থীকে সমগ্রেডভুক্ত একাধিক পদে আবেদন করতে নিরুৎসাহিত করা হয়েছে।
DPP Job Circular 2026 Images / PDFs
মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ বা Department of Printing and Publications (DPP) Job Circular 2026 PDF-এর অফিশিয়াল ছবি নিচে যুক্ত করা হয়েছে। সংযুক্ত ইমেজে পদের বিবরণ, আবেদনের নিয়মাবলি ও পরীক্ষার ফি প্রদানসহ চাকরির সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য বিস্তারিত দেওয়া আছে। আপনি চাইলে এখান থেকে খুব সহজেই সার্কুলারটি দেখতে বা ডাউনলোড করে নিতে পারেন।




বিজ্ঞপ্তির সোর্সঃ অফিশিয়াল ওয়েবসাইট, ১৭ জুন ২০২৬
আবেদন শুরুর সময়ঃ ১৮ জুন ২০২৬ সকাল ১০.০০ টা
আবেদনের শেষ সময়ঃ ১৭ জুলাই ২০২৬ বিকাল ৫.০০ টা
আবেদনের পদ্ধতিঃ অনলাইন
আবেদনের লিংকঃ dpp.teletalk.com.bd
অনলাইনে আবেদন করার পদ্ধতি
আবেদন ফি জমাদান পদ্ধতি (SMS)
- ১৩ হতে ১৬ গ্রেডের পদের জন্য সর্বমোট ১১২/- টাকা।
- ১৭ হতে ২০ গ্রেডের পদের জন্য সর্বমোট ৫৬/- টাকা।
- সকল গ্রেডের অনগ্রসর (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ) প্রার্থীদের জন্য সর্বমোট ৫৬/- টাকা।
এসএমএস করার নিয়ম:
বি.দ্র: টেলিটক ফি জমার সঠিক SMS কোডের জন্য আবেদনপত্রের Applicant’s Copy-তে দেওয়া নির্দেশনা অনুসরণ করুন।
সাধারণ জিজ্ঞাসা (FAQ)
১. মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ কবে প্রকাশ করা হয়েছে?
এই বিজ্ঞপ্তিটি ১৭ জুন ২০২৬ তারিখে মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরের অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
২. আবেদন করার শেষ সময় কবে?
মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরে অনলাইনে আবেদন করার সর্বশেষ সময় হলো আগামী ১৭ জুলাই ২০২৬ বিকাল ৫.০০ টা পর্যন্ত।
৩. কীভাবে এই চাকরির জন্য আবেদন করতে হবে?
আগ্রহী প্রার্থীদের টেলিটকের জব পোর্টাল (dpp.teletalk.com.bd) ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হবে।
প্রবেশপত্র ও পরীক্ষার প্রস্তুতি
প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি dpp.teletalk.com.bd অথবা মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরের ওয়েবসাইটে (www.dpp.gov.bd) এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS-এর মাধ্যমে (শুধু যোগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানো হবে।
মৌখিক পরীক্ষার প্রয়োজনীয় কাগজপত্র
প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত কাগজপত্রের মূলকপি প্রদর্শনপূর্বক প্রতিটির ১টি করে সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে:
- অনলাইনে পূরণকৃত আবেদনপত্র (Application form) ও প্রবেশপত্র (Admit Card)।
- প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতার সকল সনদপত্র (প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতার সনদপত্রসহ)।
- ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর/ক্যান্টনমেন্ট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র।
- জাতীয় পরিচয়পত্র/জন্ম সনদ (প্রযোজ্য ক্ষেত্রে) এর সত্যায়িত কপি।
- কোটা দাবির সমর্থনে সর্বশেষ নীতিমালা অনুযায়ী যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ/প্রমাণপত্রের সত্যায়িত ছায়ালিপি।
- বিভাগীয় প্রার্থীর/কর্মরত প্রার্থীর ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনুমতিপত্র।
- গাড়ি চালক পদের প্রার্থীর ক্ষেত্রে হালকা এবং ভারী ড্রাইভিং লাইসেন্সের সত্যায়িত অনুলিপি।
- ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর/প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র।
আমরা মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ (DPP Job Circular 2026) সম্পর্কিত প্রয়োজনীয় সব তথ্য এখানে তুলে ধরেছি। এ বিষয়ে কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করতে পারেন। নিয়মিত সরকারি ও বেসরকারি চাকরির আপডেট পেতে আমাদের সরকারি চাকরির খবর ক্যাটাগরিটি ভিজিট করুন।