খাদ্য মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ (MOFOOD Job Circular 2026) অফিশিয়াল ওয়েবসাইট-এ প্রকাশ করা হয়েছে। যার স্মারক নম্বর: ১৩.০০.০০০০.০০০.০১৩.১১.০০০১.২৬.৫২। সম্প্রতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্য মন্ত্রণালয়ে নতুন জনবল নিয়োগ দেওয়া হবে।
নতুন এই Ministry of Food Job Circular 2026 অনুযায়ী, সর্বমোট ০৩টি ক্যাটাগরির পদে মোট ১৮ জনকে (আকর্ষণীয় এই নিয়োগে) অস্থায়ী রাজস্ব খাতে নিয়োগ দেওয়া হবে। এই সরকারি চাকরিগুলোতে যোগ্যতাসম্পন্ন বাংলাদেশের যেকোনো প্রকৃত নাগরিক আবেদন করতে পারবেন। আপনি চাইলে আমাদের সাইটে চলমান অন্যান্য সরকারি চাকরি বা সকল চাকরি-র খবর দেখতে পারেন।
আপনি যদি খাদ্য মন্ত্রণালয়ে চাকরির বিজ্ঞপ্তি ২০২৬-এ আবেদন করতে আগ্রহী হন, তবে বিজ্ঞপ্তি অনুসারে আগামী ০৪ জুন ২০২৬ সকাল ১০:০০ টা থেকে ২৮ জুন ২০২৬ বিকাল ৫:০০ টা-এর মধ্যে অনলাইনে টেলিটকের মাধ্যমে আপনার আবেদনপত্রটি সফলভাবে সাবমিট করতে হবে। নিচে খাদ্য মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত বিবরণ, শিক্ষাগত যোগ্যতা এবং আবেদনের সঠিক নিয়মাবলি তুলে ধরা হলো।
প্রতিষ্ঠান পরিচিতি
খাদ্য মন্ত্রণালয় (Ministry of Food – MOFOOD) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়। দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং নিরাপদ খাদ্যের সরবরাহ ব্যবস্থা শক্তিশালী করার লক্ষ্যে এই মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে।
| অফিশিয়াল ওয়েবসাইট | www.mofood.gov.bd |
|---|---|
| হেড অফিসের ঠিকানা | খাদ্য মন্ত্রণালয়, ভবন: ৪, কক্ষ: ২১৪, বাংলাদেশ সচিবালয়, ঢাকা। |
| ফোন নাম্বার | +৮৮০২৫৫১০০০৮৮ (অফিস) |
| ফ্যাক্স নাম্বার | +৮৮০২৯৫১৪৬৭৮ |
| ইমেইল | [email protected] |
এক নজরে খাদ্য মন্ত্রণালয় চাকরি ২০২৬
| প্রতিষ্ঠানের নাম | খাদ্য মন্ত্রণালয় (MOFOOD) |
|---|---|
| জব লোকেশন | পোস্টিং এর উপর নির্ভর করবে |
| পদের ক্যাটাগরি | ০৩ টি |
| মোট শূন্যপদ | ১৮ জন |
| চাকরির ধরন | সরকারি চাকরি |
| বয়সসীমা | সর্বোচ্চ ১৮ হতে ৩২ বছর (কোটা অনুযায়ী ভিন্ন) |
| শিক্ষাগত যোগ্যতা | এসএসসি থেকে স্নাতক ডিগ্রি |
| জেলা | সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন |
| বেতন/গ্রেড | জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী |
| আবেদনের ফি | ৫৬/- ও ১১২/- টাকা |
| বিজ্ঞপ্তির সোর্স | অফিশিয়াল ওয়েবসাইট |
| বিজ্ঞপ্তি জারির তারিখ | ২৪ মে ২০২৬ |
| বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ | ২৪ মে ২০২৬ |
| আবেদন শুরুর তারিখ | ০৪ জুন ২০২৬ সকাল ১০:০০ টা |
| আবেদনের শেষ তারিখ | ২৮ জুন ২০২৬ বিকাল ৫:০০ টা |
| আবেদন পদ্ধতি | অনলাইন (mofood.teletalk.com.bd) |
পদের সংক্ষিপ্ত বিবরণ
| ক্রমিক | পদের নাম | পদ সংখ্যা | বেতনস্কেল/গ্রেড |
|---|---|---|---|
| ১ | সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর | ০২ টি | ১১,০০০-২৬,৫৯০/- (গ্রেড-১৩) |
| ২ | অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক | ০১ টি | ৯,৩০০-২২,৪৯০/- (গ্রেড-১৬) |
| ৩ | অফিস সহায়ক | ১৫ টি | ৮,২৫০-২০,০১০/- (গ্রেড-২০) |
পদভিত্তিক শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
১. সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
০২ টি পদ
বেতনস্কেল
গ্রেড
- কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রী।
- কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত এবং কম্পিউটারে Word Processing সহ ই-মেইল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।
- সাঁটলিপিতে গতি প্রতি মিনিটে ইংরেজিতে সর্বনিম্ন ৭০ এবং বাংলায় সর্বনিম্ন ৪৫ শব্দ।
- কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে ইংরেজিতে সর্বনিম্ন ৩০ এবং বাংলায় সর্বনিম্ন ২৫ শব্দ।
২. অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
০১ টি পদ
বেতনস্কেল
গ্রেড
- কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
- কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত এবং কম্পিউটারে Word Processing সহ ই-মেইল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।
- কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে ইংরেজিতে সর্বনিম্ন ২০ এবং বাংলায় সর্বনিম্ন ২০ শব্দ।
৩. অফিস সহায়ক
১৫ টি পদ
বেতনস্কেল
গ্রেড
- কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
আবেদনের বয়সসীমা
সকল পদের প্রার্থীর ক্ষেত্রেই ০১ জুন ২০২৬ খ্রি. তারিখে প্রার্থীর বয়সসীমা ১৮-৩২ বছর হতে হবে। তবে, ১ ও ২ নং পদের বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
আপনার বর্তমান বয়স কত এবং আপনি এই চাকরির জন্য যোগ্য কিনা, তা সহজেই হিসাব করতে আমাদের বয়স ক্যালকুলেটর ব্যবহার করতে পারেন।
জেলার যোগ্যতা
বাংলাদেশের সকল জেলার যোগ্য প্রার্থীরাই আবেদন করতে পারবেন।
প্রস্তুতি ও এক্সপার্ট টিপস
- টাইপিং স্পিড: সাঁট-মুদ্রাক্ষরিক এবং অফিস সহকারী পদের জন্য টাইপিং দক্ষতা আবশ্যক। তাই এখন থেকেই প্রতিদিন বাংলা ও ইংরেজি টাইপিং প্র্যাকটিস করুন।
- ফি জমাদান: অনলাইনে আবেদন সাবমিট করার ঠিক পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যেই টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে এসএমএস করে পরীক্ষার ফি জমা দিতে হবে। ফি জমা না দিলে আবেদন সম্পূর্ণ বাতিল বলে গণ্য হবে।
- মৌখিক পরীক্ষার প্রস্তুতি: ভাইভাতে খাদ্য মন্ত্রণালয়, বর্তমান খাদ্য পরিস্থিতি এবং আপনার নিজ জেলা সম্পর্কে প্রশ্ন করা হতে পারে, সে অনুযায়ী প্রস্তুতি নিন।
MOFOOD Job Circular 2026 Image / PDF
খাদ্য মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ বা MOFOOD Job Circular 2026 PDF এর অফিশিয়াল ছবি নিচে যুক্ত করা হয়েছে। সংযুক্ত ইমেজে পদের বিবরণ, আবেদনের নিয়মাবলি ও পরীক্ষার ফি প্রদানসহ চাকরির সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য বিস্তারিত দেওয়া আছে। আপনি চাইলে এখান থেকে খুব সহজেই সার্কুলারটি দেখতে বা ডাউনলোড করে নিতে পারেন।




বিজ্ঞপ্তির সোর্সঃ অফিশিয়াল ওয়েবসাইট, ২৪ মে ২০২৬
অনলাইনে আবেদন শুরু সময়ঃ ০৪ জুন ২০২৬ সকাল ১০:০০ টা
আবেদনের শেষ সময়ঃ ২৮ জুন ২০২৬ বিকাল ৫:০০ টা
আবেদনের পদ্ধতিঃ অনলাইন
আবেদনের লিংকঃ mofood.teletalk.com.bd
MOFOOD Job Circular 2026 PDF Download
অনলাইনে আবেদন করার পদ্ধতি
খাদ্য মন্ত্রণালয়ের এই চাকরির জন্য প্রার্থীদের টেলিটকের ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করার সঠিক নিয়মাবলি নিচে দেওয়া হলো:
আবেদন ফি জমাদান পদ্ধতি (SMS)
অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে ২ টি এসএমএস করে পরীক্ষার ফি জমা দিতে হবে। ফি এর পরিমাণ:
- ১ ও ২ নং পদের জন্য: ১১২/- (একশত বারো) টাকা।
- ৩ নং পদের জন্য: ৫৬/- (ছাপ্পান্ন) টাকা।
এসএমএস করার নিয়ম:
সাধারণ জিজ্ঞাসা (FAQ)
১. খাদ্য মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ কবে প্রকাশ করা হয়েছে?
এই বিজ্ঞপ্তিটি ২৪ মে ২০২৬ তারিখে কর্তৃপক্ষের অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
২. আবেদন করার শেষ সময় কবে?
খাদ্য মন্ত্রণালয়ে অনলাইনে আবেদন করার সর্বশেষ সময় হলো আগামী ২৮ জুন ২০২৬ বিকাল ৫:০০ টা পর্যন্ত।
৩. কীভাবে এই চাকরির জন্য আবেদন করতে হবে?
আগ্রহী প্রার্থীদের টেলিটকের জব পোর্টাল (mofood.teletalk.com.bd) ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হবে।
প্রবেশপত্র ও পরীক্ষার প্রস্তুতি
প্রাথমিকভাবে যোগ্য প্রার্থীদের প্রবেশপত্র ডাউনলোডের বিষয়টি পরবর্তীতে প্রার্থীর মোবাইল নম্বরে এসএমএস-এর মাধ্যমে জানানো হবে। এছাড়া পরীক্ষার তারিখ, সময় এবং কেন্দ্র সম্পর্কিত যেকোনো আপডেট খাদ্য মন্ত্রণালয়ের অফিশিয়াল ওয়েবসাইটে (www.mofood.gov.bd) পাওয়া যাবে।
মৌখিক পরীক্ষার প্রয়োজনীয় কাগজপত্র
লিখিত ও ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার দিন নিচে উল্লেখিত কাগজপত্রগুলো সাথে আনতে হবে:
- সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র।
- সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বা পৌরসভার মেয়র কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র।
- জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধনের কপি।
- প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক চারিত্রিক সনদপত্র।
- Applicant’s Copy-এর প্রিন্ট করা কপি।
আমরা খাদ্য মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ (MOFOOD Job Circular 2026) সম্পর্কিত প্রয়োজনীয় সব তথ্য এখানে তুলে ধরেছি। এ বিষয়ে কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করতে পারেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। নিয়মিত এ ধরনের আরো আপডেট পেতে আমাদের সরকারি চাকরির খবর ক্যাটাগরিটি ভিজিট করুন।