বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ (BKKB Job Circular 2026) ১৯ জুন ২০২৬ তারিখে দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশ করা হয়েছে এবং এটি অফিশিয়ালভাবে ১৮ জুন ২০২৬ তারিখে জারি করা হয়েছে। যার স্মারক নম্বর: ০৫.৮১.০০০০.০০৭.১১.০০১.১৮(অংশ-১)-২১২। বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড এর প্রধান কার্যালয় ও বিভাগীয় কার্যালয়সমূহের শূন্য পদে সরাসরি নিয়োগের জন্য বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড বিকেকেবি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ প্রকাশ করা হয়েছে এবং যোগ্যতাসম্পন্ন প্রকৃত বাংলাদেশী নাগরিকগণের নিকট থেকে অনলাইনে দরখাস্ত আহবান করা যাচ্ছে।
আকর্ষণীয় এই সরকারি চাকরিতে সর্বমোট ১১টি ক্যাটাগরির পদে মোট ৫৬ জনকে নিয়োগ দেওয়া হবে। এই চাকরিগুলোতে নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। আপনি চাইলে আমাদের সাইটে চলমান অন্যান্য সরকারি চাকরি বা সকল চাকরি-র খবর দেখতে পারেন।
আপনি যদি Bangladesh Karmachari Kallyan Board Job Circular 2026-এ আবেদন করতে আগ্রহী হন, তবে আগামী ২১ জুন ২০২৬ সকাল ১০:০০ টা থেকে ২০ জুলাই ২০২৬ বিকাল ৪:০০ টা-এর মধ্যে অনলাইনে টেলিটকের মাধ্যমে আপনার আবেদনপত্রটি সফলভাবে সাবমিট করতে হবে। নিচে বি কে কে বি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর বিস্তারিত বিবরণ, শিক্ষাগত যোগ্যতা এবং বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড (BKKB) চাকরির বিজ্ঞপ্তি ২০২৬-এর আবেদনের সঠিক নিয়মাবলি তুলে ধরা হলো।
এক নজরে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড চাকরি ২০২৬
| প্রতিষ্ঠানের নাম | বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড (BKKB) |
|---|---|
| জব লোকেশন | প্রধান কার্যালয় ও বিভাগীয় কার্যালয়সমূহ |
| পদের ক্যাটাগরি | ১১ টি |
| মোট শূন্যপদ | ৫৬ জন |
| চাকরির ধরন | সরকারি চাকরি |
| বয়সসীমা | সাধারণত ১৮ থেকে ৩২ বছর |
| শিক্ষাগত যোগ্যতা | জেএসসি, এইচএসসি, ডিপ্লোমা এবং স্নাতক/স্নাতকোত্তর পাস |
| জেলা | বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন |
| বেতন/গ্রেড | ৯,৩০০ – ৫৩,০৬০/- টাকা (গ্রেড-১৬ থেকে গ্রেড-৯) |
| আবেদনের ফি | ২২৩/-, ১১২/- এবং ৫৬/- টাকা |
| বিজ্ঞপ্তির সোর্স | দৈনিক যুগান্তর, ১৯ জুন ২০২৬ |
| বিজ্ঞপ্তি জারির তারিখ | ১৮ জুন ২০২৬ |
| বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ | ১৯ জুন ২০২৬ |
| আবেদন শুরুর তারিখ | ২১ জুন ২০২৬ সকাল ১০:০০ টা |
| আবেদনের শেষ তারিখ | ২০ জুলাই ২০২৬ বিকাল ৪:০০ টা |
| আবেদন পদ্ধতি | অনলাইন (bkkb.teletalk.com.bd) |
প্রতিষ্ঠান পরিচিতি
বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড (Bangladesh Karmachari Kallyan Board – BKKB) হলো জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনস্থ একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। এটি মূলত প্রজাতন্ত্রের সরকারি কর্মচারীদের বিভিন্ন কল্যাণমূলক কাজের (যেমন: চিকিৎসা অনুদান, শিক্ষাবৃত্তি, যৌথ বিমা ইত্যাদি) সুযোগ-সুবিধা প্রদানের লক্ষ্যে কাজ করে।
| অফিশিয়াল ওয়েবসাইট | www.bkkb.gov.bd |
|---|---|
| হেড অফিসের ঠিকানা | বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড, জনপ্রশাসন মন্ত্রণালয়, ১ম ১২ তলা সরকারি অফিস ভবন (১১ তলা), সেগুনবাগিচা, ঢাকা। |
| ফোন নাম্বার | ৫৮৩১০৩৩৪ |
| ইমেইল | [email protected] |
পদের সংক্ষিপ্ত বিবরণ
| ক্রমিক | পদের নাম | পদ সংখ্যা | বেতনস্কেল/গ্রেড |
|---|---|---|---|
| ১ | সহকারী পরিচালক | ০৩ টি | ২২,০০০-৫৩,০৬০/- (গ্রেড-০৯) |
| ২ | গবেষণা কর্মকর্তা | ০১ টি | ২২,০০০-৫৩,০৬০/- (গ্রেড-০৯) |
| ৩ | সহকারী প্রোগ্রামার | ০১ টি | ২২,০০০-৫৩,০৬০/- (গ্রেড-০৯) |
| ৪ | সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার | ০১ টি | ২২,০০০-৫৩,০৬০/- (গ্রেড-০৯) |
| ৫ | পরিবহন কর্মকর্তা | ০১ টি | ১৬,০০০-৩৮,৬৪০/- (গ্রেড-১০) |
| ৬ | হিসাবরক্ষক | ০৯ টি | ১১,০০০-২৬,৫৯০/- (গ্রেড-১৩) |
| ৭ | কম্পিউটার অপারেটর | ০৯ টি | ১১,০০০-২৬,৫৯০/- (গ্রেড-১৩) |
| ৮ | ক্যাশিয়ার | ০১ টি | ১০,২০০-২৪,৬৮০/- (গ্রেড-১৪) |
| ৯ | অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক | ১৯ টি | ৯,৩০০-২২,৪৯০/- (গ্রেড-১৬) |
| ১০ | ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর | ০৯ টি | ৯,৩০০-২২,৪৯০/- (গ্রেড-১৬) |
| ১১ | গাড়িচালক | ০২ টি | ৯,৩০০-২২,৪৯০/- (গ্রেড-১৬) |
পদভিত্তিক শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
১. সহকারী পরিচালক (০৩ টি পদ)
বেতন ও গ্রেড: ২২,০০০-৫৩,০৬০/- (গ্রেড-৯)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
- কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রিসহ দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি।
২. গবেষণা কর্মকর্তা (০১ টি পদ)
বেতন ও গ্রেড: ২২,০০০-৫৩,০৬০/- (গ্রেড-৯)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
- কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সমাজকল্যাণ/সমাজকর্ম/সমাজবিজ্ঞান/অর্থনীতি/লোকপ্রশাসন/রাষ্ট্রবিজ্ঞান/জনসংখ্যা বিজ্ঞান/নৃ-বিজ্ঞানে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রিসহ দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি অথবা ৪ (চার) বৎসর মেয়াদি অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি।
৩. সহকারী প্রোগ্রামার (০১ টি পদ)
বেতন ও গ্রেড: ২২,০০০-৫৩,০৬০/- (গ্রেড-৯)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
- কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স/কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রোনিক্স ইঞ্জিনিয়ারিং/ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি।
- বোর্ড কর্তৃক নির্ধারিত নিয়োগ পদ্ধতি অনুসরণপূর্বক গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ।
৪. সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার (০১ টি পদ)
বেতন ও গ্রেড: ২২,০০০-৫৩,০৬০/- (গ্রেড-৯)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
- কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স/কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং/ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি।
- বোর্ড কর্তৃক নির্ধারিত নিয়োগ পদ্ধতি অনুসরণপূর্বক গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ।
৫. পরিবহন কর্মকর্তা (০১ টি পদ)
বেতন ও গ্রেড: ১৬,০০০-৩৮,৬৪০/- (গ্রেড-১০)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
- কোনো স্বীকৃত ইনস্টিটিউট হইতে ৪ (চার) বৎসর মেয়াদি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং-এ ডিপ্লোমা।
- সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা।
৬. হিসাবরক্ষক (০৯ টি পদ)
বেতন ও গ্রেড: ১১,০০০-২৬,৫৯০/- (গ্রেড-১৩)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
- কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি।
- সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা।
৭. কম্পিউটার অপারেটর (০৯ টি পদ)
বেতন ও গ্রেড: ১১,০০০-২৬,৫৯০/- (গ্রেড-১৩)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
- কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি।
- কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে Standard Aptitude Test-এ উত্তীর্ণ হতে হবে।
- বাংলা ও ইংরেজি উভয় প্রকার মুদ্রাক্ষরের ক্ষেত্রে প্রতি ৫টি স্ট্রোক একটি শব্দ হিসেবে গণ্য হবে এবং ৫% এর অধিক ভুলের ক্ষেত্রে কোনো গতি অর্জন করেননি বলে গণ্য হবে।
৮. ক্যাশিয়ার (০১ টি পদ)
বেতন ও গ্রেড: ১০,২০০-২৪,৬৮০/- (গ্রেড-১৪)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
- কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য বিভাগে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি।
- কম্পিউটার ব্যবহারে দক্ষতা।
৯. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (১৯ টি পদ)
বেতন ও গ্রেড: ৯,৩০০-২২,৪৯০/- (গ্রেড-১৬)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
- কোনো স্বীকৃত বোর্ড হতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ-তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
- কম্পিউটার ব্যবহারে দক্ষতা।
- কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় সর্বনিম্ন ২০ শব্দ ও ইংরেজিতে ২০ শব্দ হতে হবে।
- বাংলা ও ইংরেজি উভয় প্রকার মুদ্রাক্ষরের ক্ষেত্রে প্রতি ৫টি স্ট্রোক একটি শব্দ হিসেবে গণ্য হবে এবং ৫% এর অধিক ভুলের ক্ষেত্রে কোনো গতি অর্জন করেননি বলে গণ্য হবে।
১০. ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর (০৯ টি পদ)
বেতন ও গ্রেড: ৯,৩০০-২২,৪৯০/- (গ্রেড-১৬)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
- কোনো স্বীকৃত বোর্ড হইতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ-তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
- কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজীতে ২০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে Standard Aptitude Test এ উত্তীর্ণ হতে হবে।
- বাংলা ও ইংরেজি উভয় প্রকার মুদ্রাক্ষরের ক্ষেত্রে প্রতি ৫টি স্ট্রোক একটি শব্দ হিসেবে গণ্য হবে এবং ৫% এর অধিক ভুলের ক্ষেত্রে কোনো গতি অর্জন করেননি বলে গণ্য হবে।
১১. গাড়িচালক (০২ টি পদ)
বেতন ও গ্রেড: ৯,৩০০-২২,৪৯০/- (গ্রেড-১৬)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
- কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
- গাড়ি চালনার বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স।
আবেদনের বয়সসীমা
বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের জন্য প্রার্থীর বয়সসীমা ১৫ জুন ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছর এর মধ্যে হতে হবে। বয়সের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
জেলার যোগ্যতা
এই নিয়োগ বিজ্ঞপ্তিতে জেলার কোনো নির্দিষ্ট শর্ত বা কোটা উল্লেখ নেই, তাই বাংলাদেশের সকল জেলার যোগ্য প্রার্থীরাই আবেদন করতে পারবেন।
প্রস্তুতি ও এক্সপার্ট টিপস
- সতর্কতা: চাকরির আবেদন ফর্মে (Applicant’s Copy) সর্বশেষ শিক্ষাগত যোগ্যতাসহ সকল শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করতে হবে। অর্জিত শিক্ষাগত যোগ্যতা গোপন রাখলে তা পরবর্তীতে গ্রহণযোগ্য হবে না।
- চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে: সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে এবং Departmental Status-এ স্ব স্ব Option Select করতে হবে। মৌখিক পরীক্ষার সময় অনাপত্তিপত্রের (NOC) মূলকপি জমা দিতে হবে।
- আগে আবেদনকারীদের জন্য: এই নিয়োগ বিজ্ঞপ্তিটি গত ২৯ মে ২০২৩ এবং ০৭ মে ২০২৪ তারিখে জারিকৃত নিয়োগ বিজ্ঞপ্তির অনুবৃত্তিক্রমে জারি করা হলো। ইতোপূর্বে যারা আবেদন করেছেন, তাদের নতুনভাবে আবেদন করার প্রয়োজন নেই।
BKKB Job Circular 2026 Images / PDFs
বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ বা BKKB Job Circular 2026 PDF-এর অফিশিয়াল ছবি নিচে যুক্ত করা হয়েছে। সংযুক্ত ইমেজে পদের বিবরণ, আবেদনের নিয়মাবলি ও পরীক্ষার ফি প্রদানসহ চাকরির সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য বিস্তারিত দেওয়া আছে। আপনি চাইলে এখান থেকে খুব সহজেই সার্কুলারটি দেখতে বা ডাউনলোড করে নিতে পারেন।


বিজ্ঞপ্তির সোর্সঃ দৈনিক যুগান্তর, ১৯ জুন ২০২৬
আবেদন শুরুর সময়ঃ ২১ জুন ২০২৬ সকাল ১০:০০ টা
আবেদনের শেষ সময়ঃ ২০ জুলাই ২০২৬ বিকাল ৪:০০ টা
আবেদনের পদ্ধতিঃ অনলাইন
আবেদনের লিংকঃ bkkb.teletalk.com.bd
অনলাইনে আবেদন করার পদ্ধতি
আবেদন ফি জমাদান পদ্ধতি (SMS)
- ১-৫ নং ক্রমিকের পদের জন্য সর্বমোট ২২৩/- টাকা।
- ৬-১১নং ক্রমিকের পদের জন্য সর্বমোট ১১২/- টাকা।
- সকল গ্রেডের পদের ক্ষেত্রে অনগ্রসর শ্রেণির (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীগণ) প্রার্থীদের জন্য সর্বমোট ৫৬/- টাকা।
এসএমএস করার নিয়ম:
বি.দ্র: টেলিটক ফি জমার সঠিক SMS কোডের জন্য আবেদনপত্রের Applicant’s Copy-তে দেওয়া নির্দেশনা অনুসরণ করুন। ফি জমা না দেওয়া পর্যন্ত আবেদনপত্র গৃহীত হবে না।
সাধারণ জিজ্ঞাসা (FAQ)
১. বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ কবে প্রকাশ করা হয়েছে?
এই বিজ্ঞপ্তিটি ১৯ জুন ২০২৬ তারিখে দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশ করা হয়েছে।
২. আবেদন করার শেষ সময় কবে?
বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডে অনলাইনে আবেদন করার সর্বশেষ সময় হলো আগামী ২০ জুলাই ২০২৬ বিকাল ৪:০০ টা পর্যন্ত।
৩. কীভাবে এই চাকরির জন্য আবেদন করতে হবে?
আগ্রহী প্রার্থীদের টেলিটকের জব পোর্টাল (bkkb.teletalk.com.bd) ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হবে।
প্রবেশপত্র ও পরীক্ষার প্রস্তুতি
প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি bkkb.teletalk.com.bd অথবা বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের Website: bkkb.gov.bd এ এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে (শুধু যোগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানো হবে।
মৌখিক পরীক্ষার প্রয়োজনীয় কাগজপত্র
প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত সনদ/প্রমাণপত্রের মূলকপি প্রদর্শনপূর্বক প্রতিটির ০১টি করে সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে:
- প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র (প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতার সনদপত্রসহ)।
- ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভা বা সিটি কর্পোরেশনের মেয়র কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র।
- কোটা দাবির সমর্থনে সর্বশেষ নীতিমালা অনুযায়ী যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ/প্রমাণপত্র।
- নবম গ্রেড বা তদূর্ধ্ব গেজেটেড কর্মকর্তা/ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/পৌরসভা মেয়র কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র।
- জাতীয় পরিচয়পত্র/জন্মসনদ (প্রযোজ্য ক্ষেত্রে)।
- Online-এ পূরণকৃত আবেদনপত্রের কপি (Applicant’s copy)।
আমরা বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ (BKKB Job Circular 2026) সম্পর্কিত প্রয়োজনীয় সব তথ্য এখানে তুলে ধরেছি। এ বিষয়ে কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করতে পারেন। নিয়মিত সরকারি ও বেসরকারি চাকরির আপডেট পেতে আমাদের সরকারি চাকরির খবর ক্যাটাগরিটি ভিজিট করুন।