২০ পদে বিয়াম ফাউন্ডেশনে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ প্রকাশিত! BIAM Foundation Job Circular 2026

পদের ক্যাটাগরি
১৩
মোট পদের সংখ্যা
২০
লোড হচ্ছে...
4.5/5 - (8 votes)

বিয়াম ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ (BIAM Foundation Job Circular 2026) ২১ জুন ২০২৬ তারিখে তাদের অফিশিয়াল ওয়েবসাইট (biam.gov.bd)-এ প্রকাশ করা হয়েছে এবং এটি অফিশিয়ালভাবে ১৮ জুন ২০২৬ তারিখে জারি করা হয়েছে। যার স্মারক নম্বর: ০৫.০৫,০০০০,০০০.০০২.১১.০০০৩.২৬.৫৯০। বাংলাদেশ ইনস্টিটিউট অব এ্যাডমিনিস্ট্রেশন এ্যান্ড ম্যানেজমেন্ট (বিয়াম) ফাউন্ডেশন, ঢাকা ও বিয়াম ফাউন্ডেশন আঞ্চলিক কেন্দ্র, কক্সবাজার-এর নিম্নবর্ণিত পদসমূহে জনবল নিয়োগের নিমিত্ত প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহবান করা যাচ্ছে।

আকর্ষণীয় এই চাকরিতে সর্বমোট ১৩টি ক্যাটাগরির পদে মোট ২০ জনকে নিয়োগ দেওয়া হবে। এই চাকরিগুলোতে নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। আপনি চাইলে আমাদের সাইটে চলমান অন্যান্য সরকারি চাকরি বা সকল চাকরি-র খবর দেখতে পারেন।

আপনি যদি Bangladesh Institute of Administration and Management (BIAM) Foundation Job Circular 2026-এ আবেদন করতে আগ্রহী হন, তবে আগামী ১২ জুলাই ২০২৬ তারিখের মধ্যে ডাকযোগে আপনার আবেদনপত্রটি নির্ধারিত ঠিকানায় পৌঁছাতে হবে। নিচে বিয়াম ফাউন্ডেশন ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর বিস্তারিত বিবরণ, শিক্ষাগত যোগ্যতা এবং বিয়াম ফাউন্ডেশন চাকরির বিজ্ঞপ্তি ২০২৬-এর আবেদনের সঠিক নিয়মাবলি তুলে ধরা হলো।

এক নজরে বিয়াম ফাউন্ডেশন চাকরি ২০২৬

প্রতিষ্ঠানের নামবাংলাদেশ ইনস্টিটিউট অব এ্যাডমিনিস্ট্রেশন এ্যান্ড ম্যানেজমেন্ট (বিয়াম) ফাউন্ডেশন
জব লোকেশনবিয়াম ফাউন্ডেশন, ঢাকা ও আঞ্চলিক কেন্দ্র, কক্সবাজার
পদের ক্যাটাগরি১৩ টি
মোট শূন্যপদ২০ জন
চাকরির ধরনসরকারি চাকরি (ফাউন্ডেশন)
বয়সসীমা১৮ হতে ৩২ বছর
শিক্ষাগত যোগ্যতাঅষ্টম শ্রেণি, এসএসসি, এইচএসসি, স্নাতক এবং স্নাতকোত্তর পাস
জেলাবাংলাদেশের সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন
বেতন/গ্রেড৮,২৫০ – ৫৩,০৬০/- টাকা (গ্রেড-২০ থেকে গ্রেড-৯)
আবেদনের ফি২০০/-, ১০০/- এবং ৫০/- টাকা
বিজ্ঞপ্তির সোর্সঅফিসিয়াল ওয়েবসাইট, ২১ জুন ২০২৬
বিজ্ঞপ্তি জারির তারিখ১৮ জুন ২০২৬
বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ২১ জুন ২০২৬
আবেদনের শেষ তারিখ১২ জুলাই ২০২৬
আবেদন পদ্ধতিডাকযোগে (Offline)

প্রতিষ্ঠান পরিচিতি

বাংলাদেশ ইনস্টিটিউট অব এ্যাডমিনিস্ট্রেশন এ্যান্ড ম্যানেজমেন্ট (BIAM – বিয়াম) ফাউন্ডেশন হলো বাংলাদেশ সরকারের একটি অন্যতম শীর্ষস্থানীয় প্রশিক্ষণ ও গবেষণা প্রতিষ্ঠান। এটি সরকারি ও বেসরকারি কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধিতে বিভিন্ন প্রশিক্ষণ কোর্স পরিচালনা করে থাকে।

অফিশিয়াল ওয়েবসাইটbiam.gov.bd
হেড অফিসের ঠিকানা৬৩, নিউ ইস্কাটন, ঢাকা-১২১৭।
ফোন নাম্বার৪১০৩০৮৪৫, ৪১০৩০৮৪১

পদের সংক্ষিপ্ত বিবরণ

ক্রমিকপদের নামপদ সংখ্যাবেতনস্কেল/গ্রেড
পিএস টু ডিজি০১ টি২২,০০০-৫৩,০৬০/- (গ্রেড-০৯)
হোস্টেল ম্যানেজার০১ টি২২,০০০-৫৩,০৬০/- (গ্রেড-০৯)
প্রশাসনিক কর্মকর্তা০১ টি১৬,০০০-৩৮,৬৪০/- (গ্রেড-১০)
কম্পিউটার অপারেটর০৮ টি১১,০০০-২৬,৫৯০/- (গ্রেড-১৩)
ক্যান্টিন সুপারভাইজার০১ টি১০,২০০-২৪,৬৮০/- (গ্রেড-১৪)
হিসাবরক্ষক০১ টি১০,২০০-২৪,৬৮০/- (গ্রেড-১৪)
ক্যাশিয়ার০১ টি১০,২০০-২৪,৬৮০/- (গ্রেড-১৪)
ফটোগ্রাফার০১ টি৯,৭০০-২৩,৪৯০/- (গ্রেড-১৫)
ক্লিনিং সুপারভাইজার০১ টি৯,৩০০-২২,৪৯০/- (গ্রেড-১৬)
১০ভিডিও ক্যামেরা অপারেটর সহকারী০১ টি৮,৮০০-২১,৩১০/- (গ্রেড-১৮)
১১পিএবিএক্স অপারেটর০১ টি৮,৮০০-২১,৩১০/- (গ্রেড-১৮)
১২মালি০১ টি৮,২৫০-২০,০১০/- (গ্রেড-২০)
১৩কেয়ারটেকার (আঞ্চলিক কেন্দ্র, কক্সবাজার)০১ টি১১,০০০-২৬,৫৯০/- (গ্রেড-১৩)

পদভিত্তিক শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

১. পিএস টু ডিজি (০১ টি পদ)

বেতন ও গ্রেড: ২২,০০০-৫৩,০৬০/- (গ্রেড-০৯)

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:

  • যে কোন বিষয়ে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ২য় শ্রেণির স্নাতক (সম্মান) সহ স্নাতকোত্তর ডিগ্রি।
২. হোস্টেল ম্যানেজার (০১ টি পদ)

বেতন ও গ্রেড: ২২,০০০-৫৩,০৬০/- (গ্রেড-০৯)

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:

  • যে কোন বিষয়ে ২য় শ্রেণির স্নাতক (সম্মান) সহ স্নাতকোত্তর ডিগ্রি এবং হোস্টেল ম্যানেজমেন্ট কাজে ০২ (দুই) বৎসরের অভিজ্ঞতা অথবা ০৪ (চার) বৎসরের অভিজ্ঞতাসহ স্নাতক পাশ।
৩. প্রশাসনিক কর্মকর্তা (০১ টি পদ)

বেতন ও গ্রেড: ১৬,০০০-৩৮,৬৪০/- (গ্রেড-১০)

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:

  • যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে যে কোন বিষয়ে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি অথবা ২য় শ্রেণির স্নাতক বা সমমানের ডিগ্রি।
৪. কম্পিউটার অপারেটর (০৮ টি পদ)

বেতন ও গ্রেড: ১১,০০০-২৬,৫৯০/- (গ্রেড-১৩)

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:

  • সরকারি প্রতিষ্ঠানের কম্পিউটার পারসোনেল নিয়োগ বিধিমালা ২০১৯ এর তফসিল-১ এর ক্রমিক নং ১৮ অনুযায়ী।
৫. ক্যান্টিন সুপারভাইজার (০১ টি পদ)

বেতন ও গ্রেড: ১০,২০০-২৪,৬৮০/- (গ্রেড-১৪)

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:

  • যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে যে কোন বিষয়ে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি অথবা ক্যান্টিন পরিচালনায় ন্যূনতম ০২ (দুই) বৎসরের অভিজ্ঞতাসহ স্নাতক পাশ।
৬. হিসাবরক্ষক (০১ টি পদ)

বেতন ও গ্রেড: ১০,২০০-২৪,৬৮০/- (গ্রেড-১৪)

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:

  • কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বানিজ্যে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি অথবা ২য় শ্রেণির স্নাতক বা সমমানের ডিগ্রি।
৭. ক্যাশিয়ার (০১ টি পদ)

বেতন ও গ্রেড: ১০,২০০-২৪,৬৮০/- (গ্রেড-১৪)

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:

  • কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমমানের ডিগ্রিসহ ০৩ (তিন) বৎসরের কাজের বাস্তব অভিজ্ঞতা।
৮. ফটোগ্রাফার (০১ টি পদ)

বেতন ও গ্রেড: ৯,৭০০-২৩,৪৯০/- (গ্রেড-১৫)

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:

  • এইচএসসি পাশ এবং ফটোগ্রাফিতে সার্টিফিকেটপ্রাপ্ত অথবা এসএসসি পাশসহ ফটোগ্রাফি কাজে ০২ (দুই) বৎসরের অভিজ্ঞতা।
৯. ক্লিনিং সুপারভাইজার (০১ টি পদ)

বেতন ও গ্রেড: ৯,৩০০-২২,৪৯০/- (গ্রেড-১৬)

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:

  • কোন স্বীকৃত শিক্ষা বোর্ড হইতে এইচএসসি/সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ ০২ (দুই) বৎসরের অভিজ্ঞতা।
১০. ভিডিও ক্যামেরা অপারেটর সহকারী (০১ টি পদ)

বেতন ও গ্রেড: ৮,৮০০-২১,৩১০/- (গ্রেড-১৮)

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:

  • এসএসসি পাশসহ ভিডিও ক্যামেরা পরিচালনায় দক্ষতা।
১১. পিএবিএক্স অপারেটর (০১ টি পদ)

বেতন ও গ্রেড: ৮,৮০০-২১,৩১০/- (গ্রেড-১৮)

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:

  • ন্যূনতম এইচএসসি পাশ ও সংশ্লিষ্ট কাজে ০২ (দুই) বৎসরের অভিজ্ঞতা অথবা এসএসসি পাশ ও ০৪ (চার) বৎসরের অভিজ্ঞতা।
১২. মালি (০১ টি পদ)

বেতন ও গ্রেড: ৮,২৫০-২০,০১০/- (গ্রেড-২০)

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:

  • অষ্টম শ্রেণি পাশ ও ০২ (দুই) বৎসরের অভিজ্ঞতা।
১৩. কেয়ারটেকার (০১ টি পদ)

কর্মস্থল: বিয়াম ফাউন্ডেশন আঞ্চলিক কেন্দ্র, কক্সবাজার
বেতন ও গ্রেড: ১১,০০০-২৬,৫৯০/- (গ্রেড-১৩)

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:

  • যে কোন বিশ্ববিদ্যালয় হইতে যে কোন বিষয়ে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি অথবা ০৪ (চার) বৎসরের অভিজ্ঞতাসহ স্নাতক পাশ।

আবেদনের বয়সসীমা

বিয়াম ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের জন্য প্রার্থীর বয়স ৩০ জুন ২০২৬ খ্রি. তারিখে ১৮ হতে ৩২ বৎসরের মধ্যে হতে হবে।

জেলার যোগ্যতা

এই নিয়োগ বিজ্ঞপ্তিতে জেলার কোনো নির্দিষ্ট শর্ত বা কোটা উল্লেখ নেই, তাই বাংলাদেশের সকল জেলার যোগ্য প্রার্থীরাই আবেদন করতে পারবেন।

প্রস্তুতি ও এক্সপার্ট টিপস

  • খামের উপর নির্দেশিকা: আবেদনপত্র প্রেরণের খামের ওপর পদের নাম ও নিজ জেলা অবশ্যই সুস্পষ্টভাবে উল্লেখ করতে হবে।
  • ফেরৎ খাম: ডাক টিকেট যুক্ত একটি ফেরৎ খাম আবেদন পত্রের সাথে অবশ্যই সংযুক্ত করতে হবে, অন্যথায় আবেদন বাতিল হতে পারে।
  • চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে: সরকারি, আধা-সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।

BIAM Job Circular 2026 Images / PDFs

বিয়াম ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ বা BIAM Job Circular 2026 PDF-এর অফিশিয়াল ছবি নিচে যুক্ত করা হয়েছে। সংযুক্ত ইমেজে পদের বিবরণ, আবেদনের নিয়মাবলি ও আবেদন ফি প্রদানসহ চাকরির সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য বিস্তারিত দেওয়া আছে। আপনি চাইলে এখান থেকে খুব সহজেই সার্কুলারটি দেখতে বা ডাউনলোড করে নিতে পারেন।

বিয়াম ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ বা BIAM Job Circular 2026
BIAM Foundation Job Circular 2026

বিজ্ঞপ্তির সোর্সঃ অফিসিয়াল ওয়েবসাইট, ২১ জুন ২০২৬

আবেদনের মাধ্যমঃ ডাকযোগে (Offline)

আবেদনের শেষ সময়ঃ ১২ জুলাই ২০২৬

আবেদনপত্র প্রেরণের ঠিকানাঃ মহাপরিচালক, বিয়াম ফাউন্ডেশন, ৬৩, নিউ ইস্কাটন, ঢাকা-১২১৭

লোড হচ্ছে...

আবেদন করার পদ্ধতি

বিয়াম ফাউন্ডেশন-এর এই নিয়োগ বিজ্ঞপ্তিতে শুধুমাত্র ডাকযোগে (Offline) আবেদন করতে হবে। আবেদন করার বিস্তারিত পদ্ধতি নিচে ধাপে ধাপে দেওয়া হলো:
প্রথমে একটি সাদা কাগজে বা নির্ধারিত ফরমে আবেদনপত্র প্রস্তুত করুন।
আবেদনপত্রে প্রার্থীর (১) নাম (২) পিতার নাম (৩) মাতার নাম (৪) স্থায়ী ঠিকানা (৫) বর্তমান ঠিকানা (৬) নিজ জেলা (৭) জন্ম তারিখ (৮) শিক্ষাগত যোগ্যতা (৯) ধর্ম (১০) জাতীয়তা (১১) বৈবাহিক অবস্থা (১২) মোবাইল নম্বর (১৩) অভিজ্ঞতা ইত্যাদি উল্লেখ করতে হবে।
আবেদনপত্রের সাথে শিক্ষাগত যোগ্যতার সকল সার্টিফিকেটের সত্যায়িত কপি, নাগরিকত্ব সনদ, এবং সম্প্রতি তোলা ০২ (দুই) কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি সংযুক্ত করুন।
মহাপরিচালক, বিয়াম ফাউন্ডেশন, ঢাকা বরাবর পদের গ্রেড অনুযায়ী নির্ধারিত ফি এর অফেরতযোগ্য ব্যাংক ড্রাফট সংযুক্ত করুন।
সবশেষে, একটি খামে ভরে আগামী ১২/০৭/২০২৬ খ্রি. তারিখের মধ্যে মহাপরিচালক, বিয়াম ফাউন্ডেশন, ৬৩, নিউ ইস্কাটন, ঢাকা-১২১৭ বরাবর ডাকযোগে প্রেরণ করুন।

আবেদন ফি প্রদান পদ্ধতি

মহাপরিচালক, বিয়াম ফাউন্ডেশন, ঢাকা বরাবর ব্যাংক ড্রাফটের মাধ্যমে আবেদন ফি জমা দিতে হবে। পদের গ্রেড অনুযায়ী ফি-এর পরিমাণ নিচে দেওয়া হলো:

  • ৯ম ও তদূর্ধ্ব গ্রেড (নন-ক্যাডার) এবং ১০ম গ্রেডের পদের জন্য ২০০ টাকা
  • ১৩তম থেকে ১৬তম গ্রেডের পদের জন্য ১০০ টাকা
  • ১৭তম থেকে ২০তম গ্রেডের পদের জন্য ৫০ টাকা
  • সকল গ্রেডের পদের ক্ষেত্রে অনগ্রসর নাগরিকদের জন্য ৫০ টাকা

সাধারণ জিজ্ঞাসা (FAQ)

১. বিয়াম ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ কবে প্রকাশ করা হয়েছে?

এই বিজ্ঞপ্তিটি ২১ জুন ২০২৬ তারিখে বিয়াম ফাউন্ডেশনের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

২. আবেদন করার শেষ সময় কবে?

ডাকযোগে আবেদনপত্র পৌঁছানোর সর্বশেষ তারিখ হলো আগামী ১২ জুলাই ২০২৬ খ্রি.

৩. কীভাবে এই চাকরির জন্য আবেদন করতে হবে?

আগ্রহী প্রার্থীদের বিজ্ঞপ্তিতে উল্লেখিত শর্তাবলি মেনে ডাকযোগে আবেদনপত্র (Offline) প্রেরণ করতে হবে।

পরীক্ষার প্রস্তুতি

যোগ্য প্রার্থীদের লিখিত/ব্যবহারিক পরীক্ষা/সাক্ষাৎকারের জন্য পত্র দ্বারা পরবর্তীতে জানানো হবে। এই পরীক্ষার জন্য কোনো টি এ/ ডি এ প্রদান করা হবে না।

আমরা বিয়াম ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ (BIAM Foundation Job Circular 2026) সম্পর্কিত প্রয়োজনীয় সব তথ্য এখানে তুলে ধরেছি। এ বিষয়ে কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করতে পারেন। নিয়মিত সরকারি ও বেসরকারি চাকরির আপডেট পেতে আমাদের সরকারি চাকরির খবর ক্যাটাগরিটি ভিজিট করুন।

Leave a Comment