কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার সময়সূচী ২০২৬

5/5 - (1 vote)

কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের (DIFE) ১৩-২০তম গ্রেডের বিভিন্ন শূন্যপদে নিয়োগের লিখিত পরীক্ষার সময়সূচী ও কেন্দ্র সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে এই নিয়োগ পরীক্ষা আগামী এপ্রিল মাসে দুই দফায় অনুষ্ঠিত হবে ।

নিচে পরীক্ষার তারিখ, সময় এবং কেন্দ্রসহ বিস্তারিত তথ্য তুলে ধরা হলো:

কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার সময়সূচী ও কেন্দ্র ঘোষণা

অধিদপ্তরের গত ১৬ মার্চ ২০২৬ তারিখের বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৩ থেকে ২০তম গ্রেডের বিভিন্ন পদের লিখিত পরীক্ষা আগামী ১০ এপ্রিল এবং ১৭ এপ্রিল ২০২৬ তারিখে অনুষ্ঠিত হবে । আবেদনকারী প্রার্থীরা এখন থেকেই টেলিটকের অফিসিয়াল ওয়েবসাইট থেকে তাদের প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন ।

পরীক্ষার তারিখ ও পদভিত্তিক সময়সূচী

নিয়োগ পরীক্ষাটি দুটি ভাগে বা তারিখে সম্পন্ন হবে:

১. প্রথম পর্যায়ের পরীক্ষা (১০ এপ্রিল ২০২৬, শুক্রবার):

  • পদের নাম: প্রধান সহকারী, অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক, টেলিফোন অপারেটর, হিসাব সহকারী এবং ডাটা এন্ট্রি অপারেটর ।
  • সময়: সকাল ১০:০০ টা হতে ১১:৩০ টা পর্যন্ত ।

২. দ্বিতীয় পর্যায়ের পরীক্ষা (১৭ এপ্রিল ২০২৬, শুক্রবার):

  • পদের নাম: সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর, সাঁট-মুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর, পরিসংখ্যান সহকারী, হিসাবরক্ষক ।
  • সময়: সকাল ১০:০০ টা হতে ১১:৩০ টা পর্যন্ত ।
  • গাড়ী চালক ও অফিস সহায়ক পদ: এই ২ পদের পরীক্ষা একই দিনে অর্থাৎ ১৭ এপ্রিল ২০২৬ সকাল ১০:০০ টা হতে ১১:০০ টা পর্যন্ত অনুষ্ঠিত হবে ।
লোড হচ্ছে...

পরীক্ষার কেন্দ্রসমূহ

ঢাকার খিলগাঁও এলাকার নিম্নলিখিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এই নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে:

  • খিলগাঁও মডেল কলেজ।
  • খিলগাঁও সরকারি উচ্চবিদ্যালয়।
  • খিলগাঁও স্কুল অ্যান্ড কলেজ।
  • মডেল হাই স্কুল, খিলগাঁও।
  • খিলগাঁও গার্লস স্কুল এন্ড কলেজ।

প্রবেশপত্র (Admit Card) ডাউনলোড সংক্রান্ত তথ্য

পরীক্ষার্থীরা https://dife.teletalk.com.bd/admitcard/ এই লিংক থেকে তাদের ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন । পরীক্ষায় অংশগ্রহণের জন্য রঙিন প্রবেশপত্র সাথে আনা আবশ্যক।

গুরুত্বপূর্ণ কিছু লিংক:

নিয়োগ সংক্রান্ত নিয়মিত আপডেট পেতে নিচের ক্যাটাগরিগুলো ভিজিট করতে পারেন:

পরীক্ষার্থীদের নির্ধারিত সময়ের অন্তত ৩০ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত থাকার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। পরীক্ষার পরবর্তী আপডেট ও ফলাফল জানতে নিয়মিত আমাদের সাইটে চোখ রাখুন।

 

Leave a Comment