৩৩ পদে সরকারি কর্মচারী হাসপাতালে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ প্রকাশিত! SKH Job Circular 2026

পদের ক্যাটাগরি
১০
মোট পদের সংখ্যা
৩৩
লোড হচ্ছে...
4.5/5 - (10 votes)

সরকারি কর্মচারী হাসপাতাল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ (SKH Job Circular 2026) ১৬ জুন ২০২৬ তারিখে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে এবং এটি অফিশিয়ালভাবে ১৬ জুন ২০২৬ তারিখে জারি করা হয়েছে। যার স্মারক নম্বর: ০৫.৮৭.০০০০.০০০.০১১.১১.০০০৯.২৬-৫৭৭। জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে সরকারি কর্মচারী হাসপাতালের রাজস্বখাতভুক্ত নিম্নোক্ত পদসমূহে অস্থায়ীভাবে সরাসরি নিয়োগের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট থেকে অনলাইনে দরখাস্ত আহবান করা যাচ্ছে।

আকর্ষণীয় এই সরকারি চাকরিতে সর্বমোট ১০টি ক্যাটাগরির পদে মোট ৩৩ জনকে নিয়োগ দেওয়া হবে। এই চাকরিগুলোতে নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। আপনি চাইলে আমাদের সাইটে চলমান অন্যান্য সরকারি চাকরি বা সকল চাকরি-র খবর দেখতে পারেন।

আপনি যদি Sarkari Karmachari Hospital Job Circular 2026-এ আবেদন করতে আগ্রহী হন, তবে আগামী ১৮ জুন ২০২৬ সকাল ১০.০০ টা থেকে ১৪ জুলাই ২০২৬ বিকাল ৪.০০ টা-এর মধ্যে অনলাইনে টেলিটকের মাধ্যমে আপনার আবেদনপত্রটি সফলভাবে সাবমিট করতে হবে। নিচে সরকারি কর্মচারী হাসপাতাল চাকরির বিজ্ঞপ্তির বিস্তারিত বিবরণ, শিক্ষাগত যোগ্যতা এবং আবেদনের সঠিক নিয়মাবলি তুলে ধরা হলো।

এক নজরে সরকারি কর্মচারী হাসপাতাল চাকরি ২০২৬

প্রতিষ্ঠানের নামসরকারি কর্মচারী হাসপাতাল (SKH)
জব লোকেশনঢাকা
পদের ক্যাটাগরি১০ টি
মোট শূন্যপদ৩৩ জন
চাকরির ধরনসরকারি চাকরি
বয়সসীমাসাধারণত ১৮ থেকে ৩২ বছর
শিক্ষাগত যোগ্যতাএসএসসি, এইচএসসি, ডিপ্লোমা এবং স্নাতক পাস
জেলাবাংলাদেশের সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন
বেতন/গ্রেড৮,২৫০ – ৩০,২৩০/- টাকা (গ্রেড-২০ থেকে গ্রেড-১১)
আবেদনের ফি১৬৮/-, ১১২/- এবং ৫৬/- টাকা
বিজ্ঞপ্তির সোর্সঅফিসিয়াল ওয়েবসাইট, ১৬ জুন ২০২৬
বিজ্ঞপ্তি জারির তারিখ১৬ জুন ২০২৬
বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ১৬ জুন ২০২৬
আবেদন শুরুর তারিখ১৮ জুন ২০২৬ সকাল ১০.০০ টা
আবেদনের শেষ তারিখ১৪ জুলাই ২০২৬ বিকাল ৪.০০ টা
আবেদন পদ্ধতিঅনলাইন
(skh.teletalk.com.bd)

প্রতিষ্ঠান পরিচিতি

সরকারি কর্মচারী হাসপাতাল (Government Employees Hospital) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনস্থ একটি হাসপাতাল। এটি সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের এবং সাধারণ নাগরিকদের চিকিৎসা সেবা প্রদানের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত।

অফিশিয়াল ওয়েবসাইটwww.skh.gov.bd
হেড অফিসের ঠিকানাসরকারি কর্মচারী হাসপাতাল, ফুলবাড়ীয়া, ঢাকা-১০০০।
ফোন নাম্বার+৮৮ ০২ ২২৩৩৮৬৭০৮
ইমেইল[email protected], [email protected]

পদের সংক্ষিপ্ত বিবরণ

ক্রমিকপদের নামপদ সংখ্যাবেতনস্কেল/গ্রেড
এ্যানেসথেটিস্ট০২ টি১২,৫০০-৩০,২৩০/- (গ্রেড-১১)
অডিওলজিস্ট০৩ টি১২,৫০০-৩০,২৩০/- (গ্রেড-১১)
অকুপেশনাল থেরাপিস্ট০৪ টি১২,৫০০-৩০,২৩০/- (গ্রেড-১১)
স্পীচ এন্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট০২ টি১২,৫০০-৩০,২৩০/- (গ্রেড-১১)
নিরাপত্তা কর্মকর্তা০১ টি১২,৫০০-৩০,২৩০/- (গ্রেড-১১)
কম্পিউটার অপারেটর০২ টি১১,০০০-২৬,৫৯০/- (গ্রেড-১৩)
ই.পি.আই. টেকনিশিয়ান০৩ টি১০,২০০-২৪,৬৮০/- (গ্রেড-১৪)
হিসাবরক্ষক০১ টি১০,২০০-২৪,৬৮০/- (গ্রেড-১৪)
সহকারী লাইব্রেরীয়ান০১ টি১০,২০০-২৪,৬৮০/- (গ্রেড-১৪)
১০অফিস সহায়ক১৪ টি৮,২৫০-২০,০১০/- (গ্রেড-২০)

পদভিত্তিক শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

১. এ্যানেসথেটিস্ট (০২ টি পদ)

বেতন ও গ্রেড: ১২,৫০০-৩০,২৩০/- (গ্রেড-১১)

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:

  • কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে ডিপ্লোমা ইন নার্সিং ডিগ্রি।
  • বাংলাদেশ নার্সিং কাউন্সিল কর্তৃক নিবন্ধিত।
  • কম্পিউটার MS Office এ কাজ করিবার দক্ষতা।
২. অডিওলজিস্ট (০৩ টি পদ)

বেতন ও গ্রেড: ১২,৫০০-৩০,২৩০/- (গ্রেড-১১)

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:

  • কোন স্বীকৃত ইনষ্টিটিউট হইতে অডিওলজি বিষয়ে অন্যূন ০৩ (তিন) বৎসর মেয়াদি ডিপ্লোমা।
  • কোনো স্বীকৃত হাসপাতালে অডিওলজিস্ট হিসাবে অন্যূন ১ (এক) বৎসরের অভিজ্ঞতা।
৩. অকুপেশনাল থেরাপিস্ট (০৪ টি পদ)

বেতন ও গ্রেড: ১২,৫০০-৩০,২৩০/- (গ্রেড-১১)

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:

  • কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হইতে অকুপেশনাল থেরাপি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রী।
  • কোনো স্বীকৃত হাসপাতালে অকুপেশনাল থেরাপিস্ট হিসাবে অন্যূন ০১ (এক) বৎসরের অভিজ্ঞতা।
  • কম্পিউটার MS Office এ কাজ করিবার দক্ষতা।
৪. স্পীচ এন্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট (০২ টি পদ)

বেতন ও গ্রেড: ১২,৫০০-৩০,২৩০/- (গ্রেড-১১)

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:

  • কোন স্বীকৃত ইনস্টিটিউট হইতে স্পীচ এন্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি বিষয়ে অন্যূন ০৩ (তিন) বৎসর মেয়াদি ডিপ্লোমা ডিগ্রি।
  • কম্পিউটার MS Office এ কাজ করিবার দক্ষতা।
৫. নিরাপত্তা কর্মকর্তা (০১ টি পদ)

বেতন ও গ্রেড: ১২,৫০০-৩০,২৩০/- (গ্রেড-১১)

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:

  • সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট।
৬. কম্পিউটার অপারেটর (০২ টি পদ)

বেতন ও গ্রেড: ১১,০০০-২৬,৫৯০/- (গ্রেড-১৩)

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:

  • কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রী।
  • কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজীতে ৩০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে Standard Aptitude Test এ উত্তীর্ণ হতে হবে।
৭. ই.পি.আই. টেকনিশিয়ান (০৩ টি পদ)

বেতন ও গ্রেড: ১০,২০০-২৪,৬৮০/- (গ্রেড-১৪)

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:

  • কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অন্যূন ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক ডিগ্রি।
  • কোনো স্বীকৃত হাসপাতালে ই.পি.আই. টেকনিশিয়ান হিসাবে অন্যূন ০১ (এক) বৎসরের কাজের অভিজ্ঞতা।
৮. হিসাবরক্ষক (০১ টি পদ)

বেতন ও গ্রেড: ১০,২০০-২৪,৬৮০/- (গ্রেড-১৪)

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:

  • কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ব্যবসা শিক্ষায় অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক ডিগ্রি।
  • কম্পিউটার MS Office এ কাজ করিবার দক্ষতা।
  • সাঁটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলা: ৮০ ও ইংরেজী: ৫০ শব্দ।
  • কম্পিউটার মুদ্রাক্ষর সর্বনিম্ন গতি বাংলা: ৩০ ও ইংরেজী: ২৫ শব্দ।
৯. সহকারী লাইব্রেরীয়ান (০১ টি পদ)

বেতন ও গ্রেড: ১০,২০০-২৪,৬৮০/- (গ্রেড-১৪)

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:

  • কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অন্যূন ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ গ্রন্থাগার বিজ্ঞান বা গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রী; অথবা
  • কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অন্যূন ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রিসহ গ্রন্থাগার বিজ্ঞান বা গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি।
  • কম্পিউটার MS Office এ কাজ করিবার দক্ষতা।
  • কম্পিউটার মুদ্রাক্ষর সর্বনিম্ন গতি বাংলা: ২০ ও ইংরেজী-২০ শব্দ।
১০. অফিস সহায়ক (১৪ টি পদ)

বেতন ও গ্রেড: ৮,২৫০-২০,০১০/- (গ্রেড-২০)

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:

  • কোনো স্বীকৃত বোর্ড হইতে অন্যূন জিপিএ ২.৫০ এ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

আবেদনের বয়সসীমা

সরকারি কর্মচারী হাসপাতাল নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের জন্য প্রার্থীর বয়সসীমা ১ জুন ২০২৬ তারিখে অনূর্ধ্ব ৩২ বছর হতে হবে। তবে, ৫ নং ক্রমিকে উল্লেখিত ‘নিরাপত্তা কর্মকর্তা’ পদের জন্য বয়সসীমা অনূর্ধ্ব ৪৫ বৎসর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য নয়।

জেলার যোগ্যতা

এই Government Employees Hospital Job Circular 2026 নিয়োগ বিজ্ঞপ্তিতে জেলার কোনো নির্দিষ্ট শর্ত বা কোটা উল্লেখ নেই, তাই বাংলাদেশের সকল জেলার যোগ্য প্রার্থীরাই আবেদন করতে পারবেন।

প্রস্তুতি ও এক্সপার্ট টিপস

  • শিক্ষাগত যোগ্যতা সতর্কতা: আবেদনকারীকে তার অর্জিত সর্বশেষ শিক্ষাগত যোগ্যতা আবেদনপত্রে উল্লেখ করতে হবে। অর্জিত শিক্ষাগত যোগ্যতা গোপন রেখে পরবর্তীকালে তা প্রকাশ করে পদোন্নতি বা অন্য কোনো দাবি করলে তা গ্রহণযোগ্য হবে না।
  • বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে: সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় অনাপত্তি (NOC) পত্রের মূলকপি দাখিল করতে হবে।

SKH Job Circular 2026 Images / PDFs

সরকারি কর্মচারী হাসপাতাল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ বা Sarkari Karmachari Hospital Job Circular 2026 PDF-এর অফিশিয়াল ছবি নিচে যুক্ত করা হয়েছে। সংযুক্ত ইমেজে পদের বিবরণ, আবেদনের নিয়মাবলি ও পরীক্ষার ফি প্রদানসহ চাকরির সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য বিস্তারিত দেওয়া আছে। আপনি চাইলে এখান থেকে খুব সহজেই সার্কুলারটি দেখতে বা ডাউনলোড করে নিতে পারেন।

Sarkari Karmachari Hospital SKH Job Circular 2026
সরকারি কর্মচারী হাসপাতাল চাকরি ২০২৬

বিজ্ঞপ্তির সোর্সঃ দ্য ডেইলি স্টার, ১৭ জুন ২০২৬

নিয়োগ বিজ্ঞপ্তির পিডিএফ এর ইমেজ গুলো নিচে দেয়া হল-

SKH Job Circular 2026
Sarkari Karmachari Hospital Job Circular 2026
সরকারি কর্মচারী হাসপাতাল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
Government Employees Hospital Job Circular 2026

বিজ্ঞপ্তির সোর্সঃ অফিসিয়াল ওয়েবসাইট, ১৬ জুন ২০২৬

আবেদন শুরুর সময়ঃ ১৮ জুন ২০২৬ সকাল ১০.০০ টা

আবেদনের শেষ সময়ঃ ১৪ জুলাই ২০২৬ বিকাল ৪.০০ টা

আবেদনের পদ্ধতিঃ অনলাইন

আবেদনের লিংকঃ skh.teletalk.com.bd

লোড হচ্ছে...

অনলাইনে আবেদন করার পদ্ধতি

সরকারি কর্মচারী হাসপাতালের (SKH) এই নিয়োগ বিজ্ঞপ্তিতে শুধুমাত্র অনলাইনে টেলিটকের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার বিস্তারিত পদ্ধতি নিচে ধাপে ধাপে দেওয়া হলো:
প্রথমে টেলিটকের অফিশিয়াল ওয়েবসাইট skh.teletalk.com.bd-এ প্রবেশ করুন।
সেখানে Application Form অপশনে ক্লিক করে আপনি যে পদে আবেদন করতে চান তা নির্বাচন করুন।
সঠিক তথ্য দিয়ে আবেদনপত্রের প্রতিটি ফিল্ড সতর্কতার সাথে পূরণ করুন।
আবেদনপত্রের নির্ধারিত স্থানে আপনার একটি রঙিন ছবি (৩০০ × ৩০০ পিক্সেল, সর্বোচ্চ ১০০ কেবি) এবং একটি স্বাক্ষর (৩০০ × ৮০ পিক্সেল, সর্বোচ্চ ৬০ কেবি) আপলোড করুন।
সবশেষে, তথ্যগুলো আরেকবার চেক করে ফর্ম সাবমিট করুন। সফলভাবে সাবমিট হলে আপনি একটি User ID সহ Applicant’s Copy পাবেন, যা পরবর্তীতে ডাউনলোড করে প্রিন্ট করে সংরক্ষণ করবেন।

আবেদন ফি জমাদান পদ্ধতি (SMS)

অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পর টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে ২ টি এসএমএস করে পরীক্ষার ফি জমা দিতে হবে। পদের ফি এর পরিমাণ নিচে দেওয়া হলো (সার্ভিস চার্জসহ):

  • ১ থেকে ৫ নং পদের জন্য সর্বমোট ১৬৮/- টাকা
  • ৬ থেকে ৯ নং পদের জন্য সর্বমোট ১১২/- টাকা
  • ১০ নং পদের জন্য সর্বমোট ৫৬/- টাকা
  • সকল গ্রেডের ক্ষেত্রে (ক্রমিক ১-১০ পর্যন্ত) অনগ্রসর নাগরিকদের (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের) জন্য সর্বমোট ৫৬/- টাকা

এসএমএস করার নিয়ম:

প্রথম SMS:
SKH <space> User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে।
উদাহরণ: SKH ABCDEF
দ্বিতীয় SMS:
SKH <space> YES <space> PIN Code লিখে Send করতে হবে 16222 নম্বরে।
উদাহরণ: SKH YES 12345678

বি.দ্র: টেলিটক ফি জমার সঠিক SMS কোডের জন্য আবেদনপত্রের Applicant’s Copy-তে দেওয়া নির্দেশনা অনুসরণ করুন।

সাধারণ জিজ্ঞাসা (FAQ)

১. সরকারি কর্মচারী হাসপাতাল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ কবে প্রকাশ করা হয়েছে?

এই বিজ্ঞপ্তিটি ১৬ জুন ২০২৬ তারিখে সরকারি কর্মচারী হাসপাতালের অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

২. আবেদন করার শেষ সময় কবে?

সরকারি কর্মচারী হাসপাতালে অনলাইনে আবেদন করার সর্বশেষ সময় হলো আগামী ১৪ জুলাই ২০২৬ বিকাল ৪.০০ টা পর্যন্ত।

৩. কীভাবে এই চাকরির জন্য আবেদন করতে হবে?

আগ্রহী প্রার্থীদের টেলিটকের জব পোর্টাল (skh.teletalk.com.bd) ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হবে।

প্রবেশপত্র ও পরীক্ষার প্রস্তুতি

প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি skh.teletalk.com.bd অথবা সরকারি কর্মচারী হাসপাতালের ওয়েবসাইট www.skh.gov.bd এ এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS-এর মাধ্যমে (শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানো হবে।

মৌখিক পরীক্ষার প্রয়োজনীয় কাগজপত্র

মৌখিক পরীক্ষার সময় প্রার্থীকে নিম্নবর্ণিত কাগজপত্রের মূল কপি প্রদর্শনপূর্বক প্রতিটির ০১টি করে সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে:

  • প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র (প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতার সনদপত্রসহ)।
  • ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/প্রশাসক, পৌরসভা এবং সিটি কর্পোরেশনের মেয়র/প্রশাসক অথবা ক্যান্টনমেন্ট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র।
  • নিরাপত্তা কর্মকর্তা পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদেরকে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সময় বাংলাদেশ সেনাবাহিনীতে সার্জেন্ট পদ হতে অবসর গ্রহণের প্রমাণক।
  • কোটা দাবির সমর্থনে প্রার্থীকে সর্বশেষ নীতিমালা অনুযায়ী যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ/প্রমাণপত্রের সত্যায়িত ছায়ালিপি।
  • প্রথম শ্রেণির (নবম গ্রেড এবং তদূর্ধ্ব গেজেটেড কর্মকর্তা) কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র।
  • জাতীয় পরিচয়পত্র/জন্মসনদ (প্রযোজ্য ক্ষেত্রে)-এর সত্যায়িত অনুলিপি।
  • Online- এ পূরণকৃত আবেদন পত্রের কপি (Applicant’s Copy)।

আমরা সরকারি কর্মচারী হাসপাতাল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ (SKH Job Circular 2026) সম্পর্কিত প্রয়োজনীয় সব তথ্য এখানে তুলে ধরেছি। এ বিষয়ে কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করতে পারেন। নিয়মিত সরকারি ও বেসরকারি চাকরির আপডেট পেতে আমাদের সরকারি চাকরির খবর ক্যাটাগরিটি ভিজিট করুন।

Leave a Comment