বি-আর পাওয়ারজেন লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ (BRPGEN Job Circular 2026) ১৮ জুন ২০২৬ তারিখে দ্য ডেইলি স্টার পত্রিকায় প্রকাশ করা হয়েছে এবং এটি অফিশিয়ালভাবে ১৭ জুন ২০২৬ তারিখে জারি করা হয়েছে। যার স্মারক নম্বর: ২৭.৩১.০০০০.০০০.০০৫.২৩.০০১৫.২৬.১৬২। বি-আর পাওয়ারজেন লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ অনুযায়ী এই সরকারি বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানে নিম্নবর্ণিত পদসমূহে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে যোগ্যতাসম্পন্ন প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট থেকে অনলাইনে দরখাস্ত আহবান করা যাচ্ছে।
আকর্ষণীয় এই সরকারি চাকরিতে সর্বমোট ১৪টি ক্যাটাগরির পদে মোট ৩১ জনকে নিয়োগ দেওয়া হবে। এই চাকরিগুলোতে নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। আপনি চাইলে আমাদের সাইটে চলমান অন্যান্য সরকারি চাকরি বা সকল চাকরি-র খবর দেখতে পারেন।
আপনি যদি B-R Powergen Limited Job Circular 2026-এ আবেদন করতে আগ্রহী হন, তবে আগামী ২২ জুন ২০২৬ সকাল ১০.০০ টা থেকে ১২ জুলাই ২০২৬ বিকাল ৫.০০ টা-এর মধ্যে অনলাইনে টেলিটকের মাধ্যমে আপনার আবেদনপত্রটি সফলভাবে সাবমিট করতে হবে। নিচে বি আর পি এল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর বিস্তারিত বিবরণ, শিক্ষাগত যোগ্যতা এবং BRPL Job Circular 2026-এর আবেদনের সঠিক নিয়মাবলি তুলে ধরা হলো।
এক নজরে বি-আর পাওয়ারজেন লিমিটেডে চাকরির বিজ্ঞপ্তি ২০২৬
| প্রতিষ্ঠানের নাম | বি-আর পাওয়ারজেন লিঃ (বিআরপিএল) |
|---|---|
| জব লোকেশন | পোস্টিং এর উপর নির্ভর করবে |
| পদের ক্যাটাগরি | ১৪ টি |
| মোট শূন্যপদ | ৩১ জন |
| চাকরির ধরন | সরকারি চাকরি |
| বয়সসীমা | সাধারণত অনূর্ধ্ব ৩২ বছর (পদের ভিত্তিতে ভিন্ন হতে পারে) |
| শিক্ষাগত যোগ্যতা | জেএসসি, এইচএসসি, ডিপ্লোমা এবং স্নাতক/স্নাতকোত্তর পাস |
| জেলা | বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন |
| বেতন/গ্রেড | ১৪,৫০০ – ৭০,০০০/- টাকা (গ্রেড-১৯ থেকে গ্রেড-৬) |
| আবেদনের ফি | ২২৩/-, ১১২/- এবং ৫৬/- টাকা |
| বিজ্ঞপ্তির সোর্স | দ্য ডেইলি স্টার, ১৮ জুন ২০২৬ |
| বিজ্ঞপ্তি জারির তারিখ | ১৭ জুন ২০২৬ |
| বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ | ১৮ জুন ২০২৬ |
| আবেদন শুরুর তারিখ | ২২ জুন ২০২৬ সকাল ১০.০০ টা |
| আবেদনের শেষ তারিখ | ১২ জুলাই ২০২৬ বিকাল ৫.০০ টা |
| আবেদন পদ্ধতি | অনলাইন (brpgen.teletalk.com.bd) |
প্রতিষ্ঠান পরিচিতি
বি-আর পাওয়ারজেন লিঃ (B-R Powergen Limited – BRPL) হলো বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (BPDB) এবং রুরাল পাওয়ার কোম্পানী লিমিটেড (RPCL) এর যৌথ উদ্যোগে গঠিত একটি সরকারি বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান।
| অফিশিয়াল ওয়েবসাইট | www.brpowergen.gov.bd |
|---|---|
| হেড অফিসের ঠিকানা | আইইবি ভবন (৯ তলা), ৮/এ, রমনা, ঢাকা-১০০০। |
| ফোন নাম্বার | ০২-৫৫১১০৪০১ |
| ইমেইল | [email protected] |
পদের সংক্ষিপ্ত বিবরণ
| ক্রমিক | পদের নাম | পদ সংখ্যা | বেতনস্কেল/গ্রেড |
|---|---|---|---|
| ১ | উপ-ব্যবস্থাপক (আইসিটি) | ০১ টি | ৭০,০০০/- (গ্রেড-০৬) |
| ২ | সহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল) | ০৪ টি | ৫২,০০০/- (গ্রেড-০৮) |
| ৩ | সহকারী প্রকৌশলী (মেকানিক্যাল) | ০৪ টি | ৫২,০০০/- (গ্রেড-০৮) |
| ৪ | সহকারী ব্যবস্থাপক (এইচআর/এডমিন) | ০১ টি | ৫২,০০০/- (গ্রেড-০৮) |
| ৫ | জুনিয়র সহকারী ব্যবস্থাপক (অর্থ/হিসাব) | ০২ টি | ৪০,০০০/- (গ্রেড-১০) |
| ৬ | জুনিয়র সহকারী ব্যবস্থাপক (এইচআর/এডমিন) | ০১ টি | ৪০,০০০/- (গ্রেড-১০) |
| ৭ | উপ-সহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল) | ০৫ টি | ৪০,০০০/- (গ্রেড-১০) |
| ৮ | উপ-সহকারী প্রকৌশলী (মেকানিক্যাল) | ০৫ টি | ৪০,০০০/- (গ্রেড-১০) |
| ৯ | উপ-সহকারী প্রকৌশলী (পাওয়ার) | ০১ টি | ৪০,০০০/- (গ্রেড-১০) |
| ১০ | সহকারী হিসাবরক্ষক | ০১ টি | ২৬,০০০/- (গ্রেড-১৩) |
| ১১ | স্টোর সহকারী | ০১ টি | ২৬,০০০/- (গ্রেড-১৩) |
| ১২ | ড্রাইভার (হালকা) | ০২ টি | ২০,০০০/- (গ্রেড-১৫) |
| ১৩ | মালী | ০১ টি | ১৪,৫০০/- (গ্রেড-১৯) |
| ১৪ | ক্লিনার | ০২ টি | ১৪,৫০০/- (গ্রেড-১৯) |
পদভিত্তিক শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
১. উপ-ব্যবস্থাপক (আইসিটি) (০১ টি পদ)
বেতন ও গ্রেড: ৭০,০০০/- (গ্রেড-৬)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
- স্বীকৃত যে কোনো বিশ্ববিদ্যালয়/প্রতিষ্ঠান থেকে CSE/IT/ICT/ECE/ETE/CS বিষয়ে ন্যূনতম স্নাতক।
- বিদ্যুৎ উৎপাদন/সঞ্চালন/বিতরণ সংস্থায় সহকারী ব্যবস্থাপক বা সমমানের পদে সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম ০৫ (পাঁচ) বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
২. সহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল) (০৪ টি পদ)
বেতন ও গ্রেড: ৫২,০০০/- (গ্রেড-৮)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
- স্বীকৃত যে কোনো বিশ্ববিদ্যালয়/প্রতিষ্ঠান থেকে Electrical/Electrical & Electronic বিষয়ে ন্যূনতম স্নাতক।
৩. সহকারী প্রকৌশলী (মেকানিক্যাল) (০৪ টি পদ)
বেতন ও গ্রেড: ৫২,০০০/- (গ্রেড-৮)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
- স্বীকৃত যে কোনো বিশ্ববিদ্যালয়/প্রতিষ্ঠান থেকে Mechanical বিষয়ে ন্যূনতম স্নাতক।
৪. সহকারী ব্যবস্থাপক (এইচআর/এডমিন) (০১ টি পদ)
বেতন ও গ্রেড: ৫২,০০০/- (গ্রেড-৮)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
- স্বীকৃত যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে HRM/Management বা সংশ্লিষ্ট যে কোনো বিষয়ে ন্যূনতম স্নাতকোত্তর।
৫. জুনিয়র সহকারী ব্যবস্থাপক (অর্থ/হিসাব) (০২ টি পদ)
বেতন ও গ্রেড: ৪০,০০০/- (গ্রেড-১০)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
- স্বীকৃত যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে Commerce/Finance/Accounting বিষয়ে ন্যূনতম স্নাতক বা BBA (Accounting/Finance)।
৬. জুনিয়র সহকারী ব্যবস্থাপক (এইচআর/এডমিন) (০১ টি পদ)
বেতন ও গ্রেড: ৪০,০০০/- (গ্রেড-১০)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
- স্বীকৃত যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে HRM/Management বা সংশ্লিষ্ট যে কোনো বিষয়ে ন্যূনতম স্নাতক।
৭. উপ-সহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল) (০৫ টি পদ)
বেতন ও গ্রেড: ৪০,০০০/- (গ্রেড-১০)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
- স্বীকৃত যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে Electrical Engineering বিষয়ে ন্যূনতম ডিপ্লোমা।
৮. উপ-সহকারী প্রকৌশলী (মেকানিক্যাল) (০৫ টি পদ)
বেতন ও গ্রেড: ৪০,০০০/- (গ্রেড-১০)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
- স্বীকৃত যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে Mechanical Engineering বিষয়ে ন্যূনতম ডিপ্লোমা।
৯. উপ-সহকারী প্রকৌশলী (পাওয়ার) (০১ টি পদ)
বেতন ও গ্রেড: ৪০,০০০/- (গ্রেড-১০)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
- স্বীকৃত যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে Power Engineering বিষয়ে ন্যূনতম ডিপ্লোমা।
১০. সহকারী হিসাবরক্ষক (০১ টি পদ)
বেতন ও গ্রেড: ২৬,০০০/- (গ্রেড-১৩)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
- বাণিজ্যে স্নাতক।
১১. স্টোর সহকারী (০১ টি পদ)
বেতন ও গ্রেড: ২৬,০০০/- (গ্রেড-১৩)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
- স্নাতক অথবা সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম ০৫ (পাঁচ) বছরের কাজের অভিজ্ঞতাসহ এইচ.এস.সি।
১২. ড্রাইভার (হালকা) (০২ টি পদ)
বেতন ও গ্রেড: ২০,০০০/- (গ্রেড-১৫)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
- জে.এস.সি বা সমমান পাসসহ বৈধ ড্রাইভিং লাইসেন্সসহ ন্যূনতম ০৩ (তিন) বছরের গাড়ি চালানোর অভিজ্ঞতা থাকতে হবে।
১৩. মালী (০১ টি পদ)
বেতন ও গ্রেড: ১৪,৫০০/- (গ্রেড-১৯)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
- জে.এস.সি বা সমমান পাসসহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম ০২ (দুই) বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
১৪. ক্লিনার (০২ টি পদ)
বেতন ও গ্রেড: ১৪,৫০০/- (গ্রেড-১৯)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
- জে.এস.সি বা সমমান পাসসহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম ০২ (দুই) বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
আবেদনের বয়সসীমা
বি-আর পাওয়ারজেন লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের জন্য ২২ জুন ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১নং ক্রমিকের পদের জন্য সর্বোচ্চ ৩৫ বছর এবং ২ হতে ১৪নং ক্রমিকের পদের জন্য সর্বোচ্চ ৩২ বছর হতে হবে। তবে বিআরপিএল এর বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
জেলার যোগ্যতা
এই নিয়োগ বিজ্ঞপ্তিতে জেলার কোনো নির্দিষ্ট শর্ত বা কোটা উল্লেখ নেই, তাই বাংলাদেশের সকল জেলার যোগ্য প্রার্থীরাই আবেদন করতে পারবেন।
প্রস্তুতি ও এক্সপার্ট টিপস
- শিক্ষাগত যোগ্যতার সতর্কতা: শিক্ষা জীবনের কোনো পরীক্ষায় ৩য় বিভাগ/শ্রেণী প্রাপ্তদের আবেদন গ্রহণযোগ্য হবে না। গ্রেডিং সিস্টেমে পাসের ক্ষেত্রে ন্যূনতম সিজিপিএ এর শর্তগুলো সতর্কতার সাথে দেখে আবেদন করবেন।
- অভিজ্ঞতার সনদ: প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতার সনদে সময়কাল সুনির্দিষ্ট তারিখ উল্লেখসহ প্রতিষ্ঠানের লেটার হেড প্যাডে হতে হবে এবং প্রতিষ্ঠানের রেজিস্ট্রেশন নং/ট্রেড লাইসেন্স নং ও ফোন নং থাকতে হবে।
- চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে: সরকারি, আধাসরকারি বা সরকারি মালিকানাধীন কোম্পানীতে কর্মরতদের যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে অনলাইনে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় অব্যাহতি ছাড়পত্রের মূলকপি প্রদর্শন করতে হবে।
BRPGEN Job Circular 2026 Images / PDFs
বি-আর পাওয়ারজেন লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ বা BRPGEN Job Circular 2026 PDF-এর অফিশিয়াল ছবি নিচে যুক্ত করা হয়েছে। সংযুক্ত ইমেজে পদের বিবরণ, আবেদনের নিয়মাবলি ও পরীক্ষার ফি প্রদানসহ চাকরির সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য বিস্তারিত দেওয়া আছে। আপনি চাইলে এখান থেকে খুব সহজেই সার্কুলারটি দেখতে বা ডাউনলোড করে নিতে পারেন।

বিজ্ঞপ্তির সোর্সঃ দ্য ডেইলি স্টার, ১৮ জুন ২০২৬





আবেদন শুরুর সময়ঃ ২২ জুন ২০২৬ সকাল ১০.০০ টা
আবেদনের শেষ সময়ঃ ১২ জুলাই ২০২৬ বিকাল ৫.০০ টা
আবেদনের পদ্ধতিঃ অনলাইন
আবেদনের লিংকঃ brpgen.teletalk.com.bd
অনলাইনে আবেদন করার পদ্ধতি
আবেদন ফি জমাদান পদ্ধতি (SMS)
অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পর টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে ২ টি এসএমএস করে পরীক্ষার ফি জমা দিতে হবে। পদের ফি এর পরিমাণ নিচে দেওয়া হলো (সার্ভিস চার্জসহ):
- ০১নং হতে ৯নং পদের জন্য সর্বমোট ২২৩/- টাকা।
- ১০নং হতে ১২নং পদের জন্য সর্বমোট ১১২/- টাকা।
- ১৩নং ও ১৪নং পদের জন্য সর্বমোট ৫৬/- টাকা।
- তবে সকল গ্রেডের অনগ্রসর (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীগণ) প্রার্থীদের জন্য সর্বমোট ৫৬/- টাকা।
এসএমএস করার নিয়ম:
বি.দ্র: টেলিটক ফি জমার সঠিক SMS কোডের জন্য আবেদনপত্রের Applicant’s Copy-তে দেওয়া নির্দেশনা অনুসরণ করুন। ফি জমা না দেওয়া পর্যন্ত আবেদনপত্র গৃহীত হবে না।
সাধারণ জিজ্ঞাসা (FAQ)
১. বি-আর পাওয়ারজেন লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ কবে প্রকাশ করা হয়েছে?
এই বিজ্ঞপ্তিটি ১৮ জুন ২০২৬ তারিখে দ্য ডেইলি স্টার পত্রিকায় প্রকাশ করা হয়েছে।
২. আবেদন করার শেষ সময় কবে?
বি-আর পাওয়ারজেন লিমিটেডে অনলাইনে আবেদন করার সর্বশেষ সময় হলো আগামী ১২ জুলাই ২০২৬ বিকাল ৫.০০ টা পর্যন্ত।
৩. কীভাবে এই চাকরির জন্য আবেদন করতে হবে?
আগ্রহী প্রার্থীদের টেলিটকের জব পোর্টাল (brpgen.teletalk.com.bd) ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হবে।
প্রবেশপত্র ও পরীক্ষার প্রস্তুতি
প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি brpgen.teletalk.com.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে (শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানো হবে।
মৌখিক পরীক্ষার প্রয়োজনীয় কাগজপত্র
মৌখিক পরীক্ষার সময় প্রার্থীদের অবশ্যই নিম্নবর্ণিত সনদ সমূহের মূলকপি প্রদর্শন করতে হবে ও সকল কাগজপত্রের এক সেট ফটোকপি দাখিল করতে হবে:
- সকল শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, নাগরিকত্ব, জাতীয় পরিচয়পত্র/জন্মসনদ, প্রশিক্ষণ সনদ।
- অনলাইনে পূরণকৃত Application Form এবং এডমিট কার্ড।
- আবেদনে উল্লিখিত স্থায়ী ঠিকানার স্বপক্ষে সিটি কর্পোরেশনের মেয়র/পৌরসভার মেয়র/ওয়ার্ড কাউন্সিলর/ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক স্বাক্ষরিত নাগরিকত্বের সনদপত্র।
- বিবাহিত মহিলা প্রার্থীগণ স্থায়ী ঠিকানা হিসেবে স্বামীর ঠিকানা ব্যবহার করলে স্বামীর NID সহ স্থায়ী ঠিকানার সনদপত্র।
- কোটা দাবির সমর্থনে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ (মুক্তিযোদ্ধা, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ)।
আমরা বি-আর পাওয়ারজেন লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ সম্পর্কিত প্রয়োজনীয় সব তথ্য এখানে তুলে ধরেছি। এ বিষয়ে কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করতে পারেন। নিয়মিত সরকারি ও বেসরকারি চাকরির আপডেট পেতে আমাদের সরকারি চাকরির খবর ক্যাটাগরিটি ভিজিট করুন।