১৮০ পদে বাংলাদেশ পুলিশের সার্জেন্ট পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ প্রকাশ

পদের ক্যাটাগরি
০১ (সার্জেন্ট পদ)
মোট পদের সংখ্যা
১৮০
লোড হচ্ছে...

সার্জেন্ট পদে নতুন নিয়োগ সার্কুলার ২০২৬ প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ। Bangladesh Police Sergeant Job Circular 2026 -এ ১৮০ পদে নিয়োগ দেয়া হবে। বাংলাদেশ পুলিশের সার্জেন্ট পদে চাকরির বিজ্ঞপ্তি ০৪ মার্চ ২০২৬ তারিখে জারি করা হয় এবং ০৪ মার্চ ২০২৬ তারিখে ডেইলি সান, দৈনিক দিনকাল ও দৈনিক ইনকিলাব পত্রিকায় প্রকাশিত হয়।

যারা বাংলাদেশ পুলিশে সার্জেন্ট পদে চাকরি করতে ইচ্ছুক তাদের জন্য সার্জেন্ট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ একটি দারুণ সুযোগ! Police Sergeant job circular 2026 এর তথ্য মতে, অনলাইনে আবেদন শুরু হবে ০৮ মার্চ ২০২৬ সকাল ১০:০০ টায় এবং শেষ হবে ০২ এপ্রিল ২০২৬ রাত ১১:৫৯ টায়

পুলিশের সার্জেন্ট নিয়োগ ২০২৬ সার্কুলার এ উল্লেখিত যোগ্যতা সম্পন্ন নারী ও পুরুষ প্রার্থীরা Police Sergeant Teletalk com bd ওয়েবসাইট http://police.teletalk.com.bd এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন।

Police Sergeant Job Circular 2026

বাংলাদেশ পুলিশ সার্জেন্ট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ বা Bangladesh Police Sergeant job circular 2026 এর খালি পদের তথ্য ও গুরুত্বপুর্ন তারিখগুলো এক নজরে দেখে নেয়া যাক-

শূন্যপদের তথ্যঃ

  • পদের ক্যাটাগরিঃ
  • সর্বমোট পদ সংখ্যাঃ ১৮০ জন
ক্রমিক নংপদের নামপদের সংখ্যাবেতন / গ্রেড
সার্জেন্ট১৮০১৬,০০০-৩৮,৬৪০ টাকা (১০ম গ্রেড)

গুরুত্বপূর্ণ তারিখ ও সময়সূচি

  • বিজ্ঞপ্তি জারির তারিখঃ ০৪ মার্চ ২০২৬
  • বিজ্ঞপ্তি প্রকাশের তারিখঃ ০৪ মার্চ ২০২৬
  • আবেদন শুরুর তারিখঃ ০৮ মার্চ ২০২৬ সকাল ১০:০০ টায়
  • আবেদনের শেষ তারিখঃ ০২ এপ্রিল ২০২৬ রাত ১১:৫৯ টায়

আরও পড়ুনঃ Police Constable Job Circular 2026

পুলিশ সার্জেন্ট নিয়োগ ২০২৬ প্রার্থীর বয়স, যোগ্যতা ও অভিজ্ঞতা

  • প্রাথীর বয়সঃ প্রার্থীর বয়স ০২ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে ১৯ হতে ২৭ বছরের মধ্যে হতে হবে। বীর মুক্তিযোদ্ধা/শহিদ মুক্তিযোদ্ধা/ বীরাঙ্গনার সন্তানদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২ বছর;
  • শিক্ষাগত যোগ্যতাঃ  অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম স্নাতক ডিগ্রি প্রাপ্ত হতে হবে।
  • অভিজ্ঞতাঃ মোটর সাইকেল চালনায় দক্ষ হতে হবে এবং কম্পিউটারে দক্ষতা সম্পন্ন হতে হবে।
  • জাতীয়তাঃ প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে।
  • বৈবাহিক অবস্থাঃ প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে (তালাকপ্রাপ্ত/তালাকপ্রাপ্তা গ্রহণযোগ্য নয়) এবং শিক্ষানবিশকাল শেষ না হওয়া পর্যন্ত অবশ্যই অবিবাহিত থাকতে হবে।
  • কোটা পদ্ধতিঃ কোটায় প্রার্থী নিয়োগের ক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন নং ০৫.০০.০০০০.১৭০.১১.০১৪.২৪-১৪১ তারিখ: ০৮ শ্রাবণ ১৪৩১/২৩ জুলাই ২০২৪ অনুসরণ করা হবে।

পুলিশের সার্জেন্ট নিয়োগে প্রার্থীদের শারীরিক মাপ

বিবরণপুরুষ প্রার্থীনারী প্রার্থী
উচ্চতাকমপক্ষে ৫ ফুট ৮ ইঞ্চি বা ১.৭২৭২ মিটারকমপক্ষে ৫ ফুট ৪ ইঞ্চি বা ১.৬২৫৬ মিটার
বুকের মাপবুকের মাপ স্বাভাবিক অবস্থায় কমপক্ষে ৩২ ইঞ্চি বা ০.৮১২৮ মিটার

এবং সম্প্রসারিত অবস্থায় ৩৪ ইঞ্চি বা ০.৮৬৩৬ মিটার

প্রযোজ্য নয়
ওজনবয়স ও উচ্চতার সাথে ওজন অনুমোদিত পরিমাপের হতে হবে
দৃষ্টিশক্তি৬/৬

Police Sergeant নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ সম্পর্কিত সকল তথ্য এক নজরে

বাংলাদেশ পুলিশ সার্জেন্ট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ বা Bangladesh Police Sergeant job circular 2026 এর সকল গুরুত্বপুর্ন তথ্য গুলো টেবিল আকারে নিচে দেয়া হল।

Police Sergeant Job Circular 2026
প্রতিষ্ঠানের নামঃবাংলাদেশ পুলিশ সার্জেন্ট (সার্জেন্ট)

Bangladesh Police Sergeant (Police Sergeant).

জব লোকেশনঃপোস্টিং এর উপর নির্ভর করবে
পদের ক্যাটাগরিঃ
মোট শূন্যপদঃ১৮০ টি পদ।
চাকরির ধরনঃফুল টাইম।
চাকরির ক্যাটাগরিঃসরকারি চাকরি
জেন্ডারঃনারী ও পুরুষ
বয়সসীমাঃপ্রার্থীর বয়স ০২ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে ১৯ হতে ২৭ বছরের মধ্যে হতে হবে
শিক্ষাগত যোগ্যতাঃঅনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম স্নাতক ডিগ্রি প্রাপ্ত
অভিজ্ঞতাঃমোটর সাইকেল চালনায় দক্ষ হতে হবে এবং কম্পিউটারে দক্ষতা সম্পন্ন হতে হবে
জেলাঃসকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন
বেতন / গ্রেডঃ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (১০ম গ্রেড)।
অন্যান্য সুযোগ-সুবিধাঃট্রাফিক ভাতা, বিনামূল্যে পোশাক সামগ্রী, ঝুঁকি ভাতা, চিকিৎসা সুবিধা এবং নিজ ও পরিবারের নির্ধারিত সংখ্যক সদস্যের জন্য প্রাপ্যতা অনুযায়ী স্বল্প মূল্যে পারিবারিক রেশন সামগ্রী।

প্রচলিত নিয়মানুযায়ী উচ্চতর পদে পদোন্নতিপ্রাপ্তিসহ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণের সুযোগ।

আবেদনের ফিঃ৪৮ টাকা
বিজ্ঞপ্তির সোর্সঃডেইলি সান, ০৪ মার্চ ২০২৬
বিজ্ঞপ্তি জারির তারিখঃ০৪ মার্চ ২০২৬
বিজ্ঞপ্তি প্রকাশের তারিখঃ০৪ মার্চ ২০২৬
আবেদন শুরুর তারিখঃ০৮ মার্চ ২০২৬ সকাল ১০:০০ টায়
আবেদনের শেষ তারিখঃ০২ এপ্রিল ২০২৬ রাত ১১:৫৯ টায়
আবেদন পদ্ধতিঃঅনলাইন
নিয়োগকারী প্রতিষ্ঠানের তথ্য
প্রতিষ্ঠানের নামঃবাংলাদেশ পুলিশ সার্জেন্ট (সার্জেন্ট)

Bangladesh Police Sergeant (Police Sergeant).

প্রতিষ্ঠানের ধরনঃসরকারি প্রতিষ্ঠান।
ফোন নম্বরঃ+880-2-223381967, +880-2-223383515.
ফ্যাক্স নম্বরঃ+880-2-9563362, +880-2-9563358.
ইমেইল ঠিকানাঃ[email protected].
প্রধান কার্যালয়ের ঠিকানাঃ6, Phoenix Road, Fulbaria Dhaka – 1000।
অফিসিয়াল ওয়েবসাইটঃwww.police.gov.bd

Police Sergeant Job Circular 2026 PDF / Image

বাংলাদেশ পুলিশ সার্জেন্ট সার্জেন্ট জব সার্কুলার ২০২৬ পিডিএফ অফিসিয়াল ওয়েবসাইট www.police.gov.bd এবং police.teletalk.com.bd থেকে ডাউনলোড করা যাবে। আমরা পুলিশে সার্জেন্ট পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ বা Police Sergeant Job Circular 2026 PDF এর ছবি এখানে যুক্ত করেছি।

Police Sergeant Job Circular 2026

Bangladesh Police Sergeant Job Circular 2026

বাংলাদেশ পুলিশ সার্জেন্ট সার্জেন্ট জব সার্কুলার ২০২৬

বাংলাদেশ পুলিশ সার্জেন্ট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

বিজ্ঞপ্তির সোর্সঃ ডেইলি সান, ৪ মার্চ ২০২৬

অনলাইনে আবেদন শুরুর সময়ঃ ০৮ মার্চ ২০২৬ সকাল ১০:০০ টায়

আবেদনের শেষ সময়ঃ ০২ এপ্রিল ২০২৬ রাত ১১:৫৯ টায়

আবেদনের পদ্ধতিঃ অনলাইন

আবেদনের লিংকঃ police.teletalk.com.bd

 

আরও পড়ুনঃ পুলিশ কনস্টেবল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

Police Sergeant Job Circular 2026 PDF Download


আরও পড়ুন


শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণসহ শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষার জন্য অনলাইনে আবেদনের নিয়মাবলি

প্রথম ধাপ:

১। http://police.teletalk.com.bd লিংকে প্রবেশ করে শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণসহ শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা বা Physical Endurance Test (PET)-এর জন্য আবেদন ফরম পূরণ করতে হবে। উক্ত লিংকে আবেদন ফরম সঠিকভাবে পূরণের লক্ষ্যে সহায়ক ভিডিও টিউটোরিয়াল এবং ফরম পূরণের নির্দেশিকা দেয়া থাকবে। এ ছাড়া উক্ত লিংকের Help অপশন ব্যবহার করে ফরম পূরণের প্রয়োজনীয় সহায়তা নেয়া যাবে;

২। অনলাইনে আবেদনের সময়সীমা ০৮ মার্চ, ২০২৬ খ্রিষ্টাব্দ ১০:০০ ঘটিকা হতে ০২ এপ্রিল, ২০২৬ খ্রিষ্টাব্দ ২৩.৫৯ ঘটিকা পর্যন্ত বহাল থাকবে।
৩।  আবেদন ফরম পূরণ করার অব্যবহিত পরে প্রত্যেক যোগ্য প্রার্থী একটি USER ID পাবে। এ ক্ষেত্রে প্রার্থীকে আবেদন ফরম পূরণের ৪৮ ঘণ্টার মধ্যে যে কোনো টেলিটক প্রি-পেইড মোবাইল নম্বর হতে ৪৮/- (আটচল্লিশ) টাকা (অফেরতযোগ্য) সার্ভিস চার্জ বাবদ জমা দিতে হবে;

৪। অনলাইন আবেদন ফরমে প্রার্থীর স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৮০ Pixel) এবং রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৩০০ Pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে;

৫। আবেদনকারীর পূরণকৃত তথ্য পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে বিধায় অনলাইনে আবেদন ফরম সাবমিট করার পূর্বে সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থীকে শতভাগ নিশ্চিত হতে হবে

৬। প্রার্থীকে অনলাইনে পূরণকৃত আবেদন ফরমের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে ব্যবহারের জন্য সংরক্ষণ করতে হবে;

৭। অনলাইনে আবেদন ফরমের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষা ফি জমা না দেয়া পর্যন্ত অনলাইন আবেদন কোনো অবস্থাতেই গৃহীত হবে না।

দ্বিতীয় ধাপ:

প্রত্যেক প্রার্থীকে তার USER ID ব্যবহার করে কমপক্ষে ৪৮/-(আটচল্লিশ) টাকা ব্যালেন্স রয়েছে এমন যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর হতে দুইটি এসএমএস (SMS) করতে হবে;

প্রথম এসএমএস (SMS): SER<space>USER ID লিখে ১৬২২২ নম্বরে Send করতে হবে;
Example: SER ABCDEF
Reply: “Applicant’s Name”, TK 48/- will be charged as service charge for PET of Sergeant Recruitment Application. Your PIN NUMBER is xxxxxxxxxx (10 digits). To pay fee, type SER<space>YES<space>PIN NUMBER & Send to 16222;

দ্বিতীয় এসএমএস (SMS): SER<space>YES<space>PIN NUMBER লিখে ১৬২২২ নম্বরে Send করতে হবে;
Example: SER YES XXXXXXXXXX
Reply: Congrats! “Applicant’s Name”, Your payment has been completed successfully for the application of PET of Sergeant Recruitment Examination 2026. USER ID is (ABCDEF) and PASSWORD is (xxxxxxxxxx).

বাংলাদেশ পুলিশ সার্জেন্ট নিয়োগ ২০২৬ হেল্পলাইন

১। যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর হতে প্রার্থীগণ নিম্নবর্ণিত এসএমএস (SMS) পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ USER ID এবং PASSWORD পুনরুদ্ধার করতে পারবে;

ক. USER ID জানা থাকলে SER<space>HELP<space>USER<space>USER ID লিখে ১৬২২২ নম্বরে Send করতে হবে;
Example: SER HELP USER ABCDEF

খ. PIN NUMBER জানা থাকলে SER<space>HELP<space>PIN<space>PIN NUMBER লিখে ১৬২২২ নম্বরে Send করতে হবে;
Example: SER HELP PIN xxxxxXXXXX

২। অনলাইনে আবেদন ফরম পূরণের ক্ষেত্রে যে কোনো টেলিটক মোবাইল নম্বর হতে ১২১ নম্বরে কল করে প্রথমে ৮, অতঃপর ১-এ Press করে এজেন্টের মাধ্যমে এবং প্রয়োজনে অন্য যে কোনো অপারেটরের মোবাইল নম্বর হতে ০১৫০০১২১১২১ নম্বরে সরাসরি কল করে সহযোগিতা নেয়া যাবে।

প্রিলিমিনারি স্ক্রিনিং

১। অনলাইনে আবেদনকারী প্রার্থীদের মধ্যে এসএসসি বা সমমান, এইচএসসি বা সমমান, ডিগ্রি বা স্নাতক বা সমমান পরীক্ষার ফলাফল এবং উচ্চতার উপর ভিত্তি করে নির্ধারিত নিয়োগবিধি মোতাবেক প্রিলিমিনারি স্ক্রিনিং করা হবে। স্ক্রিনিং এর মাধ্যমে নির্দিষ্ট সংখ্যক যোগ্য প্রার্থীকে শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণসহ শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা বা Physical Endurance Test (PET)-এর জন্য বাছাই করা হবে;

২। প্রিলিমিনারি স্ক্রিনিং-এ উত্তীর্ন প্রার্থীদের মোবাইল নম্বরে Physical Endurance Test (PET)-এর জন্য নির্ধারিত পরীক্ষাকেন্দ্র, তারিখ ও সময় এসএমএস (SMS)-এর মাধ্যমে পরবর্তীতে অবহিত করা হবে।

শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণসহ শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষার প্রবেশপত্র বা Admit Card সংগ্রহকরণ

১। প্রিলিমিনারি স্ক্রিনিং-এ বাছাইকৃত প্রার্থীদের এসএমএস (SMS)-এ প্রেরিত USER ID এবং PASSWORD ব্যবহার করে http://police.teletalk.com.bd লিংকে প্রবেশকরত USER ID, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও পরীক্ষাকেন্দ্রের নামসহ অন্যান্য তথ্য সংবলিত Admit Card for Physical Endurance Test (PET) ডাউনলোড করে ০২ (দুই) কপি প্রিন্ট করতে হবে;

২। শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণসহ শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষার সময় প্রার্থীদের অবশ্যই প্রবেশপত্রের ০২ (দুই) কপি সঙ্গে আনতে হবে।

শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণসহ শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা

১। প্রার্থীদের নির্ধারিত পরীক্ষাকেন্দ্র, তারিখ ও সময়ে Physical Endurance Test (PET) এর ৭টি ইভেন্ট, যথা-দৌড়, লং জাম্প, হাই জাম্প, পুশ আপ, সিট আপ, ড্র্যাগিং ও রোপ ক্লাইম্বিং-এ অংশগ্রহণ করতে হবে। PET এর সম্পর্কে সম্যক ধারণা প্রদানের লক্ষ্যে YouTube-G Bangladesh Police Official Channel, Bangladesh Police এর Verified Facebook Page এবং Bangladesh Police Website (www.police.gov.bd)-এ Physical Endurance Test সংক্রান্ত একটি “ভিডিও” আপলোড করা হয়েছে;

২। প্রার্থীগণকে শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণসহ শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষায় অংশগ্রহণের জন্য নিম্নবর্ণিত কাগজপত্রসহ উপস্থিত থাকতে হবে-

  1. Admit Card for Physical Endurance Test-এর ০২ (দুই) কপি;
  2. শিক্ষাগত যোগ্যতার সনদপত্র/সাময়িক সনদপত্রের মূল কপি;
  3. সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্রের মূল কপি;
  4. জেলার স্থায়ী বাসিন্দা/জাতীয়তার প্রমাণস্বরূপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/সিটি কর্পোরেশনের মেয়র/পৌরসভার মেয়র/ওয়ার্ড কাউন্সিলর (যা প্রযোজ্য) কর্তৃক প্রদত্ত স্থায়ী নাগরিকত্ব সনদপত্রের মূল কপি;
  5. অনলাইন থেকে ডাউনলোডকৃত প্রার্থীর ইনডেমনিটি ঘোষণাপত্র ও পিতা-মাতা কিংবা আইনানুগ অভিভাবক কর্তৃক প্রদত্ত সম্মতিপত্র;
  6. প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের মূল কপি (যদি প্রার্থীর জাতীয় পরিচয়পত্র না থাকে তাহলে প্রার্থীর পিতা/মাতার জাতীয় পরিচয়পত্রের মূল কপি);
  7. সরকারি গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত ৩ (তিন) কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি;
  8. বীর মুক্তিযোদ্ধা/শহিদ মুক্তিযোদ্ধা/বীরাঙ্গনার সন্তানদের বয়স প্রমার্জনের ক্ষেত্রে মুক্তিযোদ্ধার নাম লাল মুক্তিবার্তায় থাকলে সত্যায়িত অনুলিপি/মুক্তিযোদ্ধার নাম ভারতীয় তালিকায় থাকলে সত্যায়িত অনুলিপি/মুক্তিযোদ্ধার নামে জারীকৃত গেজেটের মূল কপি;
  9. প্রার্থী বীর মুক্তিযোদ্ধা/শহিদ মুক্তিযোদ্ধা/ বীরাঙ্গনার সন্তান হলে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/সিটি কর্পোরেশনের মেয়র/পৌরসভার মেয়র/ওয়ার্ড কাউন্সিলর (যা প্রযোজ্য) কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্রের মূল কপি;
  10. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটার প্রার্থীদের ক্ষেত্রে প্রমানকস্বরুপ তাদের রাজা/ক্ষুদ্র নৃ-গোষ্ঠী প্রধান অথবা জেলা প্রশাসক/উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক প্রদত্ত সনদপত্রের মূলকপি;
  11. শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সুবর্ণ নাগরিক কার্ডের মূলকপি;
  12. তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ক্ষেত্রে জেলা সিভিল সার্জন কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র;
  13. MS Office, Web Browsing এবং Troubleshooting- এর উপর ন্যূনতম ৩ (তিন) সপ্তাহ মেয়াদি কম্পিউটার প্রশিক্ষণের সনদপত্রের মূল কপি;
  14. মোটর সাইকেল ড্রাইভিং লাইসেন্স/ লার্নার কার্ড এর মূল কপি;
  15. সরকারি/আধা-সরকারি/স্বায়ত্তশাসিত সংস্থায় চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে আবশ্যিকভাবে যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্র।

লিখিত ও মনস্তত্ত্বসহ কম্পিউটার দক্ষতা এবং বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষার প্রবেশপত্র বা Admit Card সংগ্রহকরণ

১। শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা বা Physical Endurance Test-এ উত্তীর্ণ প্রার্থীদের এসএমএস (SMS)-এ প্রেরিত USER ID এবং PASSWORD ব্যবহার করে http://police.teletalk.com.bd লিংকে প্রবেশকরত রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও পরীক্ষাকেন্দ্রের নামসহ অন্যান্য তথ্যাদি সংবলিত Admit Card for Sergeant Recruitment Examination, ২০২৬ ডাউনলোডকরত ০১ (এক) কপি প্রিন্ট করতে হবে;

২। লিখিত ও মনস্তত্ত্বসহ কম্পিউটার দক্ষতা এবং বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষার সময় প্রার্থীদের অবশ্যই উক্ত প্রবেশপত্র সঙ্গে আনতে হবে;

৩। লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের পরবর্তীকালে বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষার প্রবেশপত্র প্রদান করা হবে।

লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষা

লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষা নিম্নোক্ত ৩ বিষয়ে সর্বমোট ২৫০ নম্বরে অনুষ্ঠিত হবে-

ক্রমলিখিত পরীক্ষার বিষয়পূর্ণমানসময়
১.ইংরেজি এবং বাংলা রচনা ও কম্পোজিশন১০০৩ ঘন্টা
২.সাধারণ জ্ঞান ও গণিত১০০৩ ঘন্টা
৩.মনস্তত্ত্ব৫০১ ঘন্টা

উক্ত পরীক্ষার সময়সূচি এবং পরীক্ষাকেন্দ্র সম্পর্কীয় তথ্যাদি পরবর্তীতে বাংলাদেশ পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট (http://www.police.gov.bd) সহ প্রার্থীদের মোবাইল নম্বরে এসএমএস (SMS)-এর মাধ্যমে জানানো হবে।


আরও পড়ুন


কম্পিউটার দক্ষতা পরীক্ষা

লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের নির্ধারিত পরীক্ষাকেন্দ্র, তারিখ ও সময়সূচি অনুযায়ী কম্পিউটার দক্ষতা পরীক্ষায় (MS Office, Web Browsing And Troubleshooting) অংশগ্রহণ করতে হবে।

বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষা

১। লিখিত ও মনস্তত্ত্বসহ কম্পিউটার দক্ষতা পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের নির্ধারিত পরীক্ষাকেন্দ্র, তারিখ ও সময়সূচি অনুযায়ী ৫০ নম্বরের বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এ ক্ষেত্রে উত্তীর্ণ প্রার্থীকে USER ID এবং PASSWORD ব্যবহার করে http://police.teletalk.com.bd লিংকে প্রবেশকরত বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ করতে হবে;
২। লিখিত ও মনস্তত্ত্বসহ বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে নিয়োগবিধি মোতাবেক উত্তীর্ণ প্রার্থীদের ফলাফল প্রকাশ করা হবে।

বাংলাদেশ পুলিশের সার্জেন্ট নিয়োগের স্বাস্থ্য পরীক্ষা

লিখিত, মনস্তত্ত্বসহ বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, রাজারবাগ, ঢাকায় নির্ধারিত তারিখ ও সময়ে অনলাইনে পূরণকৃত চিকিৎসার ইতিবৃত্ত ফরম দাখিলপূর্বক স্বাস্থ্য পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। স্বাস্থ্য পরীক্ষা সংক্রান্ত কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, রাজারবাগ, ঢাকার সংশ্লিষ্ট মেডিক্যাল বোর্ড কর্তৃক গৃহীত সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। স্বাস্থ্য পরীক্ষায় ০১ (এক) বার অযোগ্য ঘোষিত হলে পুনরায় স্বাস্থ্য পরীক্ষার কোনো আবেদন বিবেচিত হবে না।

মৌলিক প্রশিক্ষণের জন্য চূড়ান্ত মনোনয়ন

সিলেকশন বোর্ড কর্তৃক সুপারিশকৃত প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য ঘোষণা ও পুলিশ ভেরিফিকেশন সন্তোষজনক বিবেচনান্তে মৌলিক প্রশিক্ষণের জন্য চূড়ান্তভাবে মনোনীত করা হবে।

বাংলাদেশ পুলিশের সার্জেন্ট নিয়োগের মৌলিক প্রশিক্ষণ

সার্জেন্ট হিসেবে নির্বাচিত প্রার্থীদের বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদা, রাজশাহীতে ০১ (এক) বছর মেয়াদি মৌলিক প্রশিক্ষণে অংশগ্রহণ করতে হবে।

পুলিশ সার্জেন্ট চাকরির সুবিধাদি

১। জাতীয় বেতন স্কেল, ২০১৫ অনুযায়ী ১০ম গ্রেড: ১৬,০০০-৩৮,৬৪০/- টাকা তৎসহ অন্যান্য সুবিধাদি;

২। ট্রাফিক ভাতা, বিনামূল্যে পোশাক সামগ্রী, ঝুঁকি ভাতা, চিকিৎসা সুবিধা এবং নিজ ও পরিবারের নির্ধারিত সংখ্যক সদস্যের জন্য প্রাপ্যতা অনুযায়ী স্বল্প মূল্যে পারিবারিক রেশন সামগ্রী;

৩। প্রচলিত নিয়মানুযায়ী উচ্চতর পদে পদোন্নতিপ্রাপ্তিসহ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণের সুযোগ।

সার্জেন্ট নিয়োগ সার্কুলার ২০২৬ এর সাধারণ নির্দেশনাবলি

  1. কর্তৃপক্ষ সার্বিক অবস্থা বিবেচনায় নিয়োগযোগ্য পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধিকরণসহ পরীক্ষার সময়সূচি পরিবর্তনের অধিকার সংরক্ষণ করেন;
  2. শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য বিষয়ে প্রার্থী কর্তৃক প্রদেয় তথ্যাদি সম্পর্কে তদন্তে কিংবা তদন্ত পরবর্তীকালে কোনো বিরূপ প্রতিবেদন পাওয়া গেলে উক্ত প্রার্থীকে প্রশিক্ষণ হতে অব্যাহতি/চাকরিচ্যুত/চাকরি হতে বরখাস্তকরণসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে;
  3. প্রযোজ্য ক্ষেত্রে বীর মুক্তিযোদ্ধা/শহিদ মুক্তিযোদ্ধা/ বীরাঙ্গনার সন্তানদের বয়স প্রমার্জনের ক্ষেত্রে প্রমাণক হিসেবে দাখিলকৃত কাগজপত্র যাচাইঅন্তে সঠিক পাওয়া না গেলে তাদেরকে প্রশিক্ষণ হতে অব্যাহতি/চাকরিচ্যুত/চাকরি হতে বরখাস্তকরণসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা/শহিদ মুক্তিযোদ্ধা/ বীরাঙ্গনার সন্তানদের প্রমাণক হিসেবে দাখিলকৃত দলিলাদি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় হতে একবার জাল/ভুয়া প্রমাণিত হলে তা পুনঃযাচাই এর কোনো আবেদন বিবেচিত হবে না;
  4. ত্রুটিপূর্ণ/অসম্পূর্ণ/বিলম্বে প্রাপ্ত/ভুল কিংবা মিথ্যা তথ্য সম্বলিত আবেদন ফরম বাতিল বলে গণ্য হবে। এ ক্ষেত্রে প্রশিক্ষণের জন্য চূড়ান্তভাবে নির্বাচিত/নিয়োগকৃত/প্রশিক্ষণরত/চাকরিরত অর্থাৎ যে কোনো পর্যায়ে কোনো প্রার্থী কর্তৃক দাখিলকৃত তথ্য মিথ্যা/ভুল/ত্রুটিপূর্ণ/বিলম্বে প্রাপ্ত তথ্যে প্রার্থীর কোনো প্রতারণা প্রমাণিত হলে তাকে নিয়োগের অযোগ্য/বহিষ্কার/চাকরিচ্যুত/বরখাস্তকরণসহ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে;
  5. কোনো প্রার্থী বাংলাদেশ পুলিশ/অন্য কোনো শৃঙ্খলা বাহিনী/কোনো সরকারি চাকরি হতে বহিষ্কৃত/চাকরিচ্যুত/বরখাস্ত হয়ে থাকলে প্রার্থী বর্ণিত পদে আবেদনের অযোগ্য বলে বিবেচিত হবে;
  6. নিয়োগপ্রাপ্ত প্রার্থীগণ কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী বাংলাদেশ পুলিশ বাহিনীর যে কোনো ইউনিটে যে কোনো সময় দায়িত্ব পালন করতে বাধ্য থাকবে;
  7. অনলাইন আবেদন ফরমে প্রার্থী কর্তৃক প্রদত্ত মোবাইল নম্বরে নিয়োগ পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে। এ ক্ষেত্রে প্রার্থীর মোবাইল নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, পরীক্ষা সংশ্লিষ্ট এসএমএস (SMS) পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করতে হবে;
  8. প্রার্থীদের PET, লিখিত, মনস্তত্ত্বসহ বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার ভাতা প্রদান করা হবে না;
  9. কোনো কারণ দর্শানো ব্যতিরেকে কর্তৃপক্ষ যে কোনো প্রার্থীর নিয়োগ/আবেদন ফরম বাতিলের অধিকার সংরক্ষণ করেন। নিয়োগ সংক্রান্ত বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।

আমরা বাংলাদেশ পুলিশ সার্জেন্ট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ (Bangladesh Police Sergeant job circular 2026) সম্পর্কে প্রয়োজনীয় সব তথ্য এখানে তুলে ধরেছি। পুলিশে সার্জেন্ট পদে নিয়োগ ২০২৬ বা Police Sergeant circular 2026 সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব।

আরও সরকারি চাকরির বিজ্ঞপ্তি দেখতে চাইলে আমাদের সরকারি চাকরির খবর ২০২৬ ক্যাটাগরি ভিজিট করুন। এছাড়াও সাম্প্রতিক ব্যাংক জব সার্কুলার ২০২৬প্রাইভেট জব সার্কুলার ২০২৬ এর আপডেটও আমাদের BD Govt Job ওয়েবসাইটে পেয়ে যাবেন।

মন্তব্য করুন